সরলা ডেভেলপমেন্ট অ্যান্ড মাইক্রোফাইন্যান্স প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গে পরম্পরাগত শিল্পীদের ক্ষমতায়নে সহায়তা করছে

সরলা ডেভেলপমেন্ট অ্যান্ড মাইক্রোফিনান্স প্রাইভেট লিমিটেড গ্রামীণ ভারতে আর্থিক অন্তর্ভুক্তি এবং ঐতিহ্যবাহী দক্ষতার সংরক্ষণে সহায়তা করার পাশাপাশি মহিলা ক্ষুদ্র উদ্যোক্তাদের স্থায়ী জীবিকা গড়ে তুলতে ধারাবাহিকভাবে সহায়তা করে চলেছে। দার্জিলিং জেলায়,  এমনই এক ক্ষুদ্র উদ্যোক্তা কুমারী অনিতা দাস। তিনি বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে ছোট বেতের টুল বানিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর এই কাজ শুধু পরিবারের আয় বাড়াতেই সাহায্য করছে না, পাশাপাশি ওই অঞ্চলের স্থানীয় হস্তশিল্পের ঐতিহ্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২৪ সালের জানুয়ারিতে, অনিতা সরলা ডেভেলপমেন্ট অ্যান্ড মাইক্রোফিনান্স প্রাইভেট লিমিটেড-এর চম্পাসারি শাখা থেকে তাঁর প্রথম ৫০,০০০ টাকার মাইক্রোফাইন্যান্স ঋণ গ্রহণ করেন। তিনি এই অর্থ কাঁচামাল সংগ্রহ, যন্ত্রপাতির মানোন্নয়ন এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করেন। এই প্রাথমিক সহায়তা তাঁকে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে এবং তাঁর আয়ের প্রবাহকে স্থিতিশীল করতে সাহায্য করে। তাঁর ঋণ পরিশোধের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা এবং ব্যবসার উন্নতির দিকগুলি বিবেচনা করে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি দ্বিতীয় দফায় ৬০,০০০ টাকা ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করেন। এই অতিরিক্ত আর্থিক সহায়তার মাধ্যমে অনিতা তাঁর ব্যবসা আরও সম্প্রসারিত করেন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি করেন এবং পরিবারের আয় আরও বাড়ান। আজ তাঁর এই উদ্যোগ এক আদর্শ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে- যে কীভাবে মাইক্রোফাইন্যান্স গ্রামীণ শিল্পীদের ক্ষমতায়ন করতে পারে, আয়ের স্থিতিশীলতা বাড়াতে পারে এবং একইসঙ্গে দেশীয় ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণে সহায়তা করতে পারে।

কৃতজ্ঞতা প্রকাশ করে অনিতা বলেন, “সরলা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যে পরিবারের দেখাশোনা করা এবং আমার সম্পদ বৃদ্ধির জন্য আমাকে আর কারও ওপর নির্ভর করতে হবে না। সারলার আর্থিক সহায়তার কারণেই আজ আমি আরও স্বচ্ছন্দ জীবনযাপন করছি।”