Sonakshi Sarkar

1803 Posts
শ্রমিকদের সমস্যা শুনে পাশে থাকার আশ্বাস শংকর মালাকারের

শ্রমিকদের সমস্যা শুনে পাশে থাকার আশ্বাস শংকর মালাকারের

মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার আজ সাত ভাইয়া চা বাগানে শ্রমিক ভাই-বোনেদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন শ্রমিকদের জন্য একটি সুখবরও তুলে ধরেন শংকর মালাকার। দীর্ঘদিনের দাবির পর মন্দির ও গির্জা নির্মাণের জন্য জমির NOC অনুমোদন মিলেছে বলে জানান তিনি। পাশাপাশি ওই দুটি NOC স্থানীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। চা শ্রমিকদের সম্মান, অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার বলে জানান মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর…
Read More
ঝলঝলিয়ায় আম্বেদকর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি

ঝলঝলিয়ায় আম্বেদকর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি

প্রয়াত ড. বি. আর. আম্বেদকর-এর ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার সকাল  ৯ টা নাগাদ, মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ড.আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদানের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তাঁর জীবনদর্শন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবিধান প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সমতা, স্বাধীনতা ও…
Read More
বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

আজ ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…
Read More
তেনজিং নরগে বাস টার্মিনাসে আম্বেদকরকে মাল্যদান

তেনজিং নরগে বাস টার্মিনাসে আম্বেদকরকে মাল্যদান

ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশেই শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে উদযাপন করা হয়। আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস এর পাশে আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই।  শিলিগুড়িতে বিধানসভার সি পি আই এম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান।   তিনি বলেন , বাবা সাহেবের লেখা সংবিধান রক্ষার আমাদের সবার।
Read More
উৎসবের মেজাজে তৃণমূলের রোডশো, সংগঠন শক্তি নিয়ে বার্তা প্রার্থী গৌতম দেবের

উৎসবের মেজাজে তৃণমূলের রোডশো, সংগঠন শক্তি নিয়ে বার্তা প্রার্থী গৌতম দেবের

শিলিগুড়ির প্রধাননগর এলাকায় নির্বাচনী প্রচারে নেমে ভিন্ন আঙ্গিকে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।এদিন তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঢোল বাজিয়ে প্রচারে মাতেন তিনি। রাস্তাজুড়ে ঢাক-ঢোলের তালে উৎসবের আবহ তৈরি হয়, যা সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে গৌতম দেব বলেন, মানুষের বিপুল সমর্থনই তাদের শক্তি। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, এই অভিনব প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের উপলক্ষে এমন জমজমাট প্রচার তৃণমূলের সংগঠন শক্তিকেই তুলে ধরছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Read More
দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড—কর্মী উচ্ছ্বাসে মুখরিত হাবড়ার রাজপথ

দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড—কর্মী উচ্ছ্বাসে মুখরিত হাবড়ার রাজপথ

কয়েক হাজার দলীয় সমর্থক নিয়ে হাবরার রাজপথে মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মী সভা করেছেন তবে এই প্রথম বড় মিছিল করতে দেখা গেল হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে  জয়গাছি পর্যন্ত মিছিল করতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। কর্মীদের উৎসাহে তিনি আপ্লুত, তার জয় যে সময়ের অপেক্ষা তা তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মী সভাতেও কর্মীদের উৎসাহ দেখে তিনি খুশি।
Read More
ঘাটাল সাংসদ দীপক অধিকারী-এর পরিবারের বাড়ি ঘিরে উন্নয়ন বিতর্ক, প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী

ঘাটাল সাংসদ দীপক অধিকারী-এর পরিবারের বাড়ি ঘিরে উন্নয়ন বিতর্ক, প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী

কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী! ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১০ নম্বর অঞ্চলের মহিষদা গ্রামে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতা তে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী! দিন আনা, দিন খাওয়া, এক সাধারণ মানুষ হিসেবেই জীবন যাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্ন প্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের…
Read More
হুডখোলা টোটোতে শিলিগুড়িতে বাম প্রার্থীর অভিনব প্রচার

হুডখোলা টোটোতে শিলিগুড়িতে বাম প্রার্থীর অভিনব প্রচার

নির্বাচনী প্রচারে অভিনবত্বের ছোঁয়া নিয়ে এবার হুড খোলা টোটোতে চড়ে জনসংযোগ সারলেন শিলিগুড়ির বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তাঁর সমর্থনে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য সহ বাম নেতা জীবেশ সরকার। শহরের ১৪ নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো ছিল।  হুড খোলা টোটোতে চেপে আশ্রমপাড়ার আমতলা ক্লাব মোড় থেকে বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন শরদিন্দু চক্রবর্তী। সঙ্গে থাকা বর্ষীয়ান দুই নেতা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বাম প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান। প্রচারের সময় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রার্থী।
Read More
চম্পাসারিতে জনসংযোগ বাড়াল কংগ্রেস, ভোটারদের কাছে বার্তা প্রার্থী-সহ নেতাদের

চম্পাসারিতে জনসংযোগ বাড়াল কংগ্রেস, ভোটারদের কাছে বার্তা প্রার্থী-সহ নেতাদের

দীর্ঘ কুড়ি বছর পর শিলিগুড়ি বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস। এবার কংগ্রেসের হয়ে লড়ছেন আইনজীবী অলোক ধারা। নির্বাচনী ময়দানে নেমেই জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। শনিবার সকালে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় জনসংযোগে নামেন অলোক ধারা। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কর্মী-সমর্থক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ভোটের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। প্রার্থী হিসেবে অলোক ধারা জানান, এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস, তাই জোরদার প্রচার চালানো হচ্ছে এলাকায়।
Read More
শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় গৌতম দেবের, নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা

শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় গৌতম দেবের, নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা

শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি আদালতে গিয়ে তৃণমূল কংগ্রেস-এর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবীদের পাশাপাশি শিলিগুড়ি বার কাউন্সিল-এর সদস্য ও আদালতের কর্মীদের সঙ্গে দেখা করেন এবং মতবিনিময় করেন। এদিন তিনি জানান, পয়লা বৈশাখের দিন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পদযাত্রা করবেন। তাঁর এই পদযাত্রা নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাবে বলে আশাবাদী গৌতম দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
Read More