Editor

8890 Posts
সুখবর, জামাইষষ্ঠীর ছুটি পেল সরকারি কর্মচারীরা

সুখবর, জামাইষষ্ঠীর ছুটি পেল সরকারি কর্মচারীরা

আগামীকাল জামাইষষ্ঠী। সরকারী জামাইদের জন্য সুখবর। করোনা আবহে জামাইষষ্ঠী উপলক্ষে এবার সম্পূর্ণ ছুটির ঘোষণা করল নবান্ন। নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে অর্ধ দিবস ছুটি পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, ছুটি পাওয়া যাবে সম্পূর্ণ বেতনের সঙ্গেই। এবারের জামাইষষ্ঠী তাই রাজ্য সরকারি কর্মচারীদের ভালই কাটতে চলছে। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। গতকাল কিছু শিথিলতা সহ ওই বিধিনিষেধের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল…
Read More
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এল আরও এক অভিযোগ

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এল আরও এক অভিযোগ

সময় ভালো যাচ্ছে না বিজেপির। মুকুল রায়ের দল বদলের পর একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে পড়ছে রাজ্যের বিরোধী দলনেতা। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বিনয় মিশ্র। যে বিনয় মিশ্রকে গরু–কয়লাকাণ্ডের জেরে সিবিআই হন্যে হয়ে খুঁজছে, এবার তিনিই আইনি নোটিশ পাঠিয়ে সাড়া ফেলে দিয়েছেন রাজ্য–রাজনীতিতে। খোদ রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ। শুভেন্দুর একটি টুইটকে কেন্দ্র করে তাঁকে আইন নোটিস পাঠাল গরু পাচারে অভিযুক্ত বিনয়। গরু–কয়লাকাণ্ডের অভিযুক্ত এই একদা তৃণমূল নেতা বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করেছেন শুভেন্দু অধাকিরী। এমনটাই অভিযোগ বিনয় মিশ্রের। সাইবার ক্রাইম বিভাগকে পাঠানো হয়েছেন নোটিশের কপি। সেইসঙ্গে টুইটার কর্তৃপক্ষকেও নোটিশ দিয়ে টুইটটি মুছে ফেলার অনুরোধ…
Read More
রাজ্যপালের দিল্লী সফরকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি

রাজ্যপালের দিল্লী সফরকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি

শুরু হয়েছে জল্পনা। দলবদল নিয়ে সড়গরম রাজ্য-রাজনীতি। রাজ্যের আইন-শৃঙ্খলা ও দলবদল নিয়ে গতকালই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন তিনি৷ বিধানসভা থেকে পায়ে হেঁটে ৫০ জন বিজেপি বিধায়ককে রাজভবনে নিয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী। এর পরদিন আজ মঙ্গলবারই তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আগামী ১৮ জুন শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি৷ রাজ্যপালের তরফে মঙ্গলবার এক টুইটবার্তায় জানানো হয়েছে যে, আজই বিকেলে দিল্লি যাবেন তিনি। দিল্লিতে একাধিক বৈঠক রয়েছে তাঁর৷ ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বরাবরই সরব রাজ্যপাল৷ উল্লেখ্য, মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা নিয়ে উঠেপড়ে…
Read More
করোনা পরিস্থিতি ঠিক হতেই খুলতে চলছে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ

করোনা পরিস্থিতি ঠিক হতেই খুলতে চলছে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ

করোনার দ্বিতীয় ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশ। আস্তে আস্তে সব কিছু খুলতে চলেছে দেশে। ফের স্বাভাবিক গতিতে ফেরার চেষ্টা। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল তাজমহল সহ দেশের সব স্মৃতিসৌধ এবং জাদুঘর। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্যই এবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল সহ অন্যান্য স্মৃতিসৌধের দরজা। ১৬ জুন থেকে খুতলে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সব স্মৃতিসৌধ, যাদুঘর। এএসআই পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মৃতিসৌধগুলি খুললেও এখন সেখানে যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুক করতে হবে অফলাইনে কোনও টিকিট বুক করা যাবে না। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রথম থেকেই কেন্দ্র সরকার ১৫ এপ্রিল তাজমহল,…
Read More
বুম-এর ৫টি অ্যাওয়ারনেস ফিল্ম

বুম-এর ৫টি অ্যাওয়ারনেস ফিল্ম

কোভিড-১৯ সচেতনতার জন্য ভারতের প্রথম ও অগ্রণী ‘ফ্যাক্ট-চেকিং ইনিশিয়েটিভ’ বুম লাইভ লঞ্চ্‌ করল সিনিয়র সিটিজেন ওয়ার্কশপ এবং পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বুম-এর এই উদ্যোগের উদ্দেশ্য হল কোভিড-১৯ সংক্রান্ত যথাযথ আচরণ অনুসরণে সাহায্য করা। গোটা পৃথিবী এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এইসময় ডিজিটাল ও ব্যবহারিক ক্ষেত্রে পরিবেশ তথ্য-ভারাক্রান্ত হচ্ছে। এর ফলে আস্থার অভাব ও ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রবীণ নাগরিকরা প্রযুক্তিগত ও সচেতনতার নানাবিধ বাধার ফলে সবথেকে বেশি বিপদগ্রস্থ হচ্ছেন। তথ্য সংক্রান্ত এই সমস্যা হ্রাস করতে সিনিয়র সিটিজেন ফোরাম, বিভিন্ন সংস্থা ও সমিতির সঙ্গে হাত মিলিয়ে বুম ‘ফ্রী অনলাইন ওয়ার্কশপ’ সংগঠিত করার উদ্যোগ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইনফর্মেশন ওভারলোড ইন টাইমস অফ…
Read More
অ্যামওয়ের ইমিউনিটি বর্দ্ধক নতুন প্রোডাক্ট

অ্যামওয়ের ইমিউনিটি বর্দ্ধক নতুন প্রোডাক্ট

নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস - অ্যামাজন ইন্ডিয়ার তরফে আনা এই নতুন প্রোডাক্টটি দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্নদের জন্য। এর মাধ্যমে অ্যামওয়ে ইন্ডিয়া তাদের নিউট্রিশন ও ইমিউনিটি সাপোর্টিং পোর্টফোলিয়ো আরও মজবুত করল। এক্সটেন্ডেন্ড-রিলিজ টেকনোলজির ফর্মুলায় প্রস্তুত নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস শরীরে সারাদিনই রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য ৮ ঘন্টারও বেশি সময় ধরে ভিটামিন সি জোগান দেবে।   নতুন প্রোডাক্ট প্রসঙ্গে অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা বলেন, অ্যামওয়ের নিউট্রিশন ও ইমিউনিটি ক্যাটাগরির প্রোডাক্টসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা অনুসারে নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস আসায় তারা ২০২৫ সাল নাগাদ রেভিনিউ বৃদ্ধির টার্গেট ১০ কোটি টাকারও বেশি স্থির করেছেন। অ্যামওয়ে ইন্ডিয়ার সিএমও অজয়…
Read More
ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা সামলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত। দেশে কোথাও লকডাউন, কোথাও আংশিক লকডাউন, কোথাও জারি কড়া বিধিনিষেধ। এসবের প্রভাবে ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬০ হাজার ৪৭১ জন। আত্মশাসন এবং টিকাকরণের ফল পাচ্ছে দেশবাসী। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। শুধু সংক্রমণ কমাই নয়, পাল্লা দিয়ে কমেছে দেশে দৈনিক মৃত্যুর হারও। মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের। এর পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫২৫। সার্বিক…
Read More
অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলল বঙ্গবাসীর

অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলল বঙ্গবাসীর

রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মুক্তি দিয়েছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ মঙ্গলবারও রাজ্যে নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনান্যবারের থেকে চলতি বছরে বঙ্গে একটু দেরিতে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া…
Read More
স্বস্তি দিচ্ছে রাজ্যের নিম্নমুখী দৈনিক সংক্রমনের সংখ্যা

স্বস্তি দিচ্ছে রাজ্যের নিম্নমুখী দৈনিক সংক্রমনের সংখ্যা

দেশের পাশাপাশিরাজ্যেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে সংক্রমণ। আরও কিছুটা কম হল রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ চার হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা কমে দাঁড়াল ২ হাজার ১৭১। দু’মাস পর দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। সংক্রমণের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তির বিষয় যে উত্তরবঙ্গেও কমছে সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। বাংলায় রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬…
Read More
শিশুদের জন্য কোভ্যাক্সিনই বেশি ভরসা পাচ্ছে কেন্দ্র সরকার

শিশুদের জন্য কোভ্যাক্সিনই বেশি ভরসা পাচ্ছে কেন্দ্র সরকার

বিশেষজ্ঞদের সতর্কবাণী করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন। আর এই তরঙ্গে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাই এই ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে আগে থেকেই তোড়জোড় শুরু হয়েছে। তাই এবার সংক্রমণের চেন ভাঙতে শিশুদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। তবে সমস্যা কেবল একটাই। এই দেশে এখনও শিশুদের জন্য নেই কোনো টিকা। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ১২ থেকে ১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের এম আর এন এ ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে। কিন্তু, এবার পরিস্থিতি সামাল দিতে ভারতে শিশুদের টিকাকরণে দেশিয় টিকা কোভ্যাক্সিনেরই প্রয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাহিদার তুলোনায় ফাইজার ভ্যাকসিনের যোগানের অতিরিক্ত তারতম্যের আশঙ্কা রয়েছে, এছাড়া যোগান চাহিদা…
Read More