Blog

ইলেকট্রিক গাড়ির বাজারে মারুতির বড় পদক্ষেপ: নতুন e-VITARA ও ব্যাটারি ভাড়ার সুবিধা

ইলেকট্রিক গাড়ির বাজারে মারুতির বড় পদক্ষেপ: নতুন e-VITARA ও ব্যাটারি ভাড়ার সুবিধা

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা Maruti Suzuki তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি e-VITARA বাজারে আনল। এর সঙ্গে সংস্থাটি চালু করেছে বিশেষ ব্যাটারি ভাড়ার (রেন্টাল) পরিকল্পনা, যা গ্রাহকদের জন্য গাড়ি কেনা আরও সহজ করে তুলবে।নতুন e-VITARA এসইউভির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১১ লক্ষ টাকা। তবে ব্যাটারির দাম একসঙ্গে দিতে হবে না। গ্রাহকরা প্রতি কিলোমিটার ৩.৯৯ টাকা হারে ব্যাটারি ভাড়ায় নিতে পারবেন। এতে গাড়ি কেনার শুরুতে খরচ অনেকটাই কমবে।এই গাড়িটি তৈরি হয়েছে Suzuki Motor Corporation ও Toyota Motor Corporation–এর যৌথ উদ্যোগে। ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই এসইউভি ভারতে উৎপাদিত হচ্ছে।২০২৫ সালের আগস্ট মাসে উৎপাদন শুরু হয়। ইতিমধ্যে ২৮টি দেশে ১৩,০০০টি গাড়ি রপ্তানি করা…
Read More
তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন, তাঁদেরই টার্গেট করত এই চক্র। পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি…
Read More
আন্ডারপাসের দাবিতে রেল দপ্তরে স্মারকলিপি, এনজেপিতে বি*ক্ষোভ কংগ্রেসের

আন্ডারপাসের দাবিতে রেল দপ্তরে স্মারকলিপি, এনজেপিতে বি*ক্ষোভ কংগ্রেসের

দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগের অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হল কংগ্রেস। রেলের আন্ডারপাস নির্মাণ সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল ডাবগ্রাম-ফুলবাড়ি কংগ্রেস কমিটি। শহর শিলিগুড়ি-র বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারপাস না থাকায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিলিগুড়ির বাগরাকোট ও ঠাকুরনগর এলাকায় রেললাইনের কারণে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশন-এর এডিআরএম (ADRM) অফিসের সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। পরে রেল আধিকারিকের হাতে সম্মিলিতভাবে স্মারকলিপি তুলে দেওয়া হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আন্ডারপাস নির্মাণ…
Read More
স্টেট গেস্ট হাউজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ আটক এক ধৃত, তদন্তে প্রধান নগর থানা পুলিশ

স্টেট গেস্ট হাউজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ আটক এক ধৃত, তদন্তে প্রধান নগর থানা পুলিশ

শিলিগুড়িতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উদ্ধার কার্তুজ।শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ গতকাল রাতে চম্পাসারি মোর সংলগ্ন স্টেট গেস্ট হাউজের কাছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোঃ ফিরোজ ওরফে রাজ। অভিযুক্তের বাড়ি কালিংপং এ। চেকপোস্ট এলাকা থেকে ওই যুবক জংশনের দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়ি জংশন এলাকায় কাউকে ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু মোহাম্মদ ফিরোজ ওই আগ্নেয়াস্ত্র পেল কোথায় তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্র সে কাকে ডেলিভারি…
Read More
রাতের অন্ধকারে মাখনা ক্ষেতে নাশকতা, থানায় অভিযোগের প্রস্তুতি

রাতের অন্ধকারে মাখনা ক্ষেতে নাশকতা, থানায় অভিযোগের প্রস্তুতি

ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাস খানেক আগে গাংনদীয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ  করেন। দুই দিন মাখনার জমি দেখতে যেতে পারেননি। মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাখনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে। কৃষক রেজা বলেন,বিঘা প্রতি ৫ হাজার টাকা খরচ করে মাখনা চারা রোপণ করেছিলাম। আট…
Read More
উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি ম্যাজিক ভ্যানে চেপে শিক্ষক-শিক্ষিকারা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি-র উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ও ভ্যানের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা ধাক্কা মারা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক…
Read More
আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, ব্লক দপ্তরেই বি*ষপান গৃহবধূর – তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, ব্লক দপ্তরেই বি*ষপান গৃহবধূর – তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্লক দপ্তরের মধ্যেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাল বাংরুয়া গ্রামের বাসিন্দা শুকতারা বিবি (৪৫) দীর্ঘদিন ধরেই পাকা বাড়ির আশায় আবাস যোজনার আবেদন করেছিলেন। প্রথমে তালিকায় নাম থাকলেও পরবর্তীতে তা বাদ পড়ে যায় বলে অভিযোগ। এই বিষয়ে সুরাহার আশায় ব্লক দপ্তরে যান তিনি। অভিযোগ, সেখানে কোনও সদুত্তর না পেয়ে হতাশায় দপ্তরের মধ্যেই বিষপান করেন। ঘটনার পরপরই ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা দ্রুত গাড়িতে করে তাঁকে হরিশ্চন্দ্রপুর…
Read More
অবশেষে মিটতে চলেছে সমস্যা

অবশেষে মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। এবার বর্ধমানবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ দীর্ঘদিনের যানজট ও নিত্যদিনের ভোগান্তি সুরাহা হতে চলেছে। জানা যায় বর্তমান রামপুরহাট মোপলাইনে যানজট ও নিত্যদিনের ভোগান্তি যাত্রীদের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যা সমাধান করতে রেল গেটের ওপর উড়ালপুল নিম্নের কাজ চলছে। ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই উড়ালপুল এক লেনের কাজ এক বছরের মধ্যেই শেষ হবে। আপাততভাবে এক লেন চালু করার ভাবনা নিয়েছে রেলও নির্মাণ কর্মী সংস্থা। তবে পূর্ব বর্ধমান জেলার অন্যতম ব্যস্ততম সড়কপথ বর্ধমান সিউড়ি ১২৪ নম্বর জাতীয় সড়ক । একসময় এইচএ ২বি নামে পরিচিতি ছিল। এটি বর্ধমানের নবাবহাট…
Read More
ঘোষিত হলেও মেলেনি প্রকল্পের টাকা

ঘোষিত হলেও মেলেনি প্রকল্পের টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। সরকারি একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা জেলার বাসিন্দারা। আবেদন করার পরেও ভাতা না মেলায় শনিবার দুপুরে চাঁচল মহকুমার চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের প্রায় ৩০০টি পরিবার বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন জানানো হলেও তাঁদের নাম তালিকাভুক্ত হয়নি। একাধিকবার আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও কোনো সুবিধা মিলছে না বলে দাবি তাঁদের। অনেক প্রবীণ…
Read More
রোগী কল্যাণে উদ্যোগ: বদলাল হাসপাতালের OPD সময়

রোগী কল্যাণে উদ্যোগ: বদলাল হাসপাতালের OPD সময়

কাজের চাপে অনেক সময়ই অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না। সেই সমস্যার সমাধানেই বড় উদ্যোগ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। এবার থেকে হাসপাতালের আউটডোর বিভাগ (OPD) দুপুর ২টার বদলে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর ফলে কর্মজীবী মানুষ ও দূরদূরান্ত থেকে আসা রোগীদের জন্য ডাক্তার দেখানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এতদিন সময়সীমা কম থাকায় বহু রোগীকেই সমস্যায় পড়তে হত। নতুন সিদ্ধান্তে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। এদিন আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রক্রিয়ার সূচনা করেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। গৌতম…
Read More