Durgasree Mitra

820 Posts
ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র নির্বাচনী আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেননি তিনি - বেরিয়েই ফের ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে কড়া সুর চড়ালেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা স্পষ্ট জানান, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি তিনি সহজভাবে নিচ্ছেন না। তাঁর দাবি, প্রায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম উঠেছে, বিপুল সংখ্যক আবেদন এখনো খোলা হয়নি। এতে সাধারণ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেই অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে তিনি ফের ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, যাঁরা বিবেচনাধীন রয়েছেন, তাঁদের ‘জেনুইন ভোটার’  হিসেবে গণ্য…
Read More
চৈত্র সংক্রান্তির আগেই বৃষ্টি! স্বস্তির ছোঁয়া শিলিগুড়িতে

চৈত্র সংক্রান্তির আগেই বৃষ্টি! স্বস্তির ছোঁয়া শিলিগুড়িতে

চৈত্র সংক্রান্তির প্রাক্কালে আচমকা অকাল বৃষ্টিতে ভিজে উঠল পাহাড়ঘেরা সমতলের শহর শিলিগুড়ি। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর বুধবারের সকালে ঝমঝমে বৃষ্টি শহরবাসীর কাছে যেন একরাশ স্বস্তি এনে দিল। তবে এই স্বস্তির মাঝেই নিত্যযাত্রীদের একাংশকে পড়তে হয়েছে ভোগান্তির মুখে। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশে ঢাকা ছিল শহর। বেলা বাড়তেই শুরু হয় ভারী বর্ষণ। মুহূর্তের মধ্যে শহরের রাজপথ ভিজে পিচ্ছিল হয়ে ওঠে। আচমকা এই বৃষ্টিতে বহু পথচারীকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়। যারা ছাতা বা রেইনকোট সঙ্গে নিয়ে বের হননি, তাদের অনেকেই ভিজে একাকার। অন্যদিকে, সাইকেল আর স্কুটারে চেপে অফিসমুখী মানুষদের বৃষ্টির মধ্যেই গন্তব্যে পৌঁছানোর লড়াই চালাতে দেখা যায়। রাস্তার ধারের…
Read More
বাজেয়াপ্ত ছয় লক্ষ টাকার মা*দক, গ্রেফতার ১

বাজেয়াপ্ত ছয় লক্ষ টাকার মা*দক, গ্রেফতার ১

শিলিগুড়িতে ফের সাফল্য পেল পুলিশ। ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের এসওজি ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এদিন বাসস্টপের কাছে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ও তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতের নাম শাহজাহান সরকার।…
Read More
কংগ্রেসে প্রত্যাবর্তন মোহাম্মদ জব্বার

কংগ্রেসে প্রত্যাবর্তন মোহাম্মদ জব্বার

ফের বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল ফাঁসিদেওয়া ব্লক। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এলাকার পরিচিত রাজনৈতিক মুখ মোহাম্মদ জব্বার। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, একসময় কংগ্রেসের হয়ে দু’বার প্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জব্বার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর আবার পুরনো দলে ফেরায় কংগ্রেস শিবিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিকের নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন মোহাম্মদ জব্বার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি, ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি শ্যামল মন্ডল ও দলের প্রার্থী নবনীতা তির্কি। দলীয় পতাকা তুলে দিয়ে…
Read More
বাংলার শান্তি ও সুরক্ষার প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন কঙ্গনা রানাউত

বাংলার শান্তি ও সুরক্ষার প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন কঙ্গনা রানাউত

মা আদ্যাশক্তি মহামায়ার কাছে বাংলার পরিত্রাণ, শান্তি ও সুরক্ষার জন্য প্রার্থনা করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। মঙ্গলবার দুপুরে কালীঘাট কালী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি এই বার্তা দেন। মন্দির থেকে বেরিয়ে কঙ্গনা রানাউত বলেন, “মা আদ্যাশক্তি মহামায়ার কাছে বাংলার পরিত্রাণের জন্য প্রার্থনা করেছি। বাংলার মা-বোনদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেছি। বিজেপির অমৃত কাল এবার বাংলায় হোক। বাংলার কল্যাণ হোক। মা সবার কল্যাণ করুক।”  নির্বাচনের আবহে তাঁর এই বার্তা বিজেপির পক্ষ থেকে বাংলায় ইতিবাচক পরিবর্তনের আহ্বান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন কালীঘাট কালী মন্দিরে তাঁর পুজো দেওয়াকে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
Read More
জুয়ার ফাঁদে যুবকের মৃ*ত্যু

জুয়ার ফাঁদে যুবকের মৃ*ত্যু

আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা ও চড়া সুদের ঋণের চাপ এই দুইয়ের মারাত্মক প্রভাবেই প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে। এদিন সকাল প্রায় নটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম অপু পোদ্দার (২৬)। পেশায় তিনি একটি গোডাউনের কর্মী ছিলেন। পরিবারে স্ত্রী, তিন বছরের এক সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার ছিল তার। পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নেন অপু ও সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন। এরপর থেকেই ঋণ শোধের চাপ ও মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা…
Read More
মালদার ঘটনায় ক্ষো*ভ! বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদার ঘটনায় ক্ষো*ভ! বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদায় বিডিও অফিসে বিচারপতিদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এসোসিয়েশন-এর শিলিগুড়ি আদালত শাখা। সোমবার আদালত চত্বরে একটি ধিক্কার মিছিল বের করে সংগঠনের সদস্যরা। এদিন শিলিগুড়ি আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে ল ক্লার্করা প্রথমে প্রতিবাদ সভা করে। এরপর একটি মিছিল আদালত চত্বরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিল চলাকালীন বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। সংগঠনের সদস্যদের অভিযোগ, মালদার ঘটনায় বিচারপতিদের যেভাবে ঘেরাও ও হেনস্থা করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। বিক্ষোভকারীরা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে,…
Read More
খেলো ইন্ডিয়ায় স্বর্ণজয় নকশালবাড়ির সঞ্জিতার

খেলো ইন্ডিয়ায় স্বর্ণজয় নকশালবাড়ির সঞ্জিতার

ছত্তিশগড়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস-এ ১০,০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নকশালবাড়ির গর্ব বাড়ালেন সঞ্জিতা ওরাওঁ। ৩০টি রাজ্যের প্রায় ৩,০০০ প্রতিযোগীর মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি প্রায় ৪০ মিনিটে দৌড় সম্পন্ন করেন। নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোত চা বাগান এলাকার বাসিন্দা সঞ্জিতা বর্তমানে নকশালবাড়ি কলেজের শেষ বর্ষের ছাত্রী। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই ক্রীড়াবিদের পথচলা ছিল চ্যালেঞ্জে ভরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পরিকাঠামো না থাকায়, গ্রামের কাঁচা রাস্তা, চা বাগানের পথ ও খোলা মাঠই ছিল তার অনুশীলনের জায়গা। প্রতিকূল আবহাওয়া বর্ষা হোক বা কষ্টকর পরিস্থিতি কিছুই তাকে থামাতে পারেনি। তার প্রতিভা প্রথম নজরে আসে এক স্থানীয় কোচের, যিনি তাকে পেশাদারভাবে অ্যাথলেটিক্সে…
Read More
শিলিগুড়িতে ফ্লেক্স বি*তর্কে উ*ত্তেজনা!

শিলিগুড়িতে ফ্লেক্স বি*তর্কে উ*ত্তেজনা!

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের ফ্লেক্সকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ছবির উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসানো হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকাবাসীর নজরে আসে এই বিতর্কিত ফ্লেক্স। এরপরই তৃণমূল কর্মী - সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান গৌতম দেব। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।
Read More
তিন হাজার সমর্থকের মিছিলে মনোনয়নপত্র জমা কৃষ্ণ দাসের

তিন হাজার সমর্থকের মিছিলে মনোনয়নপত্র জমা কৃষ্ণ দাসের

দলের শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা। প্রায় তিন হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে জমকালো মিছিল করে জলপাইগুড়ি ১৭ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। বৃহস্পতিবার দলীয় পতাকা, ব্যানার ও ঢাক-ঢোলের তালে তালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিশাল শোভাযাত্রা আকারে তারা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। মনোনয়ন জমা দেওয়ার পর কৃষ্ণ দাস জানান, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আসল শক্তি। উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।” অন্যদিকে, এই বিশাল জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি। পুলিশ প্রশাসনের…
Read More