Blog

আচমকাই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মেয়র

আচমকাই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মেয়র

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা পুরসভার অর্থনীতি এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি। আয় বৃদ্ধি হলেও খরচ অনেক বেশি হওয়ায় সম্পত্তি কর থেকেই যে রাজস্ব আসে, তা যথেষ্ট হচ্ছে না। মেয়র ফিরহাদ হাকিম এই পরিস্থিতি পর্যালোচনা করতে বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। কর আদায় বাড়ানো না গেলে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মীদের বকেয়া গ্র্যাচুয়িটির সমস্যা সৃষ্টি হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার রাজস্ব বিভাগে সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে (১ এপ্রিল, ২০২৫–১৫ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত সম্পত্তি কর থেকে আদায় হয়েছে ১,০৭৪ কোটি ২১ লক্ষ টাকার বেশি। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ১,০৪৪…
Read More
খুব সহজ হয়ে গেল টাকা তোলার নিয়ম

খুব সহজ হয়ে গেল টাকা তোলার নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রভিডেন্ট ফান্ড তুলতে আর লম্বা লাইনে দাঁড়ানো বা জটিল প্রক্রিয়ার ঝামেলা পোহাতে হবে না। কেন্দ্রের নতুন উদ্যোগে ইপিএফ থেকে টাকা তোলা আরও সহজ হতে চলেছে। খুব শীঘ্রই পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে, যার সরাসরি সুবিধা পাবেন দেশের প্রায় ৮ কোটি কর্মচারী। কেন্দ্রীয় সরকার এবং Employees’ Provident Fund Organisation পিএফ ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করতে একাধিক বড় পরিবর্তনের পথে হাঁটছে। আগামী এপ্রিল মাস থেকে ইউপিআই -এর মাধ্যমে ইপিএফের টাকা তোলার ব্যবস্থা চালু হতে চলেছে। নতুন ব্যবস্থায় ইপিএফ গ্রাহকরা তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সরাসরি…
Read More
যানজটের লাগাম টানতে কড়া ট্রাফিক বিধি জারি

যানজটের লাগাম টানতে কড়া ট্রাফিক বিধি জারি

দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে কড়া অবস্থান নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।  নাগরিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও মালবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় ইস্টার্ন বাইপাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও হায়দরপাড়া, বাবুপাড়া, হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া, সুভাষপল্লী, পাঞ্জাবিপাড়া, অরবিন্দপল্লী, কাছারি রোড ও হিলকার্ট রোডে ভারী ও অতিভারী যান প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নতুন ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রভাব খতিয়ে দেখতে এদিন সরেজমিনে শহর পরিদর্শনে বের হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিএসপি শামসুদ্দিন আহমেদ। শালুগাড়া থেকে ইস্টার্ন…
Read More
কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই: মুখ্যমন্ত্রী

কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই: মুখ্যমন্ত্রী

জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। গায়ের জোর দিয়ে মানুষের মন পাওয়া যায় না। কাজের মাধ্যমে মানুষের মন পেতে চাই আমাদের সরকার। মহারাজাদের সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আর কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ দক্ষিণ জেলার জোলাইবাড়িতে আয়োজিত এক যোগদান সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আগামীদিন এই রাজ্য কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, কারা আপনাদের সেই দিশা দেখাবে - সেকথা শুনতে আজ এখানে আপনারা সমবেত হয়েছেন। এখন সমস্ত…
Read More
পথশ্রী ও জেলা পরিষদের অর্থে তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ৩টি রাস্তা

পথশ্রী ও জেলা পরিষদের অর্থে তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ৩টি রাস্তা

৩টি রাস্তা নতুন করে তৈরীর শুভ সূচনা হলো, এরমধ্যে দুটি রাস্তা স্বাধীনতার পর প্রথম পিচের রাস্তা তৈরি হচ্ছে, আর একটি কোন এক সময় পিচের রাস্তা তৈরি হয়েছিল কিন্তু সেই রাস্তার বেহাল দশা বাম আমল থেকে , এই তিনটে রাস্তায় তৈরীর শুভ সূচনা হলো, পথশ্রী প্রকল্পের অর্থ এবং জেলা পরিষদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই তিনটি রাস্তা, আর এত বছর পর নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের কয়েক হাজার পরিবার আর তাই তারা খুশি। বসিরহাট দক্ষিণ বিধানসভার- নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত দক্ষিণ কোদালিয়া শুভ সূচনা করেন নিমদরিয়া উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডলের বিশেষ উদ্যোগে, কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডল…
Read More
শিলিগুড়িতে রোড ও ট্রাফিক উন্নয়নে মেয়রের বিস্তারিত পরিকল্পনা

শিলিগুড়িতে রোড ও ট্রাফিক উন্নয়নে মেয়রের বিস্তারিত পরিকল্পনা

শহরের যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, দীর্ঘদিনের বটলনেক নিবেদিতা রোডে কাজ শুরু হবে ৩০ তারিখ থেকে। ইউটিলিটি শিফটিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই পুরনিগম পেমেন্ট করেছে। গুরুমস্তি থেকে নিবেদিতা রোড, পঞ্চায়েত এলাকা ও সন্তোষী নগর সংলগ্ন অংশে পিডব্লিউডির কাজ একই সঙ্গে শুরু হবে। বর্ধমান রোড প্রসঙ্গে মেয়র বলেন, পিডব্লিউডির কাজ প্রায় শেষ হলেও রেলের কাজ দেরি হওয়ায় পুরো প্রকল্প সম্পূর্ণ হতে মার্চের শেষ বা এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচন পূর্বে ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। ট্রাফিক নিয়ন্ত্রণে হেভি গাড়ি ও ডাম্পারের শহরে প্রবেশ…
Read More
ব্যাঙ্ক ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা

ব্যাঙ্ক ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা

শিলিগুড়ি ও জলপাইগুড়িতে স্তব্ধ ব্যাঙ্ক পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি এবং আরও একাধিক ইস্যুকে কেন্দ্র করে আজ, ২৭শে জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে শামিল হন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের দাবি, অবিলম্বে তাদের ন্যায্য দাবিদাওয়া মেনে নিতে হবে। ধর্মঘটের জেরে ব্যাঙ্ক পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।
Read More
জলপাইগুড়ি জেলা স্কুলে অ্যালোমনি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা স্কুলে অ্যালোমনি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেলো এক  স্বেচ্ছায় রক্তদান শিবির। বিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এ বছরের উচ্চ মাধ্যমিক পাস আউট সকলে রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল এবং ব্লাড সেন্টার এর পক্ষ থেকে তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবির কে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের এক মিলন মেলায় পরিণত হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা স্কুল প্রাঙ্গন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকলো। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট, ফাইট ব্যাক  কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা।…
Read More
ব্যাংক বন্ধে চাপে সাধারণ মানুষ, পাঁচদিনের ব্যাংকিং দাবিতে সর্বভারতীয় ধর্মঘট

ব্যাংক বন্ধে চাপে সাধারণ মানুষ, পাঁচদিনের ব্যাংকিং দাবিতে সর্বভারতীয় ধর্মঘট

সারা দেশে পাঁচদিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিইউ (AIBEU)-এর ডাকে ডাকা সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব পড়ল শহরে। ইসলামপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তালা ঝুলতে দেখা যায়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ গ্রাহকরা। সকালে ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ। কেউ এসেছিলেন টাকা তোলার জন্য, কেউ পেনশন বা জরুরি আর্থিক লেনদেনের কাজে। গ্রাহকদের অভিযোগ, টানা ছুটির পর ব্যাংক খোলার আশা থাকলেও ধর্মঘটের জেরে সেই আশায় জল পড়েছে। এদিকে ব্যাংক কর্মীরা জানিয়েছেন, গ্রাহকদের অসুবিধার কথা তারা বুঝতে পারছেন ও এজন্য দুঃখিত। তবে তাদের দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু ও কাজের সময়সীমা বাড়ানো…
Read More
স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট

স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় বয়সের ছাড় নিয়ে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা যোগ্য ছিলেন কিন্তু চাকরি পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সের ছাড় পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়, শুধুমাত্র যোগ্য হয়েও পরীক্ষায় নির্বাচিত না হওয়া প্রার্থীদের…
Read More