Durgasree Mitra

820 Posts
মালতীপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ঘিরে রহস্যময় ড্রোন!

মালতীপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ঘিরে রহস্যময় ড্রোন!

মালদার মালতীপুরে কড়া নিরাপত্তার বলয় ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে হঠাৎই উড়ে এল একটি রহস্যময় ড্রোন। শনিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, মানিকচকের জনসভা সেরে মালতীপুরে দ্বিতীয় সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় হেলিপ্যাডের একেবারে কাছে, তাঁর হেলিকপ্টারের উপর দিয়ে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। কপ্টারে ওঠার মুখে ড্রোনটি দেখে থমকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশকে নির্দেশ দেন “এটা নজরে রাখা দরকার, যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে।” এই কড়া বার্তার পরেই তড়িঘড়ি তদন্তে নামে জেলা পুলিশ। ড্রোনটি সাধারণ মানুষের…
Read More
শিলিগুড়িতে কংগ্রেসের প্রার্থী অলক ধারা, মনোনয়ন জমা ঘিরে জোর প্রস্তুতি

শিলিগুড়িতে কংগ্রেসের প্রার্থী অলক ধারা, মনোনয়ন জমা ঘিরে জোর প্রস্তুতি

আসন্ন বিধানসভা নির্বাচনের উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী অলক ধারা। পেশায় আইনজীবী অলক ধারাকেই এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত, যা এই প্রক্রিয়ায় আলাদা গুরুত্ব যোগ করেছে। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলক ধারা জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছেন। মানুষের সমর্থন ও ভালোবাসা তাঁকে আরও অনুপ্রাণিত করছে। এদিকে, নির্বাচনের আগে শিলিগুড়ি কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে, যেখানে প্রতিটি দলই নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া।
Read More
সাধুদের আশীর্বাদে রাজনীতি নয়, মানবসেবার বার্তায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস

সাধুদের আশীর্বাদে রাজনীতি নয়, মানবসেবার বার্তায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস

নির্বাচনের উত্তেজনার মাঝে জলপাইগুড়ি সদরে এক ভিন্ন রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। উত্তরপ্রদেশের কাশী থেকে আগত দুই সাধুর সঙ্গে সাক্ষাৎ করে শুধুমাত্র আশীর্বাদ গ্রহণেই সীমাবদ্ধ থাকলেন না তিনি, বরং মানবসেবা ও আদর্শ রাজনীতির বার্তা তুলে ধরলেন। এদিন সাধুরা কৃষ্ণ দাসকে আশীর্বাদ জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হওয়া উচিত। সততা, নৈতিকতা ও জনসংযোগ বজায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। এই প্রেক্ষিতে কৃষ্ণ দাস জানান, রাজনীতি তাঁর কাছে শুধুমাত্র ভোটের লড়াই নয়, বরং মানুষের পাশে থাকার একটি মাধ্যম। তিনি বলেন, “মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাস বজায় রেখে কাজ করাই আমার…
Read More
টোটোচালক থেকে অ*পরাধ জগতে! আ*গ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার কার্তিক রায়

টোটোচালক থেকে অ*পরাধ জগতে! আ*গ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার কার্তিক রায়

একসময় জীবিকা নির্বাহ করতো টোটো চালিয়ে, আর এখন অভিযোগ গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার এই রূপান্তরের গল্পেই সামনে এল শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা কার্তিক রায়ের নাম। আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কার্তিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই সে সঙ্গে রেখেছিল। তদন্তে উঠে এসেছে, কার্তিকের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। চুরি ও ডাকাতির মতো ঘটনায় তার নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত রয়েছে। স্থানীয়দের বক্তব্য, ধীরে ধীরে অপরাধ জগতের…
Read More
মালদহ কাণ্ডে ‘মূলচক্রী’ গ্রেফতার

মালদহ কাণ্ডে ‘মূলচক্রী’ গ্রেফতার

মালদহের কালিয়াচক এলাকায় অবরোধ-বিক্ষোভ ও বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পালানোর চেষ্টা করার সময় বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবারই মোফাক্কেরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা কোনও বার্তার উত্তর দেননি। তবে গ্রেফতারের আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ভালো থাকুন আপনারা।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের হয়েছে ও মোট ৩৫ জনকে গ্রেফতার করা…
Read More
চুলের যত্নে অ্যালোভেরা, ব্যবহার জানলেই মিলবে উপকার

চুলের যত্নে অ্যালোভেরা, ব্যবহার জানলেই মিলবে উপকার

ত্বকের পাশাপাশি চুল ও মাথার ত্বকের জন্যও ভীষণ উপকারী অ্যালোভেরা। অ্যালোভেরার জেলে থাকা ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক এনজাইম মাথার ত্বকে পুষ্টি জোগায়। ফলে চুল পড়া কমানো থেকে শুরু করে খুশকি নিয়ন্ত্রণ সবেতেই কার্যকরী এটি। অত্যন্ত হালকা হওয়ায় প্রায় সব ধরনের চুলেই এই জেল ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখা উচিত, সবার মাথার ত্বক এক রকম নয়। তাই প্রথমে অল্প করে ব্যবহার করে যাচাই করে নেওয়া ভালো। কোনওপ্রকার অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহারের উপায় ১) গাছ থেকে টাটকা জেল বের করে সরাসরি মাথার ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। এতে শুষ্কতা কমে, চুলের গোড়া মজবুত হয়…
Read More
ভোটার তালিকা থেকে নাম বাদ! উত্তাল বিক্ষো*ভ, একাধিক জায়গায় রাস্তা অবরোধ

ভোটার তালিকা থেকে নাম বাদ! উত্তাল বিক্ষো*ভ, একাধিক জায়গায় রাস্তা অবরোধ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে আজও উত্তপ্ত মালদা জেলার বিভিন্ন প্রান্ত। ক্ষোভে ফেটে পড়ে একাধিক এলাকায় রাস্তায় নেমে অবরোধ ও বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে, আবার কোথাও বাঁশ ফেলে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে শামিল হন গ্রামবাসীরা। এদিন মালদার ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। দ্রুত নাম পুনরুদ্ধারের দাবিতেই এই পথ অবরোধ বলে জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, ইংলিশবাজারের পাশাপাশি মানিকচক বিধানসভা কেন্দ্রেও একই চিত্র ধরা পড়ে। মানিকচক…
Read More
মনোনয়নের আগে মন্দিরে প্রার্থনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

মনোনয়নের আগে মন্দিরে প্রার্থনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী

মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ধর্মীয় আবহে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন শিলিগুড়ির দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থী। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মাল্লাগুড়ি বজরংবলী মন্দিরে পুজো দিলেন তৃণমূল ও বিজেপি দুই দলের প্রার্থীই। সাতসকালে মন্দিরে পৌঁছে পূজার্চনা ও যজ্ঞে অংশ নেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। মনোনয়নের আগে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। অন্যদিকে, একই মন্দিরে গিয়ে পুজো সারেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তিনিও নির্বাচনের আগে বজরংবলীর কৃপা কামনা করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জনসংযোগের পাশাপাশি ধর্মীয় আবহকেও গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।
Read More
“মহিলারাই ঠিক করবে ফল”- ভোটের আগে বড় বার্তা রঞ্জনের

“মহিলারাই ঠিক করবে ফল”- ভোটের আগে বড় বার্তা রঞ্জনের

আগের নির্বাচনের ফলাফলকে ‘মানুষের ভুল’ বলে ব্যাখ্যা করে এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। তাঁর দাবি, পরিস্থিতি বদলাচ্ছে ও বিশেষ করে মহিলা ভোটারদের সমর্থনই এবার ফলাফল নির্ধারণ করবে। একাধিক দলীয় বৈঠকে অংশ নিয়ে তিনি কর্মীদের বলেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তার প্রভাব সরাসরি ভোটে পড়বে। তাঁর কথায়, “মহিলারা এবার এগিয়ে এসেছেন, তাদের ভরসাতেই আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত।” একইসঙ্গে তিনি স্বীকার করেন, আগের বিধানসভা ও লোকসভা নির্বাচনে তৃণমূল প্রত্যাশিত ফল পায়নি। তবে নির্দিষ্ট কিছু ওয়ার্ডে দল সবসময়ই এগিয়ে ছিল বলে দাবি তাঁর। বিশেষ করে শিলিগুড়ি পুরনিগমের ৩৬…
Read More
চিনে প্রস্তুত সাড়ে তিনশো কেজি ওজনের শক্তিশালী কার্গো ড্রোন

চিনে প্রস্তুত সাড়ে তিনশো কেজি ওজনের শক্তিশালী কার্গো ড্রোন

এক অত্যাধুনিক কার্গো ড্রোনের সফল পরীক্ষা চালাল চিন। মঙ্গলবার হেনান প্রদেশের ঝেংঝু বিমানবন্দরে এই ড্রোনটির পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। ‘উড়ন্ত ট্রাক’ নামে পরিচিত এই ড্রোনটির আসল নাম চাংইং-৮। চিনের প্রতিরক্ষা উৎপাদন সংস্থা নরিনকো এই ড্রোনটি তৈরি করেছে। প্রায় সাড়ে তিনশো কেজি ওজনের এই ড্রোনটির দৈর্ঘ্য ১৭ মিটার। বিশেষভাবে দুর্গম ও পাহাড়ি এলাকায় দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। এই ড্রোনটি সব ধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম। সামনে ও পিছনে বড় দরজা থাকায় দ্রুত পণ্য ওঠানামা করানো যায়। এতে রয়েছে দুটি টার্বোপ্রপ ইঞ্জিন, যার ফলে স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এমনকি প্রয়োজন…
Read More