Editor

8890 Posts
এপ্রিলের শেষেই ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস

এপ্রিলের শেষেই ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস

এপ্রিলের শেষে ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সেদেশের প্রধানমন্ত্রী দপ্তরের তরফে একথা জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরে প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তাঁর প্রথম ভারত সফর এবং অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরও। গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের সময়ই ভারতে আসার কথা ছিল তাঁর। কিন্তু ব্রিটেনে বাড়তে থাকা করোনা প্রকোপের কারণে সেই সফর বাতিল হয়ে যায়। তখনই অবশ্য বরিস জনসন জানিয়েছিলেন, খুব শিগগিরি তিনি ভারতে আসবেন। অবশেষে জানা গিয়েছে, এপ্রিলেই ভারতে আসছেন তিনি।- Advertisement - গত বছরের শেষ দিক থেকে ব্রিটেনে দাপট দেখাতে শুরু করেছিল করোনার নয়া স্ট্রেন। পরিস্থিতি এমন দাঁড়ায় নতুন করে লকডাউন ঘোষণা করা…
Read More
সাত সকালেই নির্বাচনী প্রচারে নামলেন ডাক্তারবাবু।

সাত সকালেই নির্বাচনী প্রচারে নামলেন ডাক্তারবাবু।

টোটো তে চেপে প্রচারে গিয়ে দোকানদারদের অনুরোধে কখনোবা চা আবার কখনোবা মিষ্টিও খেতে হচ্ছে প্রার্থীকে। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মাকে দেখা গেল শহর জলপাইগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের আসর জমিয়ে নির্বাচনী প্রচার চালাতে। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের জন‍্য‌ই তৃণমূল প্রার্থী‌র ভোট প্রচারের এই নতুন কৌশল। মঙ্গলবার খুব সকালে কয়েকজন দলিয় কর্মী‌কে সঙ্গে নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। জলপাইগুড়ি শহরের থানা মোড়, প্রভাত মোড়, ডিবিসি রোড, কদমতলা মোড়, শহরের বউ বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় চায়ের আসর বসিয়ে ভোট প্রচার চালান তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা। চায়ের আসর জমিয়ে তৃণমূলের ভোট প্রচারের এমন কৌশল জলপাইগুড়ি‌তে…
Read More
মৈত্রী সেতু প্রকল্পের কাজ শেষ করেছে রোডিক

মৈত্রী সেতু প্রকল্পের কাজ শেষ করেছে রোডিক

ফেনি নদীর উপরে ১.৯ কিলোমিটার দীর্ঘ ‘মৈত্রী সেতু’ প্রকল্পের কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছে রোডিক কনসাল্টেন্টস প্রাইভেট লিমিটেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার সেতুটির উদ্বোধন করেছেন। আশা করা হচ্ছে, ‘মৈত্রী সেতু’ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবে। উত্তরপূর্বাঞ্চলে আন্তর্জাতিক সমুদ্রবন্দরগুলির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়াও ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নেবে ‘মৈত্রী সেতু’। অথরিটি ইঞ্জিনিয়ার হিসেবে রোডিক এই সেতুটির নির্মাণ কাজের তত্ত্বাবধানের দায়িত্ত্বে ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরায় এনএইচ-৮ বরাবর সাবরুমে ফেনি নদীর উপরে এই সেতুটি নির্মিত হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে নির্মিত এই সেতুটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের চট্টগ্রামের…
Read More
ভিআই গ্রাহকদের জন্য ডিজনি+ হটস্টার

ভিআই গ্রাহকদের জন্য ডিজনি+ হটস্টার

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভিআই এবার হাত মেলালো দেশের অন্যতম অগ্রণী ভিডিয়ো স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি+ হটস্টারের সঙ্গে। এর ফলে উচ্চমানের মনোরঞ্জন ও পুরো একবছরের ক্রিকেট উপভোগ করতে পারবেন ভিআই গ্রাহকরা। দুই সংস্থার এই সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য হল ভারতীয় গ্রাহকদের সেরা মানের এন্টারটেনমেন্ট ও ক্রিকেটের ভিডিয়ো কনটেন্ট প্রদান করা। এখন থেকে ভিআই গ্রাহকরা ডিজনি+ হটস্টারের ১২ মাসের নন-স্টপ ক্রিকেটিং অ্যাকশন, হিন্দি ও তামিলে লেটেস্ট ব্লকবাস্টার মুভিজ, হিন্দি, তামিল ও তেলুগুতে ডাব করা সেরা গ্লোবাল মুভিজ অ্যান্ড শো’জ, মার্ভেলস সুপার হিরো মুভিজ অ্যান্ড শো’জ, লেটেস্ট অ্যানিমেশন মুভিজ, জনপ্রিয় কিডস শো’জ, এক্সক্লুসিভ হটস্টার স্পেশালস, লাইভ-স্পোর্টিং অ্যাকশন ইত্যাদি অনেক কিছু পাবেন।  ভিআই প্রিপেড গ্রাহকদের…
Read More
শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

৮০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। তাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার শিলিগুড়ির ঝংকার মোড় থেকে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আদিত্য আনন্দ। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ টোটোতে করে ঝংকার মোড় দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি মিষ্টির বাক্সে দুই হাজার ও পাঁচশো টাকার নোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে যথাযথ নথি সঙ্গে রাখতে হয়। জানা গেছে, আয়কর দপ্তরের কর্তারা গোটা…
Read More
ফের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

ফের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন বিদায়ি বিধায়ক মনোজ টিগ্গা। সিংহানিয়া চা বাগানের প্রয়াত কর্মী শিবচরণ টিগ্গার ছেলে মনোজবাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাটে তৃণমূল প্রার্থীকে ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। দিলীপ ঘোষের পর বিধানসভায় পরিষদীয় দলনেতা মনোনীত হন মনোজবাবু। এছাড়া তিনি দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পদেও রয়েছেন। প্রার্থীপদ ঘোষণার পরপরই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে আরও বেশি জোর দিল বিজেপি। সোমবার বীরপাড়ায় মনোজবাবুর সমর্থনে দু’টি পথসভা করা হবে বলে বিজেপি সূত্রের খবর। এদিকে তৃণমূলের অভিযোগ, গত পাঁচ বছরে মাদারিহাটের উন্নয়নে কোনও কাজই করেননি মনোজবাবু। তাই মনোজবাবু বিজেপির প্রার্থী মনোনীত হওয়ায়…
Read More
‘৩৪বছরের শাসনে বাংলা হয়েছে পঙ্গু।তারপর আরো দশ বছরে পিসির শোষণ ও বঞ্চনায় মানুষ হয়েছে অর্ধমৃত।’ -কটাক্ষ পায়েলের

‘৩৪বছরের শাসনে বাংলা হয়েছে পঙ্গু।তারপর আরো দশ বছরে পিসির শোষণ ও বঞ্চনায় মানুষ হয়েছে অর্ধমৃত।’ -কটাক্ষ পায়েলের

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। এরপরই বেহালা পূর্ব থেকে প্রার্থী হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অভিনেত্রী। কড়া ভাষায় শাসকদলের বিরুদ্ধে মন্তব্য করেন পায়েল। টুইট করে পায়েল লেখেন, ’৩৪ বছরের শাসনে বাংলা হয়েছে পঙ্গু। তারপর আরও দশ বছরে পিসির শোষণ ও বঞ্চনায় মানুষ হয়েছে অর্ধমৃত। পিসির রাজত্বে মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে, তাইতো চাইছে স্বেচ্ছামৃত্যু। ধিক্কার এমন মুখ্যমন্ত্রীকে।‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে এমনই মন্তব্য করেন অভিনেত্রী।
Read More
‘যাদের মাথা গোঁজার কোন ঠাঁই নেই তাদের কাছে  ট্যাব কেনা বিলাসিতা নয় কী?’ -কটাক্ষ শ্রাবন্তীর

‘যাদের মাথা গোঁজার কোন ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কী?’ -কটাক্ষ শ্রাবন্তীর

সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারপর থেকেই টুইটে একের পর এক আক্রমণ করেছেন শাসকদলকে। তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও ‘দিদি’ বলে আবার কখনও ‘পিসি’ বলে নানা কটাক্ষ করেছেন। এবারও শাসকদলকে কটাক্ষ করে আবারও টুইট করেন অভিনেত্রী। টুইট করে অভিনেত্রী লেখেন, ‘যাদের মাথা গোঁজার কোনও ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কী? আমপানের ঝড়ে উড়েছে চাল, কিন্তু কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে। তাই বাধ্য হচ্ছে মানুষ ট্যাবের টাকাতে বাড়ির ছাদ সরাতে। এটাই পিসির উন্নয়ন।‘ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির,…
Read More
দল ছাড়লেন দেবশ্রী

দল ছাড়লেন দেবশ্রী

জল্পনায় পড়ল সিলমোহর। ভোটের আগে ফের ধাক্কা তৃণমূলে। দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক তারকা দেবশ্রী রায়। এবার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে দেবশ্রী। অভিনেত্রী সাফ জানিয়েছেন উপযুক্ত সম্মান দেয়নি দল। অভিনয়ে ফিরতে চান ‘দাদার কীর্তির’ নায়িকা। সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি।
Read More
দুমাস হল অনুষ্কা কন্যার

দুমাস হল অনুষ্কা কন্যার

আজ, ২ মাস বয়স পূর্ণ করল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা। অনুষ্কা মেয়ে ভামিকার দু’মাসের জন্মদিনের কেকের ছবি শেয়ার করেছেন ইনাস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ফ্যানক্লাবের তরফে নানা মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। অনুরাগীরা কমেন্টে ভালবাসায় ভরিয়ে দেন তারকা দম্পতির ইনাস্টাগ্রাম পোস্ট। নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের। গত ১১ জানুয়ারি মা হয়েছেন অনুষ্কা।
Read More