ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। চার দিনের ভারত সফরে এসেছেন রুবিয়ো। শনিবার সকালে কলকাতায় পৌঁছানোর পর দুপুরেই দিল্লিতে যান তিনি। রাজধানীতে পৌঁছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেবাতীর্থে বৈঠকে বসেন তিনি।
সূত্রের খবর, বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং কোয়াড জোটকে আরও সক্রিয় করার মতো বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতাও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে রুবিয়োর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন বিদেশসচিবের
