Editor

8890 Posts
পলিক্যাবের মিউজিক্যাল ক্যাম্পেইনে আয়ুষ্মান খুরানা

পলিক্যাবের মিউজিক্যাল ক্যাম্পেইনে আয়ুষ্মান খুরানা

পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড ক্যাম্পেইনের নতুন মুখ হলেন আয়ুষ্মান খুরানা। এই পলিক্যাব হল ভারতের শীর্ষস্থানীয়এফএমইজি(ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস) ব্র্যান্ড। পলিক্যাবের এই  ক্যাম্পেইনের ট্যাগ লাইন হল 'ড্যান্স অফ জয়'। এটি মূলত একটি মিউজিক্যাল ক্যাম্পেইন। যার মাধ্যমে পলিক্যাব তার নতুন মাস্টারব্র্যান্ড তথা এলইডি লাইট, ওয়্যার এবং স্মার্ট হোম অটোমেশনের প্রচার করবে। এই ক্যাম্পেইনটি বিভিন্ন জেনার, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  প্রচারিত হবে। পলিক্যাবের 'ড্যান্স অফ জয়' ক্যাম্পেইনে হ্যাপ-হ্যাপ-হ্যাপি, ইয়ে দিল হ্যায় ফ্রি সুরের তালে আয়ুষ্মান খুরানাকে নাচতে দেখা যাবে। উল্লেখ্য, এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের মিউজিক্যাল ক্যাম্পেইন। যার মাধ্যমে পলিক্যাব তার নতুন মাস্টারব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে।  পলিক্যাব ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার নীলেশ…
Read More
রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হতে চলেছেন কীর্তি আজাদ

রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হতে চলেছেন কীর্তি আজাদ

রাজ্য রাজনীতিতে এখনো পর্যন্ত বজায় রয়েছে দল বদলের প্রথা। আরো একবার তুঙ্গে উঠল জল্পনা। রাজনীতি জীবনে প্রথমে বিজেপি তারপর কংগ্রেস ঘুরে এখন হয়তো রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কীর্তি আজাদ হয়তো ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন। আপাতত দিল্লি সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বটে। জল্পনা মমতার এই দিল্লি সফরের মাঝেই কীর্তি আজাদ ঘাসফুল শিবিরে যোগ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর যে একাধিক কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত আগে থেকেই মিলেছিল। একদিকে মমতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করার কথা। সেখানে তিনি পশ্চিমবঙ্গের একাধিক…
Read More
আগামীকাল পুরভোট শুরু হতে চলেছে ত্রিপুরায়

আগামীকাল পুরভোট শুরু হতে চলেছে ত্রিপুরায়

এবার ত্রিপুরায় উত্তেজনার পারদ চড়তে চলছে আরো। আগামীকাল পুরভোট শুরু হতে চলেছে ত্রিপুরায়। পুরভোটের আগে ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। ৬৪৪টি পোলিং বুথের মধ্যে ৩৭০টি অতি স্পর্শ কাতর এবং ২৭৪টি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে৷ অতি স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ত্রিপুরা স্টেট রাইফেলসের ৪ জন জওয়ান৷ স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ৪ জন সশস্ত্র পুলিশ৷ আগরতলা পুরসভার পোলিং বুথগুলিতে থাকবেন ত্রিপুরা স্টেট রাইফেলসের ৫ জন করে জওয়ান৷  এক রিটার্নিং অফিসার জানান, প্রতিটি বুথে ৫ জন করে পোলিং পার্সনেল থাকবেন৷৷ সম্পূর্ণ ভাবে তৈরি রয়েছে পোলিং স্টেশনগুলি৷ পোলিং পার্সনেলরাও প্রশিক্ষিত৷ ডিসি-আরসি-তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ ৬টি পুর পরিষদ এবং ২টো নগর পঞ্চায়েতে…
Read More
ভোডাফোন-আইডিয়া-র নতুন ট্যারিফ

ভোডাফোন-আইডিয়া-র নতুন ট্যারিফ

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী, সংস্থা হল ভিআইএল অর্থাৎ ভোডাফোন-আইডিয়া লিমিটেড। সরকারের ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বদ্ধ পরিকর ভি অর্থাৎ ভোডাফোন-আইডিয়া । এই কথা মাথায় রেখে ভারতে প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন ট্যারিফ প্ল্যান চালু করার কথা ঘোষণা করল ভি। এই নতুন প্ল্যানগুলি ২৫ নভেম্বর থেকে বাজারে উপলব্ধ হবে।  ওকলা দ্বারা যাচাই করার পরই এই ট্যারিফ প্ল্যানগুলি লঞ্চ করেছে ভি। ওকলা হল ফিক্সড ব্রডব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক টেস্টিং অ্যাপ্লিকেশনগুলির মাস্টার৷ উল্লেখ্য, এই ট্যারিফ প্ল্যানগুলি ভোডাফোন- আইডিয়া ভারতের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার মর্যাদা এনে দেবে। যা এআরপিইউ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক চাপ মোকাবিলায় সাহায্য করবে।    এছাড়াও ভি সহজ-সরল পণ্য সরবরাহের…
Read More
লখনউ থেকে চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন৷

লখনউ থেকে চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন৷

গৌরব খান্না এক্সেলিয়া ব্যাডমিন্টন একাডেমি লখনউ-এর চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছে। উগান্ডা প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১ ১৫ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত কাম্পালা শহরের MTN এরিনা লুগোগো স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছিল৷ এর আগে চরণজিৎ দুবাইতে দুবাই প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন, তার পরপরই চরণজিৎ ভারতের প্রথম প্যারা মাস্টার্স ন্যাশনাল ইনডোর গেম ২০২১-এ প্যারা ব্যাডমিন্টনে কেরালায় স্বর্ণপদক জিতেছিলেন। পটিয়ালায় জন্মগ্রহণ করেন চরণজিৎ; বিয়ের পর দিল্লীতে স্থানান্তরিত হন, তারপর তার পরিবারের সমর্থনে লখনউতে চলে আসেন এবং লখনউ ভিত্তিক গৌরব খান্না এক্সেলিয়া ব্যাডমিন্টন একাডেমিতে যোগ দেন এবং সেখানে তিনি যে সেরা প্রশিক্ষণটি পাচ্ছেন তার মাধ্যমে…
Read More
প্রজাতন্ত্র দিবসে পারফর্ম করবেন ৪৮০জন শিল্পী

প্রজাতন্ত্র দিবসে পারফর্ম করবেন ৪৮০জন শিল্পী

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসাবে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতা ‘বন্দেভারতম- নৃত্য উৎসব’-এর আয়োজন করতে চলেছে সংস্কৃতি মন্ত্রক। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল  দেশ থেকে সেরা নৃত্য প্রতিভা নির্বাচন করা এবং ২০২২-এর প্রজাতন্ত্র দিবস প্যারেডের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নির্বাচিত শিল্পীদের নৃত্য পরিবেশনের  সুযোগ  করে দেওয়া। সম্প্রতি নয়া দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি এই ঘোষণা করেন।  সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি বলেন, বন্দেভারতম এই নৃত্য প্রতিযোগিতাটি প্রথমে জেলা, তারপরে রাজ্য, জোনাল এবং অবশেষে জাতীয় স্তরে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ক্লাসিক্যাল, ফোক, ট্রাইবাল এবং ফিউশন/সমসাময়িক এই চারটি  বিভাগে পারফর্ম করতে পারবেন। অল ইন্ডিয়া নৃত্য প্রতিযোগিতা থেকে ৪৮০জন সেরা নৃত্যশিল্পীকে নির্বাচিত করা হবে।…
Read More
সায়নীর গ্রেফতারিতে সরব হলো রাজ্য সরকার

সায়নীর গ্রেফতারিতে সরব হলো রাজ্য সরকার

আরো একবার পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ত্রিপুরায় প্রচারে গিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। এই নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় এবং সোশ্যাল মিডিয়াতে একে একে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রত্যেকে। এদের মধ্যে রয়েছেন ঘাসফুল সাংসদ নুসরত জাহান। একই সঙ্গে আছেন বিধায়ক রাজ চক্রবর্তী, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন। সায়নীর গ্রেফতারি ইস্যু নিয়ে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলের। এদিন সোশ্যাল মিডিয়াতে পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নীকে গ্রেফতার করা হয়েছে খুনের চেষ্টার অভিযোগ এনে কারণ তিনি 'খেলা হবে' স্লোগান দিয়েছেন আর তার জন্য কাপুরুষ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়…
Read More
বিয়ে সারলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

বিয়ে সারলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

এবার সানাইয়ের সুর বাজলো ক্রিকেটের দুনিয়ায়৷ সাত পাকে বাঁধা পড়লেন অনুর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চন্দ৷ ২১ নভেম্বর ক্রিড়া পুষ্টিবিদ সিমরন খোসলার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷ নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন উন্মুক্ত৷ সিমরনের সঙ্গে খেলাধুলোর দুনিয়ার সম্পর্ক বেশ গভীর৷ তিনি খেলোয়ারদের ফিট থাকার পথ দেখান৷ একটি ফিটনেস কোচিং সেন্টার রয়েছে দিল্লির তরুণী সিমরনের৷ তাঁর কোচিং সেন্টারের নাম ‘বাট লাইক অ্যান এপ্রিকট’৷ অনলাইনেও তিনি ফিট থাকার মন্ত্র দিয়ে থাকেন৷ বিশ্বের ৩৩টি দেশের ২ হাজারেরও বেশি মানুষ তাঁর দেখানো পথে চলে নিজেকে ফিট রেখেছেন৷  নেট দুনিয়ায়ও বেশ জনপ্রিয় সিমরান৷ ৭০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর৷ সুস্থ থাকার নানা ফর্মুলা ভিডিয়ো করে শেয়ার করে…
Read More
করোনা আবহে স্কুলগুলির তরফে নিত্যদিনের রিপোর্ট চায় রাজ্য সরকার

করোনা আবহে স্কুলগুলির তরফে নিত্যদিনের রিপোর্ট চায় রাজ্য সরকার

বিগত দেড় বছর বন্ধ থাকার পর অবশেসে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা। সব ধরনের কোভিড বিধি মেনে স্কুলগুলিতে সঠিক সময়ে, নির্দিষ্ট সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে কিনা, শিক্ষক ও শিক্ষাকর্মী সহ পড়ুয়াদের উপস্থিতির হার কত, তা জানাতে রাজ্য সরকার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রতিদিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা সঠিক সময়ে স্কুলে আসছে কিনা, ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সময় সংক্রান্ত তথ্য আবশ্যিকভাবে সকাল এগারোটার মধ্যে শিক্ষা দফতরের ই-পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসনিক সংক্রান্ত বকেয়া কাজ আজকের মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে।  উল্লেখ্য, প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে একাদশ…
Read More
শীত না পড়লেও সামান্য বৃষ্টির সম্ভবনা আছে

শীত না পড়লেও সামান্য বৃষ্টির সম্ভবনা আছে

চলতি মাসের শুরু থেকেই শীতের দেখা পাওয়ার কথা ছিল। কিন্তু নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল তবুও এখনো শীতের দেখা মিলল না। শেষ কবে এই ঘটনা ঘটেছে তা বলা কার্যত কঠিন। চলতি মাসে ঠান্ডা পড়বে না তার আংশিক পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে যে শীত পড়তে পড়তে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার। কিন্তু ততদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। আজ যেমন শহরের সকালের আকাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারাদিন ধরে।  বৃষ্টি না হলেও সার্বিকভাবে মেঘলা আকাশ…
Read More