Editor

8890 Posts
অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। সবচেয়ে বড় সঙ্কট হয়ে উঠেছিল অক্সিজেনের অভাব৷ কিন্তু এবার সরকারি হাসপাতালেই অক্সিজেনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠল৷ স্বাস্থ্য দফতরের নজরদারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না রোগী। কিন্তু যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। এমনই একগুচ্ছ বেনিয়ম এবং গাফিলতির ঘটনা সামনে এল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকরা রাজ্যের বিভিন্ন…
Read More
নোভাভ্যাক্স অন্যান্য টিকাদের থেকে বেশি কার্যকরী, দাবি আমেরিকার সংস্থার

নোভাভ্যাক্স অন্যান্য টিকাদের থেকে বেশি কার্যকরী, দাবি আমেরিকার সংস্থার

করোনাভাইরাসের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। সোমবার এমনটাই দাবি করল আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষার পর দেখা গিয়েছে যে নোভাভ্যাক্স ৯০.৪ শতাংশ কার্যকরী। সোমবার ওই বিবৃতিতে নোভাভ্যাক্সের তরফে জানানো হয়েছে, ‘আমেরিকা এবং মেক্সিকোর ১১৯টি শহরে ২৯ হাজার ৯৬০ জনের মধ্যে নোভাভ্যাক্সের কার্যকারিতা এবং সুরক্ষার মূল্যায়নে একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সমীক্ষায় প্রকাশ মাঝারি এবং প্রবল ভাবে আক্রান্তদের মধ্যে এই টিকা ১০০ শতাংশ এবং সব মিলিয়ে ৯০.৪ শতাংশ কার্যকরী।’ টিকার কার্যকারিতার ফলাফলে উৎসাহিত হয়ে শীঘ্রই এর উৎপাদনের চিন্তা-ভাবনা শুরু করেছেন নোভাভ্যাক্স ইনকর্পোরেশন…
Read More
জি-৭ বৈঠকে তোপ দাগা হল বেজিংয়ের প্রতি: ফের ঠান্ডা যুদ্ধের সম্ভাবনা বিশ্বে

জি-৭ বৈঠকে তোপ দাগা হল বেজিংয়ের প্রতি: ফের ঠান্ডা যুদ্ধের সম্ভাবনা বিশ্বে

পূর্বাভাস অনুযায়ী একটি ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। এক দিকে বিশ্বের উন্নত অর্থনৈতিক দেশগুলির জোট জি-৭ আর অন্য দিকে চিন। সদ্যসমাপ্ত ব্রিটেনের জি-৭ শীর্ষ বৈঠকের পর এই সংঘাত প্রকাশ্যে চলে এল। এই টানাপড়েনের দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে নয়াদিল্লি। পশ্চিমে চিন-বিরোধিতার বাতাস জোরালো হলে তার ফায়দা তোলাটাই এখন লক্ষ্য ভারতের। কিন্তু তা কিছুটা রেখে ঢেকে। সরাসরি চিন-বিরোধী শিবিরের তকমাও নিজেদের উপরে লাগাতে নারাজ তারা। জি-৭ বৈঠকের পরে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে নাম করেই তোপ দাগা হয়েছে বেজিংয়ের প্রতি। সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ঘোর নিন্দা করা হয়েছে। তীব্র সমালোচনা করা হয়েছে হংকংয়ে আন্দোলকারীদের উপরে…
Read More
মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি…
Read More
জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার উত্তর রহিমপুর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে হামলাকারী ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দাদা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম আজাদ হোসেন(৪৫)। তার বাড়ির পাশে রয়েছে ভাই সাজ্জাদ হোসেনের বাড়ি। দীর্ঘদিন ধরে দাদা সাথে ভাইয়ের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যেই বিবাদ লেগেই থাকত। গতকালকে দাদা আজাদ হোসেনের বাড়ির সীমানা পাঁচিল প্লাস্টার করা হয়। এদিন সকালে ভাই সেই বাড়ির পাঁচিলের পাশে…
Read More
দলগাঁও চা বাগান এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ: মৃত ১, আহত ১

দলগাঁও চা বাগান এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ: মৃত ১, আহত ১

মর্মান্তিক দুর্ঘটনার কবলে ম্যাজিক ও ক্যান্টার। দুর্ঘটনার ফলে মৃত এক, গুরুতর জখম এক। ঘটনাটি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা নাগাদ একজন পুরুষ ও মহিলা ম‍্যাজিক গাড়িতে জটেশ্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিল, অপরদিকে ফালাকাটা থেকে বীরপাড়া মুখে একটি বড় গাড়ি যাওয়ার পথে দলগাও চা বাগান এলাকায় উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয় এবং ছোট গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি গাড়ি উদ্ধার করে জটেশ্বর…
Read More
পরিচারিকা সেজে চুরি: টাকা উদ্ধার করে কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার পুলিশ

পরিচারিকা সেজে চুরি: টাকা উদ্ধার করে কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার পুলিশ

পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে টাকা চুরি। সেই টাকা উদ্ধার করে দু'ঘণ্টার মধ্যে বাড়ির কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের কাছ থেকে সম্পূর্ণ টাকা পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই বাড়ির কর্তা। জানা যায় ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুরচর এলাকার বাসিন্দা মনোহর লাল চিৎতলাঙ্গীয়ার বাড়িতে মঙ্গলবার সকালে পরিচারিকার কাজের জন্য এক মহিলা ঢোকে। মনোহর বাবু তাকে বাড়িতে কাজের জন্য রাখে। তারপর তাদের অনুপস্থিতিতে শোবার ঘরের আলমারি থেকে দু লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালায় অভিযুক্ত ওই মহিলা। জানা যায় অভিযুক্ত ওই মহিলার নাম সন্ধ্যা চৌধুরী তার বাড়ি বালুরচর এলাকায়। কিছুক্ষণ পর মনোহর বাবু বাড়িতে ঢুকে তার…
Read More
করোনার নতুন রূপ ‘ডেল্টা প্লাস’

করোনার নতুন রূপ ‘ডেল্টা প্লাস’

ফের একবার রূপ বদল করেছে করোনা। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট স্ট্রেনটি অত্যন্ত সংক্রামক। এই স্ট্রেনটিই এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের মাথাব্যাথার কারণ ছিল। এবার এই স্ট্রেনটিই রূপ বদলেছে, যা এখন 'ডেল্টা প্লাস' নামে পরিচিত। জানা গিয়েছে, ডেল্টা প্লাস অনেক বেশি সংক্রামক। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টিটি ২০২১ সালের মার্চ মাসে পাওয়া গিয়েছিল ইউরোপে। ৭ জুন পর্যন্ত কানাডা, জার্মানি, রাশিয়া, নেপাল, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, পোল্যান্ড, পোর্তুগাল, জাপান এবং আমেরিকায় দেখা গিয়েছে এই ডেল্টা প্লাস। এই স্ট্রেন মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এই স্ট্রেন কতটা সংক্রামক, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য এখনও সামনে আসেনি। প্রসঙ্গত, দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য ’ডেলটা ভ্যারিয়েন্ট’-কেই দায়ী করেছেন গবেষকরা। এই…
Read More
সোনু সুদ চ্যারিটিতে দান ছোট্ট শিশু  রিয়ার

সোনু সুদ চ্যারিটিতে দান ছোট্ট শিশু রিয়ার

রিয়ার বয়স মাত্র তিন বছর আট মাস। এই বয়সেই একশোর উপর ছবি এঁকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এ বার সোনু সুদ চ্যারিটিতে ছবির প্রদর্শনী থেকে বিক্রি হওয়া ছবির পুরো টাকাটা তুলে দিয়েছে ছোট্ট রিয়া। এক মাসের মধ্যে একশোর বেশি ছবি এঁকে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গুরুগ্রামের বাসিন্দা রিয়া। তার সমবয়সিরা যে ছবি আঁকে না এমন নয়। কিন্তু রিয়ার ছবি নিছক কাগজে হিজিবিজি কাটা নয়। অ্যাক্রিলিক শিটের উপর গ্লাস পেন্টিং তার পছন্দের মাধ্যম। এক মাসের মধ্যে এই মাধ্যমে একশোর বেশি ছবি এঁকেছে এসসিআর গ্লোবাল স্কুলের এই ছাত্রী। ২৫ এপ্রিল ২০২১ তারিখে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনীও হয় পর্তুগালের রাজধানী লিসবনের ইন্টারন্যাশনাল আর্ট…
Read More
১২-১৮ বছর বয়সিদের জন্য কলকাতায় হবে জাইডাস ক্যাডিলার কোভিড টিকা ‘জাইকোভ-ডি’র ট্রায়াল

১২-১৮ বছর বয়সিদের জন্য কলকাতায় হবে জাইডাস ক্যাডিলার কোভিড টিকা ‘জাইকোভ-ডি’র ট্রায়াল

সারা দেশের সঙ্গে কলকাতাতেও হবে ১২-১৮ বছর বয়সীদের টিকার ট্রায়াল। এই টিকার ট্রায়াল হবে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ হাসপাতালে। জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ-ডি’র ট্রায়ালে দেশব্যাপী মোট ১২০০ টিকাকরণ কেন্দ্র তৈরি হচ্ছে, হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। স্বেচ্ছাসেবক পাওয়া গেলেই দ্রুত শুরু করা হবে ট্রায়াল। দেশে মোট ১ হাজার ৫০০ জন শিশু ট্রায়ালে অংশ নেবে, কলকাতায় সেই সংখ্যাটা প্রায় ১০০। জাইডাস ক্যাডিলা শীঘ্রই ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর কাছ থেকে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করতে পারে। ‘জাইকোভ-ডি’ হল ‘প্লাজমিড ডিএনএ’ টিকা। অনুমোদিত হলে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি ভারতের প্রথম টিকা…
Read More