Editor

8890 Posts
‘সাশ্রয়ী’ স্মার্টফোনের জন্য গ্রাহকের প্রকৃত ব্যয়ের ব্যাখ্যা দিলেন সন্মীত কোছার

‘সাশ্রয়ী’ স্মার্টফোনের জন্য গ্রাহকের প্রকৃত ব্যয়ের ব্যাখ্যা দিলেন সন্মীত কোছার

ডিজিটাল ক্ষেত্রে বিভেদের সেতুবন্ধনে স্মার্টফোনের প্রয়োজনীয়তা এদেশে অনস্বীকার্য এবং সবসময়ে অনলাইন থাকার জন্য সাশ্রয়ী ডিভাইস খুবই প্রয়োজন। নোকিয়া ফোনের সংস্থা এইচএমডি গ্লোবালের ভাইস-প্রেসিডেন্ট সন্মীত কোছার এরকমই অভিমত প্রকাশ করে বলেছেন, ২০২০ সালে ভারতে ১৫০ মিলিয়ন ডিভাইস ক্রয় হয়েছে, আর এথেকে স্পষ্ট হয়েছে সাধারণ মানুষ স্মার্টফোনকে কতটা আবশ্যকীয় বস্তু হিসেবে গণ্য করেন। তাঁর মতে, ভারতে স্মার্টফোনের বাজার মূল্যের উপর নির্ভরশীল। এখানে গড়ে ১২ হাজার টাকা মূল্যের স্মার্টফোন সবথেকে বেশি বিক্রয় হয়, আর সেইকারণে এই সেগমেন্টে প্রতিযোগিতাও বেশি।  সন্মীত কোছার বলেন, অ্যান্ড্রয়েড একটি প্রশ্নাতীত অপারেটিং সিস্টেম, যা অধিকাংশ স্মার্টফোনকে শক্তি জোগায়। কাস্টমাইজড সফটওয়্যার-সহ স্পেক-শিটের প্যাকেজ বেশিরভাগ ব্র্যান্ডের মূলধন। কিন্তু একটি ফোনের সর্বমোট…
Read More
বড় দায়িত্ব পেল যশবন্ত

বড় দায়িত্ব পেল যশবন্ত

বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিন্‌হা। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা। দলের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হল প্রাক্তন BJP নেতা যশবন্ত সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান যশবন্ত সিনহার। বিধানসভা ভোটের মুখেই ৮৩ বছর বয়সি এই দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্বকে দিল্লিতে দলের যাবতীয় কাজকর্ম দেখাশোনার ক্ষেত্রে মুখ্য দায়িত্ব দিল দল। উল্লেখ্য যে, গত পরশু অর্থাৎ শনিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
Read More
এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক মৈত্রীচুক্তির নীতি মেনে মেড ইন ইন্ডিয়ারি ৪৫ মিলিয়ন কোভিড ভ্যাকসিন পাবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান৷ বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউনের তৈরি কোভিশিল্ড পাবে পাকিস্তান৷ ওই ৪৫ মিলিয়ন ডোজ ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি৷ এর মধ্যে চলতি বছরের জুন মাসের মধ্যে ১৬ মিলিয়ন ডোজ তারা পেয়ে যাবে৷ জুন মাসের মধ্যে সম্পূর্ণ সাড়ে চার কোটি ডোজ পৌঁছে যাবে ইমরান খান সরকারের কাছে।
Read More
নোটিশ পেল বম্বে বেগমস

নোটিশ পেল বম্বে বেগমস

হিন্দি ওয়েব সিরিজ নিয়ে বেশ বিপাকে পড়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বম্বে বেগমস’। মুক্তির পর থেকে বিতর্কের মুখে ‘বম্বে বেগমস’। এই সিরিজের কিছু দৃশ্য শিশুদের ওপর অত্যাচার এবং শোষণের কারণ হতে পারে বলে মনে করছে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন। এই ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে নেটফ্লিক্সকে নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। এরপর থেকে নতুন সিরিজ মুক্তি দিতে বেশ হিসেব কষতে হচ্ছে স্ট্রিমিং সাইটগুলোকে। 
Read More
৫জি-যুক্ত এফ৯ প্রো সিরিজ এনেছে ওপ্পো

৫জি-যুক্ত এফ৯ প্রো সিরিজ এনেছে ওপ্পো

এফ৯প্রো সিরিজের দুটি স্মার্টফোন এফ১৯প্রো+ ৫জি, এফ১৯প্রো এবং স্বাস্থ্যসচেতন মানুষের জন্য ওপ্পো ব্যান্ড স্টাইল লঞ্চ করল অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো।  ওপ্পো ব্যান্ড স্টাইল অ্যামাজন স্পেশাল হিসেবে ৮ মার্চ থেকে পাওয়া যাচ্ছে। এর দাম ২৯৯৯ টাকা। ওপ্পো এফ১৯প্রো+ ৫জি স্মার্টফোনের দাম ২৫৯৯০ টাকা এবং ওপ্পো এফ১৯প্রো স্মার্টফোনের দাম ২১৪৯০ টাকা (৮+১২৮ জিবি) ও ২৩৪৯০ টাকা (৮+২৫৬ জিবি)। এগুলির প্রি-বুকিং শুরু হয়েছে ৮ মার্চ, আর সেল শুরু হবে ১৭ মার্চ। ফোনদুটি পাওয়া যাবে দুটি কলারে – স্পেস সিলভার ও ফ্লুইড ব্ল্যাক। বিশেষ ডিসকাউন্ট হিসেবে ফোনের সঙ্গে এনকো ডব্লিউ১১ ইয়ারবাড পাওয়া যাবে ৯৯৯ টাকায় এবং ওপ্পো ব্যান্ড স্টাইল পাওয়া যাবে ২৪৯৯…
Read More
বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম। আজ স্মৃতি ইরানি-ধর্মেন্দ্র প্রদানকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল৷ তারপর হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে যাবেন শুভেন্দু। অবশেষে কাগজে কলমে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।
Read More
পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

এখনও দেশে অব্যাহত করোনাভাইরাসের দাপট। আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। তাই দু’দিনের মধ্যে নাগপুর কমিশনারেটের অধীনে সমস্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি করেছে মহারাষ্ট্র প্রশাসন। মহারাষ্ট্রের ৫৯.৪ শতাংশ করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
Read More
ফের রাজ্যে নমো

ফের রাজ্যে নমো

নির্বাচনের আগে রাজ্যে পাখির চোখ করে রেখেছে বঙ্গ বিজেপি। মরিয়া গেরুয়া শিবির। রাজ্যে প্রথম দফার ভোট হতে চলেছে ২৭ মার্চ আর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। এবার দুই মেদিনীপুরে চমকের অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির। আগামী সপ্তাহে চারদিনে তিনটি সভা করবে বঙ্গ বিজেপি। আগামী ১৮ মার্চ, ২০ মার্চ , ২১ মার্চ জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
Read More
কোভিড পজিটিভ সুনীল

কোভিড পজিটিভ সুনীল

করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। টুইট করে নিজেই একথা জানালেন তিনি। টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পরেই সুনীলের কোভিড পজিটিভ হওয়ার খবর। আপাতত সুস্থ আছেন তিনি। ১৫ তারিখ থেকে জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল সুনীলের। আপাতত দলে নামর সম্ভাবনা নেই তাঁর।
Read More
বোলসুবল নির্বাচন কেন্দ্রিক অ্যাপ চালু করেছে, বলছে আসামে ভোটারদের ক্ষমতায়নের অভাব

বোলসুবল নির্বাচন কেন্দ্রিক অ্যাপ চালু করেছে, বলছে আসামে ভোটারদের ক্ষমতায়নের অভাব

মার্চ ১৩, ২০২১: নির্বাচনের মৌসুম চলছে, ভোট এবং প্রার্থীদের লক্ষ্য করে রাজনৈতিক দলের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যাইহোক, খুব কমই আছে যে ভোটার এবং তার উদ্বেগ বুঝতে পারে। ভোটারদের নির্বাচন ভালভাবে বুঝতে সাহায্য করা এবং রাজনৈতিক দল, প্রার্থী, কর্মক্ষমতা ইত্যাদি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য ও বিশ্লেষণ প্রদান করা। বোলসুবল একটি অনলাইন অ্যাপ্লিকেশন চালু করেছে যা ভোটারদের ক্ষমতায়ন করবে। ডেমোক্রাটিকা চালু করা অ্যাপটিবাড়ির স্বাচ্ছন্দ্য থেকে যে কোন প্রার্থীর সাথে যোগাযোগ করার শক্তি আছে। বোলসুবোল একটি নিরপেক্ষ মোবাইল অ্যাপ প্লাটফর্ম যা যাচাইযোগ্য বিশ্বস্ত ডেটা এবং মাইক্রোব্লগিং ক্ষমতা একত্রিত করে। এই প্ল্যাটফর্ম টি নির্বাচক, রাজনৈতিক দল এবং তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজনৈতিক পছন্দের…
Read More