অস্ট্রেলিয়ার পর এবার ব্রিটেনেও সোশ্যাল মিডিয়ায় ক*ড়াক*ড়ি

অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নিয়ম চালু ব্রিটেন। সূত্রের খবর, শিশুদের জন্য নিরাপদ বলে বিবেচিত প্ল্যাটফর্মেও লাইভস্ট্রিমিং বন্ধ করা হতে পারে। পাশাপাশি গেমিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে চ্যাটও বন্ধ করার কথা ভাবা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বা কার্ফুও জারি করা হতে পারে।

সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে আগামী মাসে। গত তিন মাস যাবত সরকার এই বিষয়ে আলোচনা করেছে। অবশেষে পদক্ষেপ করলেন স্টার্মার।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া প্রথম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর একই পথে এগিয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এবার চতুর্থ দেশ হিসেবে সেই নীতি গ্রহণ করল ব্রিটেন।