Blog

কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করলেন নমো

কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করলেন নমো

জাঁকিয়ে বসছে করোনা। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। ভোটের মরশুমে বহু মানুষের জমায়েত করোনাকালে উদ্বেগ আরও বাড়াচ্ছে। এবার সেই মারণ ভাইরাসের শিকার হলেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। টুইটারে জানিয়েছেন তিনি নিজেই। অধীররের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
বড় সাহায্য টাটা গোষ্ঠীর

বড় সাহায্য টাটা গোষ্ঠীর

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। সেই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলেন রতন টাটা। অক্সিজেনের এই অভাব পূরণ করবে টাটা গোষ্ঠী। টাটা তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
Read More
ঠিক হল টিকার দাম

ঠিক হল টিকার দাম

আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর হারও৷ এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড টিকার দাম নির্ধারণ হল৷  ঠিক হয়েছে, রাজ্যগুলিকে ৪০০ টাকায় কোভিডের প্রতি ডোজ বেচবে সেরাম৷ বেসরকারি হাসপাতালগুলি ৬০০ টাকায় পাবে ডোজ৷ অপরদিকে কেন্দ্রকে পুরনো দামে ১৫০ টাকাতেই ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট৷
Read More
জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার এক ব‍্যক্তির মৃত্যু হল করোনা‌য় আক্রান্ত হয়ে

জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার এক ব‍্যক্তির মৃত্যু হল করোনা‌য় আক্রান্ত হয়ে

জলপাইগুড়ি তে করোনা‌য় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব‍্যক্তির বুধবার সকালে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত ব‍্যক্তির নাম রঞ্জন মিত্র। তাঁর বাড়ি জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া এলাকায় ছিল বলে জানা গেছে। মৃতের বাড়ির লোকেদের অভিযোগ, জলপাইগুড়িতে বেশ কিছু ডাক্তার সঠিক পরিষেবা দিতে পারেছেন না। ফলে রোগী ও রোগীর আত্মীয়রা হয়রানির শিকার হচ্ছেন। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তাঁর কোনও চিকিৎসাই হয়নি। এই নিয়ে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়‌রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে‌ন তারা। মৃতের দাদা চন্দন মিত্র অভিযোগ করে বলেন, ভাইকে হাসপাতালে নিয়ে আসার জন‍্য একটা অ্যাম্বুলেন্স‌ও…
Read More
ওষুধ নিতে এসে ছিনতাই এর কবলে ৮০ বছরের বৃদ্ধা, জলপাইগুড়ি সদর হাসপাতালে চত্তরের ঘটনা

ওষুধ নিতে এসে ছিনতাই এর কবলে ৮০ বছরের বৃদ্ধা, জলপাইগুড়ি সদর হাসপাতালে চত্তরের ঘটনা

জলপাইগুড়ি সদর হাসপাতালে চত্তরে ছিনতাই এর শিকার এক বৃদ্ধা জলপাইগুড়ি জেলা হাসপাতালে চোখ অপারেশনের পর মঙ্গলবার সদর হাসপাতালে ওষুধ নিতে এসে ছিনতাই এর কবলে ৮০ বছরের বৃদ্ধা।খোয়া যায় গলায় থাকা সোনার চেন।জানা গেছে,শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা নন্দী বালা বিশ্বাস মঙ্গলবার নিজের ছেলের টোটো করে সদর হাসপাতালে আসেন।পরিবারের অভিযোগ কিছু দিন আগে সদর হাসপাতালে চোখ অপারেশন হয়।এদিন আউটডোরে ডাক্তার দেখিয়ে হাসপাতালের বহিরবিভাগে ওষুধ আনতে যাচ্ছিলেন ঠিক সেই সময় রুমাল দিয়ে মুখ চেপে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে দুস্কৃতীরা একটি টোটোতে চেপে শহরের জেলখানা চত্বরে ফেলে দিয়ে চলে যায়।ঘটনার খবর পেয়ে ছেলে মহাদেব বিশ্বাস ছুটে এসে বৃদ্ধা মাকে উদ্ধার করে।…
Read More
পার্কিংয়ে থাকা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সকে বাইরে বের করে দেওয়াকে  কেন্দ্র করে কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে ধুন্দুমার কান্ড

পার্কিংয়ে থাকা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সকে বাইরে বের করে দেওয়াকে কেন্দ্র করে কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে ধুন্দুমার কান্ড

কোচবিহার মহারাজা জিতেন্দ্রর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে ধুন্দুমার কান্ড। কুচবিহার সুনতি রোড সংলগ্ন অর্থাৎ হাসপাতালে মেন গেটের সামনে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচার নামিয়ে পথ অবরোধের শামিল অ্যাম্বুলেন্স ড্রাইভার।অভিযোগ দায়িত্বে থাকা এম এস ভি পি তিন মিনিট সময় দিয়ে হাসপাতাল পার্কিংয়ে থাকা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সকে বাইরে বের করে দেন। এতেই উত্তপ্ত হয়ে পড়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার। অ্যাম্বুলেন্স চালক সমিতির সম্পাদক মোহাম্মদ আলিফ জানান এম এস ভি পি এইরূপ আচরণ মেনে নেব না আমরা আমাদের পার্কিং চাই। যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এই পথ চলতে থাকবে।এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এবং তাদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পথ অবরোধ তুলে নেয় অ্যাম্বুলেন্স…
Read More
প্রায় পাঁচশ চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

প্রায় পাঁচশ চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

বিজেপির বিরুদ্ধে চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার মের্ধাবস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় পাঁচশ চা গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেয়। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গোফুর । পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছেন বলেও জানান তিনি। তার অভিযোগ, ঘটনাটি বিজেপি প্রার্থী শাহীন আক্তারের নেতৃত্বেই হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তাকে বেশ কয়দিন ধরে চুপ করে থাকতে বলা হয়েছিল বিজেপির তরফে। তাকে একাধিক হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এর…
Read More
আসামে শ্রমকল্যাণ দফতরের পক্ষে আধারের দায়িত্ত্বে অলঙ্কিত

আসামে শ্রমকল্যাণ দফতরের পক্ষে আধারের দায়িত্ত্বে অলঙ্কিত

অলঙ্কিত লিমিটেড আসামের শ্রমকল্যাণ দফতরের পক্ষে অসংগঠিত শ্রমিক ও চাবাগান শ্রমিকদের জন্য আধার নথিভুক্তির কাজ শুরু করেছে। এরফলে শ্রমিকরা সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। অলঙ্কিত হল এই প্রকল্পের জন্য আসাম সরকারের অন্যতম প্রধান সহযোগী। এই প্রকল্পের আওতায় তারা ইউআইডিএআই সিস্টেমে সিকিয়োর ডেটা কানেক্টিভিটি-সহ এক্সক্লুসিভ ডেটা কোয়ালিটি অডিট সেন্টার স্থাপন করেছে এবং অডিট সার্ভিসের জন্য নিজস্ব কর্মীবাহিনীকে নিয়োজিত করেছে। অলঙ্কিত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল জানান, আসামের শ্রমকল্যাণ দফতরের সহযোগী হয়ে আধার এনরোলমেন্টের কাজ শুরু করতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে প্রমাণিত হল সাধারণ নাগরিকদের স্বার্থে তারা সরকারের বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্পের প্রতি কতটা দায়বদ্ধ। আসাম…
Read More
৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

অল-নিউ নিসান ম্যাগনাইট গ্রাহকদের বিপুল সাড়া পেয়ে ৫০০০০ বুকিংয়ের মাইলস্টোন অতিক্রম করেছে ও ১০০০০ হোলসেল ডেলিভারি দিয়েছে। ২০২০ সালের ২ ডিসেম্বর লঞ্চের পর থেকে নিসান ম্যাগনাইটের এই সাফল্য। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব গ্রাহকদের দিক থেকে এই অভূতপূর্ব সাড়া দেখে অভিভূত। তিনি বলেন, বিগ বোল্ড বিউটিফুল কারিসম্যাটিক নিসান ম্যাগনাইট এইরকম সাফল্য পেয়েছে নিসান ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালবাসার কারণে। লঞ্চের পর থেকে অল-নিউ নিসান ম্যাগনাইটের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন ২,৭৮,০০০ জন, বুকিং হয়েছে ৫০০০০। বুকিংয়ের ১০ শতাংশ (৫০০০) হয়েছে ডিজিটাল প্লাটফর্ম থেকে এবং ৪৫,০০০ হয়েছে নিসান ডিলারশিপগুলির মাধ্যমে। প্রায় ১৫ শতাংশ বুকিং হয়েছে সিভিটি মডেল ও প্রায় ৬০ শতাংশ বুকিং…
Read More
অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

কোম্পানির ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সম্ভব’-এর উদ্বোধনী অধিবেশনে অ্যামাজন ইন্ডিয়া ২৫০ মিলিয়ন ডলারের ‘সম্ভব ভেঞ্চার ফান্ড’ গড়ার কথা ঘোষণা করেছে। এই অর্থ বিনিয়োগ করা হবে এসএমবি ডিজিটাইজেশন, এগ্রিকালচার ও হেলথকেয়ারের ক্ষেত্রে টেকনোলজি ইনোভেশনে আগ্রহী স্টার্টআপ ও শিল্পোদ্যোগের জন্য। ডিজিটাল ইন্ডিয়ার নবসম্ভাবনায় উদ্যোগী প্রযুক্তিনির্ভর স্টার্টআপে বিনিয়োগ করবে এই ভেঞ্চার ফান্ড। ভেঞ্চার ফান্ডের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ থাকবে এসএমবি-সমূহর (স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস) ডিজিটাইজেশনে সেরা পরিকল্পনায় উৎসাহপ্রদানে ও কৃষিতে প্রযুক্তিচালিত উদ্ভাবনে সহায়তা প্রদানে যাতে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ও তাদের উৎপাদিত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উচ্চমানের হেলথকেয়ার সকলের নাগালে আসতে পারে। এছাড়াও, ২০২৫ নাগাদ অ্যামাজনের ‘লোকাল শপস’ কর্মসূচির আওতায় অ্যামাজন ইন্ডিয়া…
Read More