Editor

8890 Posts
নিজ পদে জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজ পদে জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিগত বছরে স্বেচ্ছায় নিজ পদ ছেড়ে দিয়েছিলেন অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন নেতা লুইজিনহো ফেলেইরিওকে প্রার্থী হিসাবে মনোনীত করেছিল তৃণমূল কংগ্রেস। সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেন তিনি। সোমবার ছিল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন পর্যন্ত আর কোনও প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন তৃণমূলের লুইজিনহো। এই নির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি।   চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তিনি দলীয় সংগঠনে আরও জোর দিয়ে কাজ করতে চান। যদিও তাঁর এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তবে সে নিয়ে…
Read More
দশ হাজারের অনেক নিচে নামলো দেশের করোনা  সংক্রমণের গ্রাফ

দশ হাজারের অনেক নিচে নামলো দেশের করোনা সংক্রমণের গ্রাফ

যত সময় এগোচ্ছে ধীরে ধীরে আবার আগের মতো সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক কম যা বিরাট স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। সোমবারের তুলনায়ও আজ আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশি টিকাকরণের জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান ছিল যে শীত পড়ার সঙ্গে সঙ্গে হয়তো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আপাতত সেটা না হওয়ায় তারাও আশ্বস্ত। তবে এখনই অসচেতন হলে চলবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন তারা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সবথেকে স্বস্তির বিষয়…
Read More
দিল্লি সফরে গিয়েই বিভ্রাটের মধ্যে পড়লেন মুখ্যমন্ত্রী

দিল্লি সফরে গিয়েই বিভ্রাটের মধ্যে পড়লেন মুখ্যমন্ত্রী

উপনির্বাচন ও রাজ্য বিধানসভা ভোটে দু জায়গাতেই বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা। এরই মাঝে ত্রিপুরায় পুরভোটের আবহেই দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। কিন্তু এই রাজধানী সফরের প্রথম দিনেই অন্ধকারে থাকতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ, বিদ্যুৎ বিপর্যয়। প্রায় ৪৫ মিনিট তিনি আঁধারে ছিলেন বলে জানা গিয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী ঠিকানা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলো ১৮৩, সাউথ অ্যাভিনিউ।  কিন্তু সেখানে পৌঁছে তিনি অন্ধকারে থাকলেন বেশ কিছুক্ষণ। কারণ, বিদ্যুৎ বিপর্যয়ের জেরে সেই সময় কারেন্ট ছিল না। বিদ্যুৎ বিভ্রাটের কথা স্বীকার…
Read More
এ মাসেই মেট্রোতে ফের চালু হচ্ছে টোকেন

এ মাসেই মেট্রোতে ফের চালু হচ্ছে টোকেন

মেট্রোয় ফিরে আসছে টোকেন এই মাসেই। নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা অতিমারির কারণে যা বন্ধ রাখা হয়েছিল। মেট্রো জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে টোকেন।  গতবছর লকডাউনের সময় দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। নিউ নর্মালে ফের নতুন করে পরিষেবা চালু হলেও সংক্রমণ এড়াতে মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের স্মার্ট কার্ডেই যাতায়াত করতে হবে। সেইমতো স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে থাকেন যাত্রীরা। কিন্তু মেট্রোয় যাঁরা মাঝেমাঝে যাতায়াত করেন তাঁরা অসুবিধায় পড়ছিলেন। যেহেতু টোকেন দেওয়া হচ্ছিল না। ফলে টোকেন দেওয়ার সিদ্ধান্ত এই…
Read More
১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

ডিজিটাল দুনিয়ায় আমরা প্রায় সকলেই হয়ে পড়ছি অ্যাপের ওপর নির্ভরশীল। পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে বাড়িতে বসেই। এবার বাড়ির দোরগোড়ায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ মাদক। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশ স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল। মিষ্টি তুলসী বলে ১ হাজার কেজি গাঁজা পাচার হয়েছে বলে অভিযোগ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা! তবে সংস্থার কতজন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা জানানো হয়নি। তবে দাবি করেছে, হাতে কিছু সূত্র রয়েছে, যার মাধ্যমে একটি মাদক চক্র শীঘ্রই ফাঁস হবে। অ্যামাজনের কাছ থেকে পাওয়া উত্তর…
Read More
বহু সংখ্যাক মৃত্যু হয়েছে করোনায় দাবি বিশেষজ্ঞদের

বহু সংখ্যাক মৃত্যু হয়েছে করোনায় দাবি বিশেষজ্ঞদের

বিগত দু বছর সময় ধরে করোনা তার তান্ডব চালিয়েছে গোটা বিশ্ব জুড়ে। ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক বাড়িয়ে রেখেছে দেশ তথা বিশ্বে। প্রতি নিয়ত নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবর আসছে সামনে। কিন্তু এত দিনে আদতে কতজনের করোনা ভাইরাস সংক্রমণের মৃত্যু ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ্যে আসছে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারি রিপোর্ট করোনাভাইরাস মৃত্যু নিয়ে যা বলছে তা সঠিক নয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাস সংক্রমণে। বিশেষজ্ঞদের এই দাবিকে কেন্দ্র করে এখন চাপানউতোর শুরু। একই সঙ্গে বেড়েছে উদ্বেগ। এই মুহূর্ত পর্যন্ত সরকারি পরিসংখ্যান বলছে যে গোটা…
Read More
বিশাল আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে সারলেন রাজিব কন্যা

বিশাল আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে সারলেন রাজিব কন্যা

বিয়ে হলো ঘটা করে৷ রাজকীয় বিয়ে৷ রবিবাসরীয় সন্ধ্যায় ইকো পার্কে বসেছিল রূপকথায় বিয়ের আসর৷ রথী-মহারথীদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট৷ আলোর রশনাই আর সানাইয়ের সুরে চারহাত এক হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মেয়ের৷ চোখ ধাঁধানো বিয়ের আসরে শুভদৃষ্টি সারলেন রাজীব কন্যা৷ উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷  রাজীব কন্যার বিয়ের আয়োজন কোনও রূপকথার বিয়ের চেয়ে কম ছিল না৷ একেবারে চোখ ধাঁধানো আয়োজন৷ নাচে-গানে জমজমাটি৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই ত্রিপুরায় গিয়ে পুরনো দলে প্রত্যাবর্তন করেছেন রাজীব বন্দ্যেপাধ্যায়৷ বিধানসভা ভোটের আগে দল বদলের হিড়িকে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন রাজীব।কিন্তু বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি ছিলেন মৌন৷ সেভাবে বিজেপি’র কোনও…
Read More
ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি হাসপাতাল মণিপাল

ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি হাসপাতাল মণিপাল

সম্প্রতি ভারতের কলম্বিয়া, এশিয়া হাসপাতালের একশো শতাংশ অধিগ্রহণ করল মণিপাল হাসপাতাল গ্রুপ। আশা করা যায় এই অধিগ্রহণ বা রিব্র্যান্ডিং মণিপালের আধুনিক রোগী পরিষেবার মানকে আরও উন্নত করে তুলবে। উল্লেখ্য, মণিপাল হাসপাতাল গ্রুপ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-স্পেশালিটি স্বাস্থ্য পরিষবা প্রদানকারী সংস্থা যা বার্ষিক ৪ মিলিয়নেরও বেশি রোগীর চিকিৎসা করে। এই রিব্র্যান্ডিং-এর ফলে দেশব্যাপী ছড়িয়ে থাকা মণিপাল হাসপাতালের ২৭টি ইউনিটকে একত্রে আনা সম্ভব হবে।        মণিপাল হাসপাতাল গ্রুপ দেশের ১৪টি শহরে ৭,৬০০শয্যা বিশিষ্ট ২৭টি হাসপাতালে পরিষেবা দিতে প্রস্তত। বলাবাহুল্য, মণিপাল হাসপাতাল গ্রুপে এখন থেকে ৪,০০০ ডাক্তার এবং ১১,০০০ এরও বেশি স্বাস্থ্যকর্মী আছে। উল্লেখ্য, এই  একত্রীকরণের মাধ্যমে, হাসপাতালগুলি  প্রতিটি রোগীকে সাশ্রয়ী মূল্যের সর্বোত্তম…
Read More
তবে কি এবার নতুন সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

তবে কি এবার নতুন সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

এবার আরো একবার উত্তপ্ত হয়ে ইঠল রাজ্যের শাসক দলের আগামী লক্ষ্য ত্রিপুরা৷ আরো একবার রাজনৈতিক কলহ দেখলো ত্রিপুরাবাসী৷ এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে শোরগোল৷ রবিবার ত্রিপুরায় গ্রেফতার হন সায়নী৷ এই ঘটনার প্রতিবাদে আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই বিষয়টি তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক শিবির৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় তৃণমূলের পাশে দাঁড়াল সিপিএম৷ বিজেপি’র বিরুদ্ধে গর্জে উঠে প্রেস বিবৃতি জারি করল রাজ্য নেৃতত্ব৷  ত্রিপুরা সিপিএমের তরফে বিবৃতি জারি করে রাখাল মজুমদার বলেন, ‘‘রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শাসক বিজেপির ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।’’ তৃণমূলের অভিযোগকে সমর্থন…
Read More
সুস্থ জাতির জন্য গুরুত্বপূর্ণ নিরাপদ টয়লেট ও জল

সুস্থ জাতির জন্য গুরুত্বপূর্ণ নিরাপদ টয়লেট ও জল

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মাননীয় জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে হারপিকের উদ্যোগে লঞ্চ হল মিশন পানি অভিযান। বলাবাহুল্য, ভারতে স্যানিটেশনের উপরে হারপিকের এটি প্রথম প্রচার অভিযান। যার ট্যাগ লাইন হল ‘স্যানিটেশন ফর অল প্লেজ অ্যান্ড প্রিম্বল: ক্লিন ওয়াটার, সাসটেইনেবল স্যানিটেশন'। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গীতিকার কাউসার মুনির, ক্রিকেটার স্মৃতি মন্ধনা, টেবিল টেনিস প্লেয়ার(প্যারা অ্যাথলিট) ভাবিনা প্যাটেল, বক্সার লভলিনা বোরগোহাইন ও হকি প্লেয়ার  সবিতা পুনিয়া।    স্বচ্ছ ভারত মিশন এবং জাতিসংঘের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় হারপিক। তাই মিশন পানি সচেতনতা প্রচার অভিযানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের ব্যাপারে জনগনকে অবগত করতে প্রতিশ্রুতিবদ্ধ হারপিক। উল্লেখ্য, এই অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের জন্য ভারতের…
Read More