Durgasree Mitra

820 Posts
গ্যাস না পেয়ে উ*ত্তাল শিলিগুড়ির আশ্রমপাড়া, ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস গৌতম দেবের

গ্যাস না পেয়ে উ*ত্তাল শিলিগুড়ির আশ্রমপাড়া, ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস গৌতম দেবের

শিলিগুড়ির আশ্রমপাড়ায় গ্যাসের দোকানের সামনে দেখা গেল দীর্ঘ লাইন। অভিযোগ, গ্যাস বুকিং করার পরও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার দেওয়া হচ্ছে না। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। এই খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানান, বারবার বুকিং করেও সময়মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন জীবনে চরম অসুবিধা হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন বলে অভিযোগ করেন। পরিস্থিতি দেখে গৌতম দেব আশ্বাস দেন, আগামী দু’দিনের মধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থার আধিকারিকদের…
Read More
ভোটার তালিকা থেকে নাম বাদ, ক্ষো*ভে ফুঁসছেন স্থানীয়রা

ভোটার তালিকা থেকে নাম বাদ, ক্ষো*ভে ফুঁসছেন স্থানীয়রা

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভা এলাকার বুদারুগাঁওয়ের ২১৯ নম্বর বুথে ব্যাপকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল এলাকা। নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ কারণ ছাড়াই তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান ও পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
ভোটের আগে কর্মচারীদের পাশে থাকার বার্তা বিজেপি প্রার্থীর

ভোটের আগে কর্মচারীদের পাশে থাকার বার্তা বিজেপি প্রার্থীর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্যপদ পূরণ ও পরিকাঠামো উন্নয়নকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এক নির্বাচনী প্রচার সভা থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। শংকর ঘোষ বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীরাই প্রশাসনের মূল ভিত্তি। স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অবদান ছাড়া প্রশাসন কার্যত অচল বলেও তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, প্যারা-টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। বিজেপি সরকার গঠিত হলে তাঁদের সাম্মানিক বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও, বিজেপি…
Read More
গ্যাস না পেয়ে পথ অবরোধ গ্রাহকদের

গ্যাস না পেয়ে পথ অবরোধ গ্রাহকদের

রান্নার গ্যাস বুকিং করেও নির্ধারিত সময়ে ডেলিভারি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। অভিযোগ, গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মিলছে না। এমনকি অফিসে গিয়েও সন্তোষজনক উত্তর না পেয়ে উল্টে বন্ধ অফিসের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্যাস গ্রাহকদের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকাতেই অবস্থিত একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সংস্থার বিরুদ্ধে সময়মতো গ্যাস সরবরাহ না করা, ফোন না ধরা ও পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে সরব হন গ্রাহকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন…
Read More
না ফেরার দেশে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

না ফেরার দেশে টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছর বয়সেই থামল জীবন। রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। সূত্রের খবর, দীঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। শ্যুটিং শেষে জলে নামতেই এই দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষরক্ষা সম্ভব হয়নি।   দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করেছেন রাহুল। ধারাবাহিক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ এমনকি নাটকেও সমান তালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। লেখালেখিতেও ছিল অসামান্য দক্ষতা। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়।  
Read More
টাকার বিনিময়ে প্রচারের অভিযোগে বিত*র্কে বিজেপি!

টাকার বিনিময়ে প্রচারের অভিযোগে বিত*র্কে বিজেপি!

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখনই শিশুদের ব্যবহার করে নির্বাচনী প্রচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মানিকচক বিধানসভা এলাকায়। রবিবার মিল্কি এলাকায় ছোট ছোট স্কুল পড়ুয়াদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে স্লোগান দিতে দেখা যায় - এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের সমর্থনে সম্ভুনাথ সিং নামে প্রায় পঞ্চাশোর্ধ্ব এক কর্মী প্রায় ৪০ জন ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের নিয়ে একটি মিছিল করেন। মিল্কি হাসপাতাল থেকে এই মিছিল চলে। প্রত্যেক শিশুর হাতে ছিল বিজেপির পতাকা ও মুখে ছিল, ‘বিজেপি জিন্দাবাদ’, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ সহ একাধিক স্লোগান। অভিযোগ, এই শিশুদের সামান্য খাবার ও ১০০…
Read More
মহাবীর জয়ন্তীতে শিলিগুড়িতে নজিরবিহীন ছবি!

মহাবীর জয়ন্তীতে শিলিগুড়িতে নজিরবিহীন ছবি!

শিলিগুড়ির হিলকার্ট রোডে নির্বাচনী আবহে দেখা গেল ব্যস্ততা ও ভিন্নধর্মী রাজনৈতিক ছবি। সোমবার সকালেই জনসংযোগ ও নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। নাবালিকা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেফতারের পর এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এদিনই মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। হিলকার্ট রোড ধরে গুরুনানক চকের দিকে অগ্রসর হওয়া এই শোভাযাত্রা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করে। উল্লেখ্য, জনসংযোগ কর্মসূচির মাঝেই শোভাযাত্রার সঙ্গে মিশে যান বিজেপি প্রার্থী শংকর ঘোষ। প্রথমে গৌতম দেবকে শোভাযাত্রায় দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই একই শোভাযাত্রার দ্বিতীয়…
Read More
শিলিগুড়িতে ভোটকর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জোর

শিলিগুড়িতে ভোটকর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জোর

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে জোরকদমে চলছে পোলিং পার্সোনেলদের প্রশিক্ষণ। শহরের শিলিগুড়ি গার্লস হাই স্কুল ও বয়েজ স্কুল দুই জায়গাতেই একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটকর্মীদের ইভিএম পরিচালনা, ভোটগ্রহণের পদ্ধতি সহ বিভিন্ন দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এই প্রশিক্ষণ চলাকালীনই সামনে এসেছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সম্প্রতি রানাঘাটে প্রশিক্ষণের সময় এক ভোটকর্মীকে মারধরের ঘটনার পর শিলিগুড়িতেও বাড়ছে উৎকণ্ঠা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী এক ভোটকর্মী বলেন, “রানাঘাটে যেভাবে একজন ভোটকর্মীর উপর হামলা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে।” তিনি আরও জানান, ভোটের দিন প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয়…
Read More
মোহরগাঁও চা বাগানে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থীর, নজরে শ্রমিক ইস্যু

মোহরগাঁও চা বাগানে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থীর, নজরে শ্রমিক ইস্যু

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এখন নির্বাচনী আবহ স্পষ্ট। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন জনসংযোগে, দোরে দোরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ও নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। চম্পাসারি, নকশালবাড়ি, মাটিগাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে প্রচারের জোরদার চিত্র। কোথাও মিছিল, কোথাও পথসভা, আবার কোথাও ছোট ছোট বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। প্রার্থীরা স্থানীয় সমস্যা,  রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান ও শিক্ষা এই সব ইস্যুকেই প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরছেন। বিশেষ করে গ্রামীণ ও চা বাগান এলাকায় প্রচারের আলাদা গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে।…
Read More
ঝড়ের দাপটে ল*ণ্ডভণ্ড শিলিগুড়ি! ভে*ঙে পড়ল গাছ

ঝড়ের দাপটে ল*ণ্ডভণ্ড শিলিগুড়ি! ভে*ঙে পড়ল গাছ

প্রবল ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে গভীর রাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে, যার জেরে ব্যাহত হয় যান চলাচল ও একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে ৪১ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর এলাকায়, ইসকন মন্দির সংলগ্ন অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ বছরের পুরোনো দুটি বিশাল গাছ উপড়ে পড়ে সরাসরি বাড়ির উপর। এমনকি একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। গাছের মোটা গুঁড়ি ঘরের ভিতরে ঢুকে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসিন্দারা। ঝড়ের জেরে একটি বিদ্যুতের খুঁটির উপর গাছ ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে…
Read More