Durgasree Mitra

820 Posts
শিলিগুড়িতে তৃণমূলের জোরদার প্রচার, বাড়ি বাড়ি জনসংযোগে তৃণমূল প্রার্থী

শিলিগুড়িতে তৃণমূলের জোরদার প্রচার, বাড়ি বাড়ি জনসংযোগে তৃণমূল প্রার্থী

বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পদযাত্রায় সরগরম হয়ে উঠেছিল শিলিগুড়ি শহর। সেই কর্মসূচির পরদিনই প্রচারের গতি আরও বাড়াতে জনসংযোগে শামিল হলেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেব। এদিন সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি। শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকা থেকে শুরু করে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত জনসংযোগ কর্মসূচি পালন করেন গৌতম দেব। সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন। জনসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যেতে দেখা যায় তাঁকে। পাশাপাশি এলাকার কচিকাঁচাদের সঙ্গে হাসি-মজায় মেতে উঠতেও…
Read More
নববর্ষের সন্ধ্যায় অ*গ্নিকাণ্ড, শিলিগুড়ির হাসপাতাল মোড়ে চাঞ্চল্য

নববর্ষের সন্ধ্যায় অ*গ্নিকাণ্ড, শিলিগুড়ির হাসপাতাল মোড়ে চাঞ্চল্য

নববর্ষের সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ি শহরে। শহরের ব্যস্ততম এলাকা হাসপাতাল মোড় চত্বরে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ পিডব্লিউডি দপ্তরে হঠাৎই আগুন লেগে যায়। প্রথমে স্থানীয় পথচলতি সাধারণ মানুষের নজরে আসে ঘটনাটি। এরপরই তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই বিষয়ে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখতে ফরেন্সিক বিভাগের সাহায্য নেওয়া হবে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
অন্দরসজ্জায় বদল আনতে বেছে নিন ‘ট্রেন্ডি’ গোল টেবিল

অন্দরসজ্জায় বদল আনতে বেছে নিন ‘ট্রেন্ডি’ গোল টেবিল

সময়ের সাথে সাথে গৃহসজ্জায় এসেছে নানা বদল। বিভিন্ন নান্দনিক জিনিসের মধ্যে অন্দরসজ্জার একটি অপরিহার্য অংশ হিসেবে জুড়েছে টেবিল। তবে শুধুই চৌকো বা আয়তাকার টেবিলের গণ্ডিতে আটকে না থেকে এখন অনেকেই ঝুঁকছেন গোল টেবিলের দিকে। আধুনিক অন্দরসজ্জায় এই পরিবর্তন শুধু রুচির নয়, প্রয়োজনেরও। কেন বেছে নেবেন গোল টেবিল? ১) নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য গোল টেবিলে ধারালো কোণ না থাকায় ছোট জায়গায় চলাফেরার সময় ধাক্কা লাগার আশঙ্কা কম। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের টেবিল অনেকটাই নিরাপদ। ২) দৃষ্টিনন্দন নকশা চৌকো বা আয়তাকার টেবিলের তুলনায় গোল টেবিল দেখতে আলাদা এবং আকর্ষণীয়। ঘরের সাজে এটি এক ধরনের নরম, ভারসাম্যপূর্ণ সৌন্দর্য এনে দেয়,…
Read More
ইসলামপুর সভার পর শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা

ইসলামপুর সভার পর শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা

ইসলামপুরে নির্বাচনী জনসভা সেরে শিলিগুড়িতে এসে জনসংযোগে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে শহরের মাল্লাগুড়ি মোড় থেকে হাসমি চক পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন তিনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পদযাত্রাকে কেন্দ্র করে শুরু থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান পুরো এলাকা কার্যত উৎসবের রূপ নেয়। উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারকে আরও জোরদার করতেই এই ধরনের পদযাত্রার আয়োজন করা হচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়…
Read More
নববর্ষে ঢাকের তালে জনসংযোগে শংকর ঘোষ

নববর্ষে ঢাকের তালে জনসংযোগে শংকর ঘোষ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে শিলিগুড়িতে এক অনন্য আবহ তৈরি করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এদিন সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু শুভেচ্ছা জানানোই নয়, নিজেই ঢাক বাজিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি। বিধান মার্কেট এলাকার মা ভবানী কালীবাড়িতে পুজো দিয়ে দিনটি শুরু করেন শংকর ঘোষ। সেখানে তিনি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা জানান। এরপর রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো অর্চনার মাধ্যমে তার নববর্ষ উদযাপন সম্পন্ন হয়। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তার সাধারণ মানুষ, দোকানদার ও পথচলতি জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।…
Read More
পয়লা বৈশাখে খুঁটি পুজো, শুরু ফুটবল মরশুম

পয়লা বৈশাখে খুঁটি পুজো, শুরু ফুটবল মরশুম

বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে নতুন সূচনা, নতুন স্বপ্ন আর আনন্দে ভরা এক বিশেষ দিন। বছরের প্রথম দিনটিকে ঘিরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের মেলবন্ধনে উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে গোটা বাংলা। এই আবহেই বাঙালির আর এক বড় আবেগ ফুটবলও পিছিয়ে নেই। নববর্ষ উপলক্ষ্যে ফুটবল প্রেমীদের মধ্যে দেখা গেল এক অনন্য উচ্ছ্বাস। বহু জায়গায় ফুটবল খেলোয়াড় ও সমর্থকরা ‘খুঁটি পুজো’-র মাধ্যমে নতুন মরশুমের সূচনা করেন, যা দীর্ঘদিনের একটি প্রথা হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানেও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। খুঁটি পুজোর মধ্য…
Read More
লোকসংস্কৃতি ও সঙ্গীতের মেলবন্ধনে বর্ষবরণ

লোকসংস্কৃতি ও সঙ্গীতের মেলবন্ধনে বর্ষবরণ

বাংলা নববর্ষকে ঘিরে শিলিগুড়ি শহরে এ বছরও দেখা গেল উৎসবের উচ্ছ্বাস ও ঐতিহ্যের মিলন। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে গতকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি। নৃত্য গোষ্ঠী অর্চকের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে আলপনা অঙ্কন, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষের আবহ তৈরি হয়। নতুন বছরের প্রথম দিনেই শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে শহরের বাঘাযতীন পার্কে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল থেকেই পার্ক চত্বরে মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ অংশগ্রহণ করেন এই উৎসবে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও লোকসংস্কৃতির বিভিন্ন দিক উঠে আসে। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি থেকে…
Read More
তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়া ঘিরে বি*তর্ক

তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়া ঘিরে বি*তর্ক

জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় লাগানো একাধিক নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কোথাও আবার ব্যানারের উপর পানের পিক ফেলা হয়েছে বলেও অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল সমর্থকরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা প্রফুল্ল রায় জানান, বিন্নাগুড়িতে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। কৃষ্ণনগর কলোনি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বিরোধীরা ভয় পেয়ে এই ধরনের নোংরা কাজ করছে বলে অভিযোগ করেন। পাশাপাশি, তাঁর দাবি এর জবাব মানুষ ভোটবাক্সে দেবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…
Read More
শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

চৈত্র মাসের অন্তিম লগ্নে বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম প্রধান আকর্ষণ চড়ক পুজা ঘিরে এ বছরও রাজ্যের সর্বত্র তৈরি হয়েছে উৎসবের আবহ। গাজন উৎসবের অন্তর্গত বাঙালির এই প্রাচীন ধর্মীয় আচার শুধুমাত্র ভক্তির প্রকাশ নয়, বরং বাংলার লোকঐতিহ্য, সামাজিক সংহতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিফলন। এই পুজোকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। গ্রামবাংলার বিভিন্ন চড়কতলায় তৈরি হয় অস্থায়ী মণ্ডপ, সাজানো হয় চড়ক গাছ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আশপাশের এলাকা। স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন। অনেক জায়গায় স্থানীয় ক্লাব ও সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নেয়। চড়ক পুজোর মূল আকর্ষণ গাজন সন্ন্যাসীদের তপস্যা। ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে কয়েকদিন কঠোর…
Read More
প্রচারের মাঝেই আচমকা মুখোমুখি দুই বিরোধী প্রার্থী

প্রচারের মাঝেই আচমকা মুখোমুখি দুই বিরোধী প্রার্থী

বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ, কর্মীদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে প্রচারের তীব্রতা এখন চরমে। সকালের সূর্য উঠতেই প্রচারে নেমে পড়ছেন প্রার্থীরা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পাল্লা দিয়ে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি। এদিন সকালে বাঘাযতীন পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দেখা করে জনসংযোগ করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। অন্যদিকে, নিজের এলাকা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন গৌতম দেব। সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালান দুই প্রার্থীই।…
Read More