Sonakshi Sarkar

1803 Posts
শহরে হাসপাতাল অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

শহরে হাসপাতাল অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

আজ শহরের নামকরা আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল ভবন থেকে কালো ধোঁয়া বের হতে থাকায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন কীভাবে লাগল? প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একটি তলায় আগুন লাগে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটই এই অগ্নিকাণ্ডের প্রধান কারণ হতে পারে। ধোঁয়া ছড়িয়ে পড়ার সাথে সাথেই হাসপাতালের অ্যালার্ম বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। ত্রাণ ও উদ্ধার অভিযান: রোগী স্থানান্তর: হাসপাতাল প্রশাসন ও স্থানীয় লোকজন দ্রুত পদক্ষেপ নিয়ে ওয়ার্ডে ভর্তি রোগীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। গুরুতর অসুস্থ রোগীদের নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অগ্নি নির্বাপণ কার্যক্রম: খবর পাওয়ার সাথে…
Read More
গোবিন্দপাড়া সহ একাধিক এলাকা ঘিরে রোড শো, পথে পথে জনজোয়ার

গোবিন্দপাড়া সহ একাধিক এলাকা ঘিরে রোড শো, পথে পথে জনজোয়ার

মালতিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মৌসুম নূরের সমর্থনে রোড শো-এর মাধ্যমে জোরদার নির্বাচনী প্রচারে অংশ নিলেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। এদিন তাঁর উপস্থিতিতে আয়োজিত এই রোড শো কার্যত জনসমর্থনের বিশাল শক্তিপ্রদর্শনে পরিণত হয়। কালিগঞ্জ থেকে শুরু হওয়া এই রোড শো গোবিন্দপাড়া সহ একাধিক এলাকা পরিক্রমা করে শেষ হয় মালতিপুর লাইব্রেরি মাঠে। পথে পথে মানুষের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী মৌসুম নূর ও পাপ্পু যাদব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোটের আবেদন জানান, যার ফলে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।
Read More
ভোটের আগে শিলিগুড়িতে জোরদার জনসংযোগ, সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে মাঠে তৃণমূল প্রার্থী

ভোটের আগে শিলিগুড়িতে জোরদার জনসংযোগ, সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে মাঠে তৃণমূল প্রার্থী

চলতি সপ্তাহেই প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সপ্তাহের শুরুতেই, সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয় নির্বাচনী প্রচার। শহরের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ে, আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নামেন জনসংযোগ অভিযানে। সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এলাকায় তার এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা যায়, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কথোপকথনে অংশ নেন। প্রচার কর্মসূচির ফাঁকেই এলাকার রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা যায় গৌতম দেবকে। ধর্মীয়…
Read More
মন্দিরে প্রতারণার ছলে চেন ছিনতাই, অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ

মন্দিরে প্রতারণার ছলে চেন ছিনতাই, অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ

সোমবার সকালে শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, সুকুমার রায় রোড এলাকার একটি লোকনাথ ঠাকুরের মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি দামী মোটরসাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মন্দিরের ভিতরে প্রবেশ করে তাঁকে জিজ্ঞেস করে এটি লক্ষ্মী মন্দির কি না। উত্তরে তিনি জানান, এটি লক্ষ্মী মন্দির নয়, লোকনাথ বাবার মন্দির। এরপর ওই যুবক পকেট থেকে একটি ছেঁড়া দশ টাকার নোট বের করে ঠাকুরের উদ্দেশ্যে দিতে গেলে সর্বাণী দেবী আপত্তি জানান ও সেটি…
Read More
স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘোষণা

স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘোষণা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতি পর্যালোচনায় মনোজ আগরওয়াল পৌঁছালেন মালদহ।জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে তিনি জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, জেলার জেলাশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন তিনি।বৈঠক শেষে নির্বাচন সংক্রান্ত কন্ট্রোল রুম পরিদর্শন করেন মুখ্য নির্বাচন আধিকারিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বৈধ ভোটার ছাড়া কেউ বুথে প্রবেশ করতে পারবে না, ও যাদের কাছে রিটার্নিং অফিসারের (RO) অনুমোদনপত্র নেই, তাদের…
Read More
শ্রাবন্তীকে ঘিরে উচ্ছ্বাস, তৃণমূলের রোড শোয়ে উপচে পড়া ভিড়

শ্রাবন্তীকে ঘিরে উচ্ছ্বাস, তৃণমূলের রোড শোয়ে উপচে পড়া ভিড়

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।রাজার হাট হয়ে সের পুর  বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার থেকে উস্তি  পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ফুল আর ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায় প্রার্থী এবং নায়িকা…
Read More
শহর উন্নয়নে জোর, বিজেপির সভায় নতুন মুখের যোগদান

শহর উন্নয়নে জোর, বিজেপির সভায় নতুন মুখের যোগদান

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারে জোর কদমে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে শনিবার শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী শংকর ঘোষ শহরের উন্নয়ন সংক্রান্ত একাধিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, আগামী দিনে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার লক্ষ্য নিয়েই এই ইস্তেহার তৈরি করা হয়েছে। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের বিজেপি কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্বরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই ইস্তেহার বাস্তবায়িত হলে শহরের…
Read More
স্কুল-রেশন সমস্যায় আধার লাইনে নাজেহাল সাধারণ মানুষ

স্কুল-রেশন সমস্যায় আধার লাইনে নাজেহাল সাধারণ মানুষ

ভোট আবহে অন্ধকার থেকে আধারের জন্য দীর্ঘ লাইন। ভোট আবহে চরম হয়রানির অভিযোগ। কারো রেশনের সমস্যা কারোর আবার স্কুলে আধার কার্ডের জমা করার সমস্যা কেউ কেউ আবার ভুল সংশোধনী করবেন। আজ কুপন দেওয়ার কথা সে কারণেই দূর দুরান্ত থেকে  ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষজনেরা জলপাইগুড়ি বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘ লাইনে। লাইন যেন কোনভাবেই মানুষকে ছাড়ছেনা। এস আর এর লাইন,গ্যাসের লাইন, এখন আধারের জন্য অন্ধকার থেকে লাইনে বহু মানুষ। চরম হয়রানীর অভিযোগ হলদিবাড়ি, সাতকুরা, মানিকগঞ্জ সহ বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আধার কার্ডের টুকুন নেওয়ার জন্য ভোর থেকেই ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায়। দূরদূরান্তের মানুষজনের…
Read More
কাজের খোঁজে চেন্নাই যাওয়ার ছক, মালদায় ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক

কাজের খোঁজে চেন্নাই যাওয়ার ছক, মালদায় ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক

মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, এদিন টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়।…
Read More
বিদ্যুৎ এনে জনপ্রিয়তা, এবার বিধানসভা ভোটে নতুন লড়াই

বিদ্যুৎ এনে জনপ্রিয়তা, এবার বিধানসভা ভোটে নতুন লড়াই

পেশায় দিনমজুর। দৈনিক আয় চারশো টাকা। বাড়িতে দাদা,বৌদি,মা থাকলেও সংসার করা হয়ে ওঠেনি।নিজের নাছোড় মনোভাবের ফল হাতে নাতে পেয়েছে হাওড়ার আমতা থানার তেগেছিয়া গ্রাম।২০০৩ সালে বাস্তবিক লড়াইকে এলাকায় বিদ্যুৎ সংযোগ এনেছেন। সেই থেকে তেগাছিয়া  এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। নির্বাচনে ভোট দেওয়া ছাড়া ও প্রার্থীপদ সহ বিভিন্ন প্রক্রিয়া কেমন তা জানতে গাঁটের কড়ি খরচ করে এবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন তেগেছিয়া হাজরা পাড়ার যুবক অভিজিৎ হাজরা।প্রতীক কলিং বেল। এলাকার মানুষ ও বেশ খুশি।তেগাছিয়া মাঠ সংলগ্ন মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসানো থাকে সাজেশন বক্স। আগামীতে এলাকার উন্নয়নের জন্য কি কি চাই তা জানিয়ে অনেকেই চিঠি লিখে বাক্সে…
Read More