Editor

8890 Posts
সিএসডি-তে পাওয়া যাবে নিসান ও ডাটসুন গাড়ি

সিএসডি-তে পাওয়া যাবে নিসান ও ডাটসুন গাড়ি

এখন থেকে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট (সিএসডি) থেকে নিসান ও ডাটসুনের সব প্রোডাক্ট কেনা যাবে এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সিএসডি অনুমোদিত সবরকম ডিসকাউন্ট ও অফার-সহ এই সুবিধা নিতে পারবেন। সিএসডি সুবিধাপ্রাপ্তরা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অনলাইনে গাড়ি কিনতে পারবেন। তারা গাড়ি নির্বাচন করা, ডিলার ডকুমেন্ট আপলোড করা, অনলাইনে পছন্দের গাড়ি বুক করা, সিএসডি অফার গ্রহণ করা ইত্যাদি নিসান ডিজিটাল প্লাটফর্ম ‘শপ@হোম’ থেকে করতে পারবেন। এমনকী অনলাইনে ক্রয়ের সবরকম প্রক্রিয়া সমাপ্ত করার পর ক্রেতারা ডিলারশিপে গিয়ে দামও মিটিয়ে দিতে পারবেন। প্রতিরক্ষা বাহিনীর জন্য এরকম সুবিধা দিতে পেরে তারা আনন্দিত, একথা জানিয়ে নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, সিএসডি’র মাধ্যমে এসইউভি সেগমেন্টের…
Read More
যাত্রী ও দুই কর্মীর ধস্তাধস্তি: জরুরি অবতরণ করল আমেরিকার বিমান

যাত্রী ও দুই কর্মীর ধস্তাধস্তি: জরুরি অবতরণ করল আমেরিকার বিমান

এক যাত্রীর সঙ্গে উড়ানের দুই কর্মীর মাঝ আকাশে ধস্তাধস্তির জেরে ওকলাহামায় জরুরি অবতরণ করল লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা গামী একটি বিমান। ঘটনা স্থানীয় সময় বেশ রাতের দিকে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘‘প্লেন নামিয়ে দেব!’’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। সকলে মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে। ইতিমধ্যে বিমানচালক প্লেনটিকে ওকলাহামা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি…
Read More
চে গেভারার ৯৩ তম জন্মদিনে, জেনেনিন তার জীবন কাহিনী

চে গেভারার ৯৩ তম জন্মদিনে, জেনেনিন তার জীবন কাহিনী

বিপ্লবের পরিকল্পনায় কাস্ত্রোর প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো। ১৯৫৬ সালের নভেম্বরে তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনী তাঁদের আক্রমণ করে। সে যাত্রায় মাত্র ২২জন বেঁচে যান। চে গেভারা লিখেছিলেন, সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তিনি তাঁর চিকিৎসাসামগ্রীর সঙ্গে একজন কমরেডের ফেলে যাওয়া এক বাক্স গোলাবারুদও যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়েছিলেন। যা তাঁকে পরিশেষে চিকিৎসক থেকে বিপ্লবীতে পরিণত করল! ওটাই ছিল সেই সন্ধিক্ষণ। যে-লগ্নে এক তরুণ চিকিত্‍সকের মনে জন্ম নিল এক বিপ্লবী! সেই বিপ্লবী, যাঁর নাম এর্নেস্তো চে গেভারা, জন্মেছিলেন আজকের দিনে, এই ১৪ জুনে। সালটা ছিল ১৯২৮ । তিনি ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী,…
Read More
পশুদের জন্য চিড়িয়াখানাতে এবার হবে হাসপাতাল

পশুদের জন্য চিড়িয়াখানাতে এবার হবে হাসপাতাল

পশু পাখিদেরও দরকার চিকিৎসার। তাই এবার পশু-পাখিদের জন্য তৈরি করা হবে মিনি হাসপাতাল। আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলেই তাঁদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই মিনি হাসপাতালের সিদ্ধান্ত। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। সকলের জন্য আরও আকর্ষণীয় করতে ঢেলে সাজানো হবে বলেও জানান। পাশপাশি, সিসিটিভি লাগানো হবে চিড়িয়াখানার সর্বত্র। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামীতে সুন্দরবন থেকে থেকে বাঘ আনা হবে আলিপুর চিড়িয়াখানায়। শীঘ্রই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পরিদর্শনে যাবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
Read More
রায়ঢাক নদীতে উদ্ধার নিখোঁজ  কলেজ পড়ুয়ার মৃতদেহ

রায়ঢাক নদীতে উদ্ধার নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ

রবিবার কোচবিহারের তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকার রায়ঢাক নদীতে এক কলেজ পড়ুয়ার দেহ ভেসে থাকতে দেখা যায়। তাঁর পকেট থেকে দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্বাগত মিশ্র নামে ওই কলেজ পড়ুয়া তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে। শনিবার ভোর রাত থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেকে না পেয়ে তুফানগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায় বাবা মৃত্যুঞ্জয় মিশ্র। মৃত দেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বাগতর মোবাইল গেমে আসক্তি ছিল।…
Read More
নিখোঁজ ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার মালদায়

নিখোঁজ ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার মালদায়

সাত দিন আগে নিখোঁজ ভ্যানচালকের, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিখিল ঘোষ (৫৩), বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর এলাকায়। গত আট তারিখ বাড়ির কিছুটা দূরে লক্ষ্মী ঘাট এলাকায় একটি পুকুরে কচুরিপানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। ইংরেজবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকেরা পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর বাড়ি না…
Read More
কলকাতার করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড

কলকাতার করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড

আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতায়। এম আর বাঙ্গুর হাসপাতালে অগ্নিকাণ্ড। বাঙুর হাসপাতালের ৪ তলায় আগুন। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তবে তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও জানা যায়নি ঠিক কীভাবে আগুন লাগল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যেক রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমআর এই মুহূর্তে করোনা রোগীদের অন্যতম চিকিৎসাকেন্দ্র এমআর বাঙুর হাসপাতাল। উল্লেখ্য, গত ১১ মে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল অ্যাম্বুল্যান্স। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি…
Read More
শিলিগুড়ি লেকটাউনে, নেশার সামগ্রী সহ এক যুবক গ্রেফতার

শিলিগুড়ি লেকটাউনে, নেশার সামগ্রী সহ এক যুবক গ্রেফতার

ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ। নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সোমবার ফের বিশ্বজিত রায় নামে, বাড়িভাষার এক যুবককে নেশার ঔষধ বিক্রির অভিযোগে গ্রেফতার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ি লেকটাউনে অভিযান চালিয়ে ৮৫টি নেশার ইঞ্জেকশন সহ তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে। শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই…
Read More
এনজেপি থানার পুলিশের হাতে ধরা পড়লো আরও দুই ডাকাত

এনজেপি থানার পুলিশের হাতে ধরা পড়লো আরও দুই ডাকাত

ডাকাত দলের আরও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। গত ১১ই জুন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দশ বারোজন দুস্কৃতির একটি দল জড়ো হয়েছিল মাদানী বাজারে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের পরিচয় জানতে পারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে গত রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোরামোড় থেকে থেকে আরও দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বাবলু বিশ্বাস, বাড়ী দেশ্বন্ধুপাড়ায় এবং…
Read More
জারি থাকবে তদন্ত, আরও বিপাকে বিরোধী দলনেতা

জারি থাকবে তদন্ত, আরও বিপাকে বিরোধী দলনেতা

সময় ভালো যাচ্ছে না বিজেপি নেতাদের। বিপাকে পড়ছে বিজেপি দল। মুকুল রায়ের দল বদলের পর এবার আরও অস্বস্তিতে পড়ল বিজেপি। কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ত্রিপল চুরি মামলায় এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক। এফআইআর খারিজ ও তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ জারির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী। তবে তাঁর আবেদন খারিজ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুন। অর্থাৎ বলা যায়, ত্রিপল চুরি কাণ্ডে আরও বিপাকে বিজেপি বিধায়ক।  ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। যশ বা ইয়াস তাণ্ডব চালানোর পর কাঁথি পুরসভা থেকে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল শুভেন্দু…
Read More