Editor

8890 Posts
করোনা আবহে স্কুল খোলা নিয়ে বাড়ছে মতবিরোধ

করোনা আবহে স্কুল খোলা নিয়ে বাড়ছে মতবিরোধ

পূর্বেই ঘোষিত হয়েছে করোনা আবহের মাঝেই চলতি মাসেই খুলছে স্কুল৷ রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷  তবে স্কুলে ক্লাস হবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির৷ স্কুল খোলার পর কী ভাবে ক্লাস হবে, সেই সম্পর্কে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷  জারি করা হয়েছে বিধি নিষেধ৷ কিন্তু স্কুলে আসার পর কোনও পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবে না স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা সঠিক ভাবে স্বাস্থ্য-বিধি মানছে কি না, তা দেখার দায়িত্ব রয়েছে অভিভাবকদেরও। স্কুল খোলার আগে অভিভাবকদের এমনটাই জানিয়ে দিল শহরের বেশির ভাগ স্কুল। এমনকি কিছু স্কুল নোটিশ জারি করেও অভিভাবকদের সতর্ক করেছেন তাঁরা৷  স্কুল কর্তৃপক্ষের এ হেন নোটিশেই বিতর্কের ঝড়৷ নোটিশ দিয়ে…
Read More
বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মালালা

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মালালা

অবশেষে বিয়ে সারলেন তিনি৷ গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানের নোবেলজয়ী কন্যা মালালা ইউসুফজাই৷ বার্মিংহামে বসেছিল তাঁর বিয়ের আসর৷ তবে বিশাল ধুমধাম করে নয়, ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন মালালা৷ পাত্র পাক ক্রিকেট বোর্ডের কর্তা আসর মালিক৷ মঙ্গলবার টুইট করে আসরের সঙ্গে তাঁর বিয়ের খবর নিজেই জানান মালালা৷ বিয়ের ছবি পোস্ট করে শান্তিতে নোবেলজয়ী মালালা লেখেন, ‘এটি আমার জীবনের মূল্যবান মুহূর্ত। আসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম৷’ মামলার জীবন যুদ্ধ সারা বিশ্বে খ্যাত৷ তার উপর তিনি নোবেলজয়ী৷ তাই তাঁর বিয়ের খবর নিশ্চিত ভাবেই তাঁর অনুরাগীদের কাছে অত্যন্ত আনন্দের৷ তবে নেহাতই সাদামাটা ভাবে বিয়ে সেরেছেন নোবেলজয়ী কন্যা৷ তাঁর বিয়ের আসরে…
Read More
রাজ্যের মুখ্যমন্ত্রীর একার দায়িত্ব আটটি পদ

রাজ্যের মুখ্যমন্ত্রীর একার দায়িত্ব আটটি পদ

রাজ্যের উপনির্বাচনেও বড় জয় লাভ করেছেন রাজ্যের শাসক দল। এই জয় লাভের পর একাধিক রদবদল হয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তর থেকেই একাধিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে অনেক দিন ধরেই। তবে সরকার গঠন করার পর এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই অভ্যাস ত্যাগ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো সেই রকম কর্মঠ তিনি, এখনো চাপ নিয়ে কাজ করতে ভালোবাসেন। তাইতো এখন একটি বা দুটি নয়, আটটি দফতর একা সামলান রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো বটেই, এর পাশাপাশি তিনি যে দফতর সামলান সেগুলি হল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, স্বরাষ্ট্র দফতর,…
Read More
ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

ভূস্বর্গের মুকুটে নতুন পালক, ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় শ্রীনগর

ভূস্বর্গের মুকুটে নতুন পালক। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর এমনিতেই তার নয়নাভিরাম সৌন্দর্য্যের জন্য জগত বিখ্যাত। এবার ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকাতেও নাম তুলল এই শহর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, এই শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোট ৯০টি দেশের ২৪৬টি শহরের মধ্যে থেকে ৪৬টি শহরকে সৃজনশীল শহরের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। এইসব শহরের সৃজনশীল অবদান, যেমন সাহিত্য, সিনেমা, চিত্রশিল্প, কারুশিল্প, লোকশিল্প ইত্যাদিকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যেই ভারতের একমাত্র শহর হিসেবে সৃজনশীল শহরের খেতাব পেয়েছে শ্রীনগর। ইউনেস্কোর মহাসচিব আউড্রি আজুলি বলেছেন, ‘শ্রীনগর এই খেতাব পেয়েছে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে তার ধারাবাহিক অবদানের জন্য।’ তিনি আরও জানিয়েছেন, ‘নতুন আর্বান মডেলকে উৎসাহ…
Read More
ধীরে ধীরে পতন হচ্ছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে

ধীরে ধীরে পতন হচ্ছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে

ধীরে ধীরে আবার আগের জায়গায় দেশ, সুস্থ হচ্ছে দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। বিগত কয়েক দিন পর আজ আরও কিছুটা স্বস্তি বাড়ল দেশে কারণ দৈনিক সংক্রমণ ১৩ হাজারের ঘরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ২৬৩ দিন পর প্রথম বার সর্বনিম্ন হল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। যা সোমবারের তুলনায় ১১ শতাংশ কম। এই একই সময় মৃত্যু…
Read More
পূজার জন্য কিছুটা শিথিল হলো করোনার বিধি নিষেধ

পূজার জন্য কিছুটা শিথিল হলো করোনার বিধি নিষেধ

রাজ্যে এখন জারি রয়েছে করোনার বিধি নিষেধ। এরই মাঝে আসন জগদ্ধাত্রী পুজো। গত মাসে রাজ্য সরকার করোনাভাইরাস বিধি নিষেধ জারি করেছিল কিন্তু দুর্গা পুজোর সময় নৈশ কার্ফু তুলে নেওয়া হয়েছিল বেশ কয়েক দিনের জন্য। এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও থাকছে না নৈশ কার্ফু। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। নির্দেশিকা জারি করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামী ১২ এবং ১৩ নভেম্বর রাতের কার্ফু তুলে নেওয়া হচ্ছে। এদিকে আবার ছট পুজোর জন্যও রাতের কার্ফু শিথিল করেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ এবং ১১ তারিখ ছট পুজোর জন্য রাতের বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। তবে বাকি দিনগুলোতে আগের মতই…
Read More
সম্পন্ন হলো উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণ

সম্পন্ন হলো উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণ

রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল আজ মঙ্গলবার৷ বিধানসভা কক্ষে বিধায়ক হিসাবে শপথ নিলেন তারা৷ তাঁদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন যথাক্রমে শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী৷ বিধানসভায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ এদিন সবার আগে শপথ নেন উদয়ন গুহ৷ তার পর যথাক্রমে শপথ নেন ব্রজ কিশোর গোস্বামী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মণ্ডল৷ তবে তাঁদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল৷ রাজ্যপাল-স্পিকার সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে৷ রাজ্যপাল বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব তুলে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। গতকাল পরিষদীয়…
Read More
পুরসভা ভোট নিয়ে নোটিস পেলো কমিশন

পুরসভা ভোট নিয়ে নোটিস পেলো কমিশন

সদ্য মাত্রই রাজ্যে শেষ হয়েছে উপনির্বাচন ভোট পর্ব। এরই মাঝে চলছে পুরসভা ভোটের প্রস্তুতি পর্ব। কিন্তু রাজ্যের পুরসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সাল থেকে রাজ্যের বহু পুরসভা বা পৌর নিগমের নির্বাচন হয়নি। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে AG জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পরেই এই পুরসভা বা পৌর নিগমের নির্বাচন করা হবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আবেদনকারী মৌসুমী রায়ের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই দাবি করেন। এদিকে, রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায়,…
Read More
শীতের পারদ চড়ছে রাজ্য জুড়ে

শীতের পারদ চড়ছে রাজ্য জুড়ে

অনেকটাই বদলে গেছে রাজ্যের আবহাওয়া৷ ফুরফুর করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ নামছে উষ্ণতার পারদ। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রাজ্যের মানুষ৷ রাত হলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব৷ ভোরের দিকে বেশ শীত মালুম হচ্ছে৷ বেশ শীত শীত ভাব৷ থাকছে কুয়াশাও৷ তবে বেলায় রোদ উঠলেই শীত গায়েব৷ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও নামতে শুরু করেছে উষ্ণতার পারদ৷  আগামী দিনগুলিতেও রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে বলে হাওয়া অফিসের রিপোর্ট৷ কিন্তু এরই মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি৷ আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ নিম্নচাপ হলে ধাক্কা খাবে শীতের আমেজ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের…
Read More
দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেতা জয়

দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেতা জয়

অবসান হলো বিগত কদিনের জল্পনার। ধীরে ধীরে খালি হচ্ছে বিজেপির ঘর। এবার বিজেপির ঘর ছাড়লেন আরো একজন। বিগত বেশ কয়েক দিন ধরেই বেসুরো ছিলেন তিনি৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন বিজেপি’র জাতীয় কর্মসমিতির দস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি৷ কিন্তু কাজের সুযোগ পাননি। মোদীকে লেখা চিঠিতে আপাদমস্তক ‘অভিমান’ ঝরে পড়েছে জয়ের। খুব শীঘ্র তিনি বিজেপি ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন।  নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে ঝরে পড়েছে অভিমান৷ ২০১৭ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরেও যে ভাবে কাজ করার সুযোগ…
Read More