Durgasree Mitra

820 Posts
বাড়ির ছাদ থেকে পড়ে মৃ*ত্যু মহিলার

বাড়ির ছাদ থেকে পড়ে মৃ*ত্যু মহিলার

শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা (৫৫)। ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালে বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ ও একটি শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
Read More
খু*নের ঘটনায় ৬ দিন পরও অধরা অভিযুক্ত, টায়ার জ্বালিয়ে বি*ক্ষোভ  গ্রামবাসীদের

খু*নের ঘটনায় ৬ দিন পরও অধরা অভিযুক্ত, টায়ার জ্বালিয়ে বি*ক্ষোভ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর…
Read More
ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উ*ত্তেজনা, পুলিশ-চালক সং*ঘর্ষ

ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উ*ত্তেজনা, পুলিশ-চালক সং*ঘর্ষ

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশের এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইকচালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইকচালক শিশু সহ রাস্তায় পড়ে যান। ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইকচালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইক চালককে আটক করার চেষ্টা…
Read More
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বিপ্লব দাশগুপ্ত

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বিপ্লব দাশগুপ্ত

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রস্টেটের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় কিছুটা বিভ্রাটও হয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। এদিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন। দীর্ঘদিন ধরে নানা অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও ধারাবাহিক ও চলচ্চিত্রেও তাঁর নজরকাড়া অভিনয় দর্শকদের মন জয় করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।
Read More
গরমের জন্য পারফেক্ট ডিশ! বানিয়ে ফেলুন ঝাল ঝাল মুরগির ঝুরো

গরমের জন্য পারফেক্ট ডিশ! বানিয়ে ফেলুন ঝাল ঝাল মুরগির ঝুরো

গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে রোজ কী খাবেন, তা নিয়ে চিন্তা থাকেই। একটু মশলাদার খাবার খাওয়া মানেই দিনভর অস্বস্তি। আবার তরি-তরকারিও সবসময় ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। রইল রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস (বড় টুকরো) ৫০০ গ্রামপেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিআদা ১ টেবিল চামচরসুন ১ টেবিল চামচহলুদ ১ চা চামচধনেগুঁড়ো ১ চা চামচজিরেগুঁড়ো ১ চা চামচগরম মশলা ১ টেবিল চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২ টেবিল চামচচেরা কাঁচালঙ্কা ৪-৫টিস্বাদমতো নুনসর্ষের তেল কীভাবে বানাবেন রান্নার জন্য মুরগির পায়ের মাংস নিন। চাইলে হাড়ছাড়া মাংসও নিতে পারেন, তবে সেগুলো একটু বেশি ছিবড়ে হয়। প্রথমে নুন দেওয়া জলে…
Read More
জলপাইগুড়িতে ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীদের ভিড়

জলপাইগুড়িতে ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীদের ভিড়

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ডিসিআরসি সেন্টার থেকে সকাল থেকেই ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ভোট কর্মীদের ব্যস্ততা চোখে পড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে ভোট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশিকা দেওয়া হয়। এরপর ইভিএম মেশিন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে তারা নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ সহ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ভোট কর্মীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে জড়ো হন। অন্যদিকে, চা বলয়ের মালবাজার ও নাগরাকাটা বিধানসভার জন্য মাল পরিমল…
Read More
শেষ মুহূর্তে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের জোর প্রস্তুতি

শেষ মুহূর্তে ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের জোর প্রস্তুতি

রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৬। তার আগে দিনহাটা কলেজের ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার) সেন্টারে ভোট কর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে। সকাল থেকেই কর্মীরা নিজ নিজ বুথে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম, ভিভিপ্যাট সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে নিচ্ছেন কর্মীরা। পাশাপাশি শেষ মুহূর্তের নির্দেশিকাও খুঁটিয়ে দেখে নিচ্ছেন তারা, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট কর্মীদের জন্য নির্দিষ্ট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়িতেই কর্মীরা নিরাপত্তার সঙ্গে নিজেদের বুথকেন্দ্রে পৌঁছে যাবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবেই…
Read More
ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের উপচে পড়া ভিড়

ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের উপচে পড়া ভিড়

আগামীকাল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মধ্যে মালদা জেলাজুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা। বিশেষ করে জেলার দুটি ডিসিআরসি (DCRC) সেন্টার মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজ এ দেখা যাচ্ছে চরম ব্যস্ততার ছবি। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা। নির্দিষ্ট কাউন্টার থেকে সামগ্রী সংগ্রহ করে দ্রুত নিজেদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আগামীকালের ভোট যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি প্রায়…
Read More
সুকনায় অমিত শাহ-এর সভায় বড় প্রতিশ্রুতি – পাহাড় সমস্যার স্থায়ী সমাধান ও চা শ্রমিকদের ৫০০ টাকার মজুরি ঘোষণা

সুকনায় অমিত শাহ-এর সভায় বড় প্রতিশ্রুতি – পাহাড় সমস্যার স্থায়ী সমাধান ও চা শ্রমিকদের ৫০০ টাকার মজুরি ঘোষণা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে উত্তরবঙ্গে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা হাইস্কুল ময়দানে আয়োজিত জনসভা থেকে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, গোর্খা জনজাতির দাবি ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তিনি। ভাষণের শুরুতেই গোর্খা সম্প্রদায়ের দেশপ্রেম ও সীমান্ত রক্ষায় তাঁদের অবদানের প্রশংসা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই গোর্খা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। পাশাপাশি, ২০১৭ সালের পাহাড় আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, এতে ঘরছাড়া নেতাকর্মীরা সম্মানের সঙ্গে ফিরতে পারবেন ও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে।…
Read More
ভোটে হিং*সা রুখতে কমিশনের ক*ড়া পদক্ষেপ

ভোটে হিং*সা রুখতে কমিশনের ক*ড়া পদক্ষেপ

বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত করতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত গতিতে এলাকায় পৌঁছে দিতে প্রায় এক লক্ষ বাইক ভাড়া নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ভোটের দিন শহর থেকে গ্রাম ও গলিঘুঁজি এলাকায় দ্রুত টহল দেওয়ার জন্য এই বাইক বাহিনী ব্যবহার করা হবে। যেখানে চারচাকা গাড়ি পৌঁছাতে দেরি হয়, সেখানে এই ব্যবস্থা অনেকটাই কার্যকর হবে বলে মনে করছে  কমিশন। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংবেদনশীল জেলাগুলিতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুধু টহলই নয়, ভোটের দিন বা তার পরে কোনও অশান্তি তৈরি হলে দ্রুত আহতদের হাসপাতালে…
Read More