Durgasree Mitra

820 Posts
পানীয় জল ও ফুটপাত নিয়ে ক্ষো*ভ, প্রশ্নের মুখে গৌতম দেব

পানীয় জল ও ফুটপাত নিয়ে ক্ষো*ভ, প্রশ্নের মুখে গৌতম দেব

নির্বাচনের মুখে শিলিগুড়িতে এবার বড় ইস্যু হয়ে উঠছে মৌলিক পরিষেবা। প্রচারের মঞ্চ ছেড়ে সরাসরি জনতার মুখে উঠে এল পানীয় জল ও ফুটপাতের মতো দৈনন্দিন সমস্যার কথা। তরাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় গৃহবধূদের একাংশ সরাসরি প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব-এর সামনে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সঙ্কট চলছে। পাশাপাশি নিরাপদ ফুটপাতের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচনের সময় সেই জমে থাকা কথা সামনে নিয়ে আসেন মহিলারা। যদিও জবাবে গৌতম দেব উন্নয়নের খতিয়ান তুলে ধরার কথা বলেন ও তাঁর করা কাজের মূল্যায়নের পর সমালোচনার আহ্বান জানান। ভোটের মানুষের আসল চাহিদাই কি এবার নির্ধারণ…
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে মহানন্দ

বিজেপি ছেড়ে তৃণমূলে মহানন্দ

একসময়ের তীব্র রাজনৈতিক সংঘাত আজ ইতিহাসের পাতায়। রামঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণকে কেন্দ্র করে ২০১৪ সালে যে বিতর্ক রাজ্য রাজনীতিতে শিরোনাম দখল করেছিল, সেই গৌতম দেব ও মহানন্দ মণ্ডলের সম্পর্কেই এদিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ মণ্ডল। একসময়ের রাজনৈতিক প্রতিপক্ষ আজ একই মঞ্চে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন মহানন্দ মণ্ডল শুধু এককভাবে যোগদান করেননি, নির্বাচনের আগে তাঁর সঙ্গে প্রায় ১০৭টি মহিলা পরিবার ও শতাধিক যুবক তৃণমূল কংগ্রেসে…
Read More
আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু! চার বছরের শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু! চার বছরের শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

কলকাতার আরজি কর হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃত ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি (৪০), বাড়ি নাগেরবাজার। জানা গিয়েছে, পা ভেঙে যাওয়ার কারণে গতকাল রাত প্রায় ৮টা নাগাদ তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য তাকে ট্রমা অপারেশন বিল্ডিংয়ে পাঠান। পরিবার সূত্রে খবর, ভোররাত প্রায় ৪টা ৫ মিনিটে পুনরায় অপারেশনের জন্য স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে লিফটে করে পাঁচ তলায় উঠছিলেন অরূপ। সেই সময় আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ও তারা আটকে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে চার বছরের শিশুটি লিফটে আটকে…
Read More
নিউটাউনে অ্যাপ ক্যাবে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

নিউটাউনে অ্যাপ ক্যাবে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রে*ফতার ১

নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাব আটক করে তল্লাশি চালানো হয়।সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরেশ ঠাকুর, সে গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলো সে। ঘটনার তদন্ত শুরু…
Read More
শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে তৃণমূল প্রার্থী গৌতম দেব

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই শিলিগুড়ির রাজনৈতিক ময়দানে বাড়ছে উত্তাপ। শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের জনসংযোগ কর্মসূচি ঘিরে একদিকে যেমন প্রচারের জোরদার চিত্র দেখা গেল, তেমনি সামনে উঠে এল সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগও। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। তবে শুধুমাত্র উন্নয়নের বার্তা দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্থানীয়দের কাছ থেকে একাধিক সমস্যার কথাও উঠে আসে। কোথাও পানীয় জলের সংকট, কোথাও আবার ভাঙাচোরা রাস্তা এই সমস্ত বিষয় নিয়ে সরব হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিলেও, ভোটারদের একাংশের প্রশ্ন আগের প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন কতটা হয়েছে?…
Read More
অভিমান ভা*ঙালেন দলনেত্রী, তৃণমূলেই থাকছেন রাজগঞ্জের বর্ষীয়ান নেতা

অভিমান ভা*ঙালেন দলনেত্রী, তৃণমূলেই থাকছেন রাজগঞ্জের বর্ষীয়ান নেতা

দলের টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছিলেন রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়। জেলা চেয়ারম্যান পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলেন তিনি। রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল তাহলে কি তিনি দল ছাড়তে চলেছেন, নাকি প্রার্থী বদল হবে রাজগঞ্জে? তবে সমস্ত জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার দুপুরে। রাজগঞ্জে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে খগেশ্বর রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে কথা বলেছেন। দীর্ঘক্ষণ আলোচনা হয় দু’জনের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নেওয়া ও দলের কাজে সক্রিয় থাকার আহ্বানেই তাঁর অভিমান ভেঙে যায় বলে জানান তিনি। খগেশ্বর রায় স্পষ্ট করেন, তিনি এখনও লিখিতভাবে জেলা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি। ফলে তিনি তৃণমূলেই…
Read More
পোস্টার ঘিরে শুরু তুমুল রাজনৈতিক চাপানউতোর!

পোস্টার ঘিরে শুরু তুমুল রাজনৈতিক চাপানউতোর!

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শহরের বিভিন্ন অলিগলিতে হঠাৎ করেই হাতে লেখা পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পোস্টারগুলিতে স্পষ্ট দাবি, "ধূপগুড়ির মাটি ও বিজেপি পরিবারের দীর্ঘদিনের কর্মীকেই প্রার্থী করতে হবে, বাইরের বা অন্য দল থেকে আসা কাউকে মানা হবে না।” এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই পোস্টার লাগিয়েছে। তাদের দাবি, ভোটের আগে হাওয়া গরম করতে ও বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের কাজ করা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল চলছে। সেই অসন্তোষ থেকেই দলের কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই…
Read More
নির্বাচনের ময়দানে গুরু-শিষ্যের লড়াই!

নির্বাচনের ময়দানে গুরু-শিষ্যের লড়াই!

নির্বাচনের ময়দানে এক বিরল ও আবেগঘন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। একদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি, অন্যদিকে তাঁরই রাজনৈতিক শিষ্য ও ‘পুত্রসম’ তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। বৃহস্পতিবার সকালে এক মানবিক মুহূর্তের সৃষ্টি হয়, যখন রঞ্জন শীল শর্মা নির্বাচনী প্রচার শুরুর আগে শিখা চ্যাটার্জির বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন ও প্রথম দিনেই দেয়াল লিখনের মাধ্যমে ভোটের লড়াইয়ে নামেন। রাজনৈতিক মহলে জানা যায়, শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে পথচলা শুরু করেছিলেন রঞ্জন। দীর্ঘদিন তাঁর কাছেই রাজনৈতিক শিক্ষা নিয়েছেন তিনি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে…
Read More
জল্পেশ মন্দিরে পুজো দিলেন রামমোহন

জল্পেশ মন্দিরে পুজো দিলেন রামমোহন

জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়। বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হন ও পুজো অর্চনা সম্পন্ন করে জল্পেশ এলাকাজুড়ে জোরকদমে প্রচার চালান। উল্লেখ্য, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের বাসভবন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে যুবনেতা রামমোহন রায়ের নাম ঘোষণা করা হয়। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রামমোহন রায় সবুজ আবির মেখে দলীয় কর্মীদের সঙ্গে মিছিলেও অংশ নেন। বুধবার সকাল থেকেই তিনি প্রচারের ময়দানে নেমে পড়ে জনসংযোগে ঝড় তোলেন। এদিকে, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি তাদের…
Read More
পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, গ্রে*প্তার দুই যুবক

পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, গ্রে*প্তার দুই যুবক

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাগডোগরা এলাকায় নির্বাচনের আগে কড়া নজরদারির মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। আপার বাগডোগরা পানিঘাটা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এসএসটি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে দুই যুবক গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় দুটি কালো ব্যাগ, যার ভিতরে প্রায় এক কেজি করে মোট দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক তন্ময় বর্মন ও বিশ্বজিৎ বর্মন পানিটাঙ্কি এলাকার বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো খবর, প্রাথমিক তদন্তে পুলিশ উঠে আসে তারা পানিটাঙ্কি থেকে শিলিগুড়ি পর্যন্ত ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা করছিল। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের…
Read More