Durgasree Mitra

820 Posts
তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উ*ত্তেজনা, একে অপরকে দুষছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি

তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উ*ত্তেজনা, একে অপরকে দুষছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি

ভোটের মুখে চোপড়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে। সোমবার সকালে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও সংলগ্ন ভৈষপিটা এলাকায় রাস্তার ধারে লাগানো একাধিক তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঝিয়ালি অঞ্চল তৃণমূল সভাপতি আকবর আলি ও নির্বাচনী কনভেনার একরামুল হক অভিযোগ করে বলেন, বিজেপি জনসমর্থন হারিয়ে এখন ভয় পেয়ে এই ধরনের নাশকতামূলক কাজ করছে। এই ধরনের কাজ গণতন্ত্রের পরিপন্থী। এ ঘটনার তীব্র নিন্দা জানান।…
Read More
হাতিঘিসায় জনসংযোগে তৃণমূল নেতৃত্ব

হাতিঘিসায় জনসংযোগে তৃণমূল নেতৃত্ব

ভোটের মুখে দলীয় প্রার্থীকে জয় যুক্ত করতে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নকশালবাড়ি হাতিঘিসা অঞ্চলের মঙ্গলসিং এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত মানুষের দুয়ারেই পৌঁছে গেলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। এদিন কোনো বড় সভা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকেই গুরুত্ব দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যার কথা শোনেন ও রাজ্য তৃণমূল সরকারের বিভিন্ন পরিষেবা ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। অরুণ ঘোষ বলেন, মানুষের আস্থা ও সমর্থনই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। তাই মানুষের কাছে পৌঁছে তাদের মতামত জানা ও পাশে…
Read More
প্রচার ঘিরে মাথাভাঙ্গায় দুই শিবিরে চ*রম উ*ত্তেজনা!

প্রচার ঘিরে মাথাভাঙ্গায় দুই শিবিরে চ*রম উ*ত্তেজনা!

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মাথাভাঙ্গা শহরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তুলেছে। অভিযোগ অনুযায়ী, মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া ও এক তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়। তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রচার সেরে শহরে ঢোকার সময় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। সেই সময় বিজেপি প্রার্থীর কনভয় থামিয়ে এক মহিলার মুখে থুতু দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদ করতেই কাউন্সিলরকে মারধর করা হয় ও এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয় বলে দাবি তৃণমূলের। ঘটনার পর তৃণমূল কর্মী-সমর্থকরা…
Read More
মাটিতে বসে শ্রমিকদের সঙ্গে টিফিন ভাগ বিজেপি প্রার্থীর

মাটিতে বসে শ্রমিকদের সঙ্গে টিফিন ভাগ বিজেপি প্রার্থীর

নির্বাচনের উত্তাপে নকশালবাড়িতে জনসংযোগের এক অভিনব ছবি ধরা পড়ল শুক্রবার। ভোট প্রচারে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে একাত্ম হয়ে তাঁদের টিফিন ভাগ করে খেলেন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। রাজনৈতিক প্রচারের চেনা গণ্ডি ছাপিয়ে এই মানবিক উদ্যোগে চা বাগান এলাকায় তৈরি হয়েছে বিশেষ সাড়া। এদিন নকশালবাড়ি এলাকার বিভিন্ন চা বাগানে নির্বাচনী প্রচারে বের হন আনন্দময় বর্মন। প্রচারের মাঝে যখন শ্রমিকরা কাজের ফাঁকে টিফিনে বসেন, তখন প্রার্থীও তাঁদের পাশে মাটিতে বসে পড়েন। শ্রমিকদের আনা সাধারণ খাবার তাঁদের সঙ্গেই ভাগ করে খান তিনি। প্রার্থীর এই সহজ-সরল আচরণে আপ্লুত হন চা শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, চাহিদা ও অভাব-অভিযোগও শোনেন…
Read More
সুকনা চা বাগানে শ্রমিকদের দুয়ারে দুয়ারে শংকর মালাকার, ‘চাসুন্দরী’ প্রকল্পে জোর তৃণমূল প্রার্থীর

সুকনা চা বাগানে শ্রমিকদের দুয়ারে দুয়ারে শংকর মালাকার, ‘চাসুন্দরী’ প্রকল্পে জোর তৃণমূল প্রার্থীর

নির্বাচনের আবহে উত্তরবঙ্গের চা বলয়কে পাখির চোখ করে প্রচারে জোর দিল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই মাটিগাড়া এলাকার সুকনা চা বাগানে নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল প্রার্থী শংকর মালাকার। এদিন তিনি চা শ্রমিকদের দুয়ারে দুয়ারে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। প্রচারের শুরুতেই এলাকার একটি কালীমন্দিরে পুজো দেন শংকর মালাকার। ধর্মীয় আচার সম্পন্ন করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাগানের শ্রমিক মহল্লায় প্রবেশ করেন। সেখানে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। প্রচারের মূল হাতিয়ার হিসেবে এদিন শংকর মালাকার বিশেষভাবে তুলে ধরেন রাজ্য সরকারের ‘চাসুন্দরী’ প্রকল্পের কথা। তিনি…
Read More
‘গো ব্যাক’ স্লোগানে মুখর চিলকিরহাট, চাপে বিজেপি প্রার্থী

‘গো ব্যাক’ স্লোগানে মুখর চিলকিরহাট, চাপে বিজেপি প্রার্থী

নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভ ও কালো পতাকার মুখে পড়তে হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে। শুক্রবার চিলকিরহাট এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন ও কালো পতাকা প্রদর্শন করেন। উল্লেখ্য, কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই রথীন্দ্রনাথ বোসকে একাধিকবার নির্বাচনী প্রচারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুক্রবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিন এলাকায় পৌঁছতেই মহিলা-সহ বহু স্থানীয় বাসিন্দা ক্ষোভ উগরে দেন। বিক্ষোভের জবাবে বিজেপি কর্মীরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে…
Read More
বিজেপির প্রচারে মেগাস্টার মিঠুন, সুকুমার রায়ের সমর্থনে জমজমাট রোড শো

বিজেপির প্রচারে মেগাস্টার মিঠুন, সুকুমার রায়ের সমর্থনে জমজমাট রোড শো

বিধানসভা নির্বাচনের আবহে কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে বৃহস্পতিবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিশাল রোড শো করেন তিনি। ইতিমধ্যেই কোচবিহারের ন’টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কয়েকদিন আগে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিলেন দীপক অধিকারী। এবার উত্তর কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারে নেমে জনসমাগমে বাড়তি উন্মাদনা আনলেন মিঠুন। বৃহস্পতিবার দুপুরে খাকরাবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত দীর্ঘ রোড শো করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় ও কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন। রোড শো ঘিরে রাস্তার দু’ধারে উপচে…
Read More
প্রবল তুষারপাতে বি*পর্যস্ত পাহাড়

প্রবল তুষারপাতে বি*পর্যস্ত পাহাড়

উচ্চ পার্বত্য সিকিম থেকে দার্জিলিং জেলার সান্দাকফু সমগ্র হিমালয় অঞ্চল এখন তুষারের শুভ্র আবরণে মোড়া। টানা কয়েকদিনের তুষারপাতে উত্তর সিকিমের লাচেন, লাচুং, পূর্ব সিকিমের শেরাথাং, কুপুপ, গ্নাথাং সহ ছাঙ্গু লেক এলাকায় নেমে এসেছে তীব্র শৈত্যপ্রবাহ। পাহাড়ি রাস্তা, ঘরবাড়ির ছাদ, গাছপালা সবই ঢেকে গেছে সাদা চাদরে, সৃষ্টি হয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত সান্দাকফু যেন পরিণত হয়েছে স্বপ্নরাজ্যে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত এদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এখান থেকে একসঙ্গে বিশ্বের চারটি উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোতসে ও মাকালু দেখার বিরল অভিজ্ঞতা পর্যটকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে…
Read More
নৌকায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী

নৌকায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী

মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন। সেই সমস্যাকেই নির্বাচনী প্রচারের মূল ইস্যু করে অভিনব প্রচারে নামলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সেনাকর্মী রতন দাস। নদীপথে নৌকা চালিয়ে ভাঙন কবলিত এলাকায় পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে নজর কাড়লেন তিনি। বৃহস্পতিবার দৌলতনগর অঞ্চলের গোবরাঘাট এলাকা থেকে নিজেই নৌকা চালিয়ে কর্মীদের নিয়ে ইসলামপুর অঞ্চলের ভাঙনপ্রবণ ভাজান্না, কাউয়াটোল, রশিদপুর ও ভাকুরিয়া এলাকায় যান রতন দাস। সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি জানান, বিজেপি সরকার গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক…
Read More
ব্যস্ত সময়ে হেঁশেলের খাটনি কমাতে পারে এই সহজ ৫ কৌশল

ব্যস্ত সময়ে হেঁশেলের খাটনি কমাতে পারে এই সহজ ৫ কৌশল

প্রতিদিনের কর্মব্যস্ততায় সময় কীভাবে পেরিয়ে যায়, তা বোঝা মুশকিল। ঘুম থেকে উঠার সাথে সাথে অফিস যাওয়ার তাড়া, ফিরে এসে কাহিল শরীর! এর মধ্যেই নিয়মিত রান্নাবান্না বড্ড ঝক্কি মনে হয়। তবে সামান্য কিছু কৌশল অবলম্বন করলেই রান্নার খাটুনি কমানো সম্ভব। পাশাপাশি এতে সময়ও বাঁচবে।রান্নার চেয়ে বেশি সময় ব্যয় হয় তার প্রস্তুতিতে অর্থাৎ কাটা, বাছা বা মশলা তৈরি করতে। তাই আগে থেকেই কিছু প্রস্তুতি সেরে রাখলে ব্যস্ত দিনে রান্না অনেকটাই সহজ হবে।আগে থেকে মশলা তৈরি: পেঁয়াজ ভেজে আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে মশলা কষিয়ে আগে থেকে তৈরি করে ফ্রিজে বায়ুনিরোধী পাত্রে সংরক্ষণ করা যেতে পারে। প্রয়োজনে এই মশলা ব্যবহার করে দ্রুত পনির,…
Read More