Editor

8890 Posts
বহু জায়গায় এখনো কমানো হয়নি পেট্রল ডিজেলের দাম

বহু জায়গায় এখনো কমানো হয়নি পেট্রল ডিজেলের দাম

দেশ জুড়ে পেট্রল ডিজেলের দাম মহার্ঘ্য, যা নিয়ে দেশ জুড়ে চলছে একাধিক অভিযোগ। পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এখনও ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ঘটনাচক্রে যে কটি রাজ্য এখনও জ্বালানি তেলের উপর ভ্যাট কমায়নি, সেই সবকটি রাজ্যই অ-বিজেপি বা বিরোধী শাসিত রাজ্য। শুক্রবার রাতে নজিরবিহীনভাবে আলাদা করে এই রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ছত্তিশগড়, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, মেঘালয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, তেলেঙ্গানা।  দিপাবলীর ঠিক আগেই সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম প্রসঙ্গে…
Read More
সমানে এল আলাপন বন্দোপাধ্যায়কে দেওয়া হুমকি চিঠির ধৃতেরা

সমানে এল আলাপন বন্দোপাধ্যায়কে দেওয়া হুমকি চিঠির ধৃতেরা

এবার পুলিশের জালে ধরা পড়লো ধৃতরা৷ রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার অভিযোগে ধৃত ৩৷ এর মধ্যে রয়েছেন এক চিকিৎসকও৷ এই ঘটনার মাস্টারমাইন্ড আর কেউ নন, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম সেন৷ গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাই এবং টাইপিস্ট বিজয় কুমার কয়াল৷  পুলিশ সূত্রে খবর, আপালনই প্রথম নন৷ এর আগে একাধিক বিশিষ্টজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ওই চিকিৎসক৷ তিনজনকে লাগাতার জেরা করে গোয়া রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ৷ প্রসঙ্গত অক্টোবর মাসের শেষে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি হুমকি চিঠি আসে৷ সেখানে লেখা হয়, আপনার স্বামীকে খুন…
Read More
জুমকার এবং অরিক্সের সাথে নিসানের পার্টনারশীপ

জুমকার এবং অরিক্সের সাথে নিসানের পার্টনারশীপ

নিসান ইন্ডিয়া ভারতে নিসান এবং ড্যাটসুন গ্রাহকদের জন্য ‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ’ পরিচালনার মাধ্যমে জুমকার এবং অরিক্সের সাথে পার্টনারশীপ ঘোষণা করল। সাবস্ক্রিপশন প্ল্যানটি ভারতীয় গ্রাহকদের প্রগতিশীল লাইফস্টাইলের জন্য উপযুক্ত।  উল্লেখ্য, 'নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ' মডেলটি দিল্লি এনসিআর, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ এবং পুনেতে পাওয়া যাচ্ছে। নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানটি একটি স্বচ্ছ প্ল্যান। অর্থাৎ  গ্রাহকরা সামান্য কিছু ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট দিয়ে সাবস্ক্রিপশন করতে পারবে। উল্লেখ্য, নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানটি সমস্ত রক্ষণাবেক্ষণ খরচ বহন করে। এর মধ্যে রয়েছে নির্ধারিত মেরামত, টায়ার এবং ব্যাটারি প্রতিস্থাপন সহ  কাগজপত্রের খরচ, রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, আরটিও খরচ প্রভৃতি। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন,…
Read More
এইচডিএফসি লাইফ সঞ্চয়ের নতুন অফার

এইচডিএফসি লাইফ সঞ্চয়ের নতুন অফার

ভারতের প্রধান জীবন বীমা সংস্থাগুলির মধ্যে অন্যতম হল এইচডিএফসি লাইফ। দীপাবলি উপলক্ষ্যে গ্রাহকদের কথা মাথায় রেখে এইচডিএফসি বাজারে এনেছে লাইফ সঞ্চয় ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান। যা নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জনের নিশ্চয়তা দেয়। এইচডিএফসি লাইফ সঞ্চয় ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান ডিজাইন করা হয়েছে বিভিন্ন বয়সের গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণের জন্য যা তাদের একটি কাঙ্ক্ষিত মেয়াদের জন্য উচ্চতর নির্দিষ্ট গ্যারান্টিযুক্ত রিটার্ন অফার করে। এই প্ল্যানে ৫০০ টিরও বেশি প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম কম্বিনেশন রয়েছে যা গ্রাহকদের তাদের লক্ষ্য পূরণে সাহায্য করে। উল্লেখ্য, গ্রাহকরা এককভাবে বা যৌথভাবে এই প্ল্যানটি ক্রয় করতে পারেন এবং তাদের পছন্দের লাইফ কভারটিও বেছে নিতে পারেন যা বার্ষিক প্রিমিয়ামের…
Read More
সর্বনিম্ন হলো দেশের করোনা সংক্রমনের অ্যাকটিভ কেস

সর্বনিম্ন হলো দেশের করোনা সংক্রমনের অ্যাকটিভ কেস

রাজ্য জুড়ে পুজোর মরশুমের মাঝেই বড়ো স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। দীপাবলীর পর খানিকটা স্বস্তি বাড়ল দেশে কারণ আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের ঘরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ২৬২ দিন পর প্রথম বার সর্বনিম্ন হল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩…
Read More
নিয়মিত শরীরচর্চা করলে সে কিন্তু খাদ্য রসিক! তবে পরমব্রতর প্রিয় পদ কি?

নিয়মিত শরীরচর্চা করলে সে কিন্তু খাদ্য রসিক! তবে পরমব্রতর প্রিয় পদ কি?

অভিনয় এবং পরিচালনা দুই সমান ভাবে সামলাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনকি মেডিকেল থ্রিলারে কাজ করেছেন এক থেকে দু'বার। শরীরচর্চার ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, "আমি নিয়মিত শরীর চর্চা করি কখনো জিমে, কখনো বা বাড়িতেই হয়ে যায়, এছাড়া রোজ সকালে দৌড়াই শরীর ফিট রাখার জন্য"। তিনি আরো জানান, " আমি খাদ্যরসিক হলেও তেলেভাজা জিনিসটাকে এড়িয়ে চলি। এবং বাড়ির খাবারই পছন্দ করি আর সেই খাবারের মধ্যে আমার প্রিয় পদটি হল সাদা ভাত এবং পাঁঠার মাংসের ঝোল।" অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'অ্যান্টিডোট'। এই ছবিতে জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। ব্যস্ত এই অভিনেতা পরিচালকের অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়।
Read More
এবার পুরভোট নিয়ে তৎপর বিজেপি

এবার পুরভোট নিয়ে তৎপর বিজেপি

রাজ্যে উপনির্বাচন ভোটের ফল প্রকাশ হয়েছে। এবার পালা পুরসভা ভোটের। শীঘ্রই রাজ্যে হতে চলেছে পুরসভা ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরসভার নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে চলেছে বিজেপি। খুব তাড়াতাড়ি এই নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। তাই বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পুরসভার নির্বাচন পরিচালনা করা হোক। এই মর্মে তারা নির্বাচন কমিশনের দারস্থ হবে। এই কথাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করা সম্ভব নয়। ভোট করার মত অনুকূল পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে। তাই পুরভোট কেন্দ্রীয়…
Read More
উপনির্বাচনে জয় বিধায়কদের শপথ গ্রহণের দিন ঘোষিত হলো

উপনির্বাচনে জয় বিধায়কদের শপথ গ্রহণের দিন ঘোষিত হলো

সদ্য মাত্রই সমাপ্ত হয়েছে রাজ্যের উপনির্বাচন, প্রকাশিত হয়েছে তার ফলাফলও। উপনির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল। এবার পালা শপথ নেওয়ার। রাজ্য সরকার সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিল। আগামীকাল ৯ নভেম্বর শপথ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য বিধানসভায় তাঁদের শপথ বাক্য পাঠ করানো হবে। তবে কে তাদের শপথবাক্য পাঠ করাবেন তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, সদ্যসমাপ্ত দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবা এই চার কেন্দ্রের উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হন। ছয় মাসের মধ্যেই রাজ্যে বিজেপির অবস্থান আরও বেশি খারাপ…
Read More
ভারতীয় রেলের তরফে যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ

ভারতীয় রেলের তরফে যাত্রীদের জন্য অভিনব উদ্যোগ

এবার থেকে আরো অনেকটা মনোরঞ্জন হতে চলছে রেল সফর। যাত্রী বিশেষে এক অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেল। লোকাল ট্রেনে এবার থেকে টিভি দেখতে পাওয়া যাবে। নিত্যযাত্রীদের সফর আরও বেশি উপভোগ্য এবং আনন্দময় করে তুলতেই এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত রেলের এই নতুন উদ্যোগ শুরু হয়েছে মুম্বইতে। পশ্চিম রেলের উদ্যোগে ২০টি লোকাল ট্রেনে ২৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন বসানো হয়েছে। আগামী দিনে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল।  জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে ট্রেনের কামরায় টিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যত্রও এমন ব্যবস্থা চালু হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই…
Read More
বন্ধের দাবি বিজেপির

বন্ধের দাবি বিজেপির

গতপরশু রাতে রাজ্যের বিরোধী সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ভগবানপুরের বিজেপির সক্রিয় কর্মী শম্ভু মাইতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়৷ শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজ সোমবার জেলা জুড়ে বনধের ডাক দিল জেলা বিজেপি৷ এরই সঙ্গে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা৷ শনিবার রাতে আতঙ্কিত পরিজনেরা পুলিশকে জানান ঘটনাটি৷ এরপরই তদন্তে নেমে গভীর রাতে গ্রাম লাগোয়া নদীর পাড় থেকে শম্ভুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শম্ভু৷ ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ফিরে এসেছে৷ মৃত বিজেপি কর্মী…
Read More