11
Nov
রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। মামলাও চলছে এই সংক্রান্ত। এবার আরো একবার মামলার গেরোয় পড়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগ। সেই কারণে আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল আদালত। ততদিন আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ। এই মামলায় ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে। শিক্ষা দফতরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন। এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে কার্যত এই নিয়ে সমস্যা শুরু হয়েছে। জুলাই মাসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও…
