Durgasree Mitra

820 Posts
বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার সমর্থনে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য

বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার সমর্থনে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য

নির্বাচনের আবহে মালদা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক নির্বাচনী প্রচারসভায় তিনি বলেন, “সকলকেই বাংলাদেশে পাঠানোর প্রশ্ন নেই,” ও স্পষ্ট করেন যে জাতীয়তাবাদী ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শমিক ভট্টাচার্য বলেন, যারা ভারতকে নিজের দেশ বলে মনে করেন, যাদের পূর্বপুরুষ এই দেশের ও দেশের সুখে-দুঃখে যারা সমানভাবে অংশীদার, তাদের সঙ্গে দলের কোনও দ্বন্দ্ব থাকতে পারে না। তিনি আরও দাবি করেন, বিজেপি সর্বদা জাতীয়তাবাদী ও দেশপ্রেমী মানুষের পাশে থাকে ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে…
Read More
ভোটের আগে গ্রেফতারির আ*শঙ্কা! মহকুমাশাসকের দ্বারস্থ উদয়ন

ভোটের আগে গ্রেফতারির আ*শঙ্কা! মহকুমাশাসকের দ্বারস্থ উদয়ন

নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন উদয়ন গুহ। সোমবার দিনহাটা মহকুমাশাসকের সঙ্গে দেখা করে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। উদয়ন গুহর অভিযোগ, ‘ট্রাবল মেকারস’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। সেই তালিকায় কোচবিহারের পরেশ অধিকারী ও তাঁর নিজের নাম থাকায় জেলা রাজনীতিতে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁর দাবি, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে শাসক দলের সক্রিয় নেতাদের গৃহবন্দি বা গ্রেফতার করে ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। যাতে তাঁরা সাধারণ ভোটারদের…
Read More
তৃণমূলের মহিলা কর্মীদের উপর হা*মলার অভিযোগ ঘিরে বি*ক্ষোভ!

তৃণমূলের মহিলা কর্মীদের উপর হা*মলার অভিযোগ ঘিরে বি*ক্ষোভ!

নির্বাচনের প্রাক্কালে দার্জিলিং জেলার মাটিগাড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তৃণমূলের অভিযোগ, একটি দলীয় বৈঠক সেরে ফেরার সময় তাদের মহিলা কর্মীদের উপর আচমকা হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে আসা কিছু বহিরাগত এই হামলায় জড়িত। তৃণমূল নেত্রীদের স্পষ্ট বক্তব্য, “ধর্মের নাম করে কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে।” অন্যদিকে, বিজেপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক স্বার্থে তৃণমূল বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখাচ্ছে। ঘটনার…
Read More
উত্তরবঙ্গে বিজেপির শক্তি প্রদর্শন, যোগীর নিশানায় রাজ্য সরকার

উত্তরবঙ্গে বিজেপির শক্তি প্রদর্শন, যোগীর নিশানায় রাজ্য সরকার

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। শনিবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফনির মাঠে এক জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে একাধিক মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা সহ চা-বাগানের শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করেন। এরপর বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের শাসনে রাজ্যে উন্নয়ন ব্যাহত হয়েছে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার…
Read More
শিলিগুড়িতে হকার্স কর্ণার ও নিবেদিতা মার্কেটে গৌতম দেবের জোরদার নির্বাচনী প্রচার

শিলিগুড়িতে হকার্স কর্ণার ও নিবেদিতা মার্কেটে গৌতম দেবের জোরদার নির্বাচনী প্রচার

শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরও গতি আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শনিবার শহরের ব্যস্ত হকার্স কর্ণার সহ নিবেদিতা মার্কেট এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন। এদিন বাজার চত্বরে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান গৌতম দেব। এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রচারে অংশ নেন দলীয় নেতা-কর্মীরাও। তাঁদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে ও নির্বাচনে গৌতম দেব বড় ব্যবধানে জয়ী হবেন বলেই তারা আশাবাদী। এদিনের এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বাজার এলাকায় যথেষ্ট উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।
Read More
মাইক হাতে বাজারে প্রচার, ব্যবসায়ীদের কাছে ভোটের আবেদন বিজেপি প্রার্থীর

মাইক হাতে বাজারে প্রচার, ব্যবসায়ীদের কাছে ভোটের আবেদন বিজেপি প্রার্থীর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শনিবার শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় মাইক হাতে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিজের পক্ষে ভোটের আবেদন জানান তিনি। এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। প্রথম দফার নির্বাচনে তাকে জয়ী করতে ভোট বাক্সে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই প্রচার কর্মসূচি বলে জানানো হয়েছে। এই প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও কাউন্সিলর মঞ্জুশ্রী পাল সহ একাধিক দলীয় কর্মী-সমর্থক। বাজার চত্বরে প্রার্থীর উপস্থিতিতে কিছুক্ষণের জন্য উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। কার্যত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই…
Read More
ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা! সাঁজোয়া গাড়ির রুট মার্চে বাড়ল আস্থা

ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা! সাঁজোয়া গাড়ির রুট মার্চে বাড়ল আস্থা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো রকম নিরাপত্তা ঘাটতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা ও সংলগ্ন এলাকায় নজরকাড়া রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বিশেষ আকর্ষণ ছিল জম্মু ও কাশ্মীর থেকে আনা বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। খাকি রঙের সাঁজোয়া এই গাড়িটি রাজগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করে ফাটাপুকুর, বেলাকোবা রোড হয়ে বটতলা মোড় পর্যন্ত টহল দেয়। গোটা রুট জুড়েই রাস্তার দু’ধারে ভিড় জমায় স্থানীয় মানুষ। অনেকেই মোবাইলে ছবি তোলেন, কেউ আবার সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন এই বিরল দৃশ্যকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের আগে এমন…
Read More
ফাঁসিদেওয়া ও মাটিগাড়া- নকশালবাড়িতে জোরদার প্রচারে মোহাম্মদ সেলিম, রোড শো ও পথসভায় জয়ের ডাক

ফাঁসিদেওয়া ও মাটিগাড়া- নকশালবাড়িতে জোরদার প্রচারে মোহাম্মদ সেলিম, রোড শো ও পথসভায় জয়ের ডাক

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফাঁসিদেওয়া ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে জোরদার প্রচারে নামলেন সিপিআই(এম) নেতা মোহাম্মদ সেলিম। এদিন একাধিক কর্মসূচির মাধ্যমে এলাকাজুড়ে প্রচার চালান তিনি। পথসভা থেকে শুরু করে রোড শো দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল করে জনসংযোগ সারেন তিনি। এদিনের পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরে পরিবর্তনের বার্তা দেন। প্রচারে স্থানীয় নেতৃত্ব ও বাম কর্মীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ফাঁসিদেওয়া ও মাটিগাড়া- নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির প্রচারের…
Read More
নির্বাচনের মুখে স্টেশনে গ্রে*ফতার দুই বাংলাদেশি!

নির্বাচনের মুখে স্টেশনে গ্রে*ফতার দুই বাংলাদেশি!

নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই মালদা টাউন রেল স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল জিআরপি। জানা গিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে নজরে আসে রেল পুলিশের। এরপরই তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক জেরাতেই ধরা পড়ে তারা বাংলাদেশি নাগরিক। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলায়। তদন্তে উঠে এসেছে, দু’দিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন। তবে তাদের নিয়ে আসা দালাল মাঝপথেই পালিয়ে যায়। ধৃতদের উদ্দেশ্য ছিল…
Read More
কোচবিহারে বিজেপির প্রচারে হেমন্ত বিশ্ব শর্মা

কোচবিহারে বিজেপির প্রচারে হেমন্ত বিশ্ব শর্মা

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গতি আনতে মাঠে নামলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের সমর্থনে এদিন তিনি জেলার ফলিমারী অঞ্চলে একটি জনসভায় যোগ দেন। সভাস্থলে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরে শুরু হওয়া এই জনসভায় প্রায় ৪০ মিনিট ধরে বক্তব্য রাখেন হেমন্ত বিশ্ব শর্মা। বক্তব্যের শুরু থেকেই তিনি তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে উন্নয়নের অভাব ও বিভিন্ন প্রশাসনিক সমস্যার জন্য দায়ী তৃণমূল সরকার। একইসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে পরিবর্তনের ডাক দেন ও বিজেপি প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন,…
Read More