Durgasree Mitra

820 Posts
সরকারি নথি সুরক্ষায় রাজ্যজুড়ে কিউআরটি মোতায়েন

সরকারি নথি সুরক্ষায় রাজ্যজুড়ে কিউআরটি মোতায়েন

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা। সম্ভাব্য পালাবদলের ইঙ্গিত মিলতেই সরকারি নথিপত্র সুরক্ষায় সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নবান্ন, মহাকরণ (রাইটার্স বিল্ডিং), বিকাশ ভবন, জলসম্পদ ভবন ও খাদ্যভবনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে এই টিম মোতায়েন করা হয়েছে। মূল লক্ষ্য যাবতীয় সরকারি নথি সুরক্ষিত রাখা ও কোনওরকম অনিয়ম বা নথি লোপাটের সম্ভাবনা রুখে দেওয়া। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি ফাইল খতিয়ে দেখা হবে। সেই ঘোষণার প্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক…
Read More
ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দরকার প্রোটিন, বলছেন পুষ্টিবিদরা

ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দরকার প্রোটিন, বলছেন পুষ্টিবিদরা

শরীর সুস্থ রাখতে প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশি গঠন থেকে শুরু করে হরমোনের ভারসাম্য, রক্তে শর্করা নিয়ন্ত্রণ থেকে বিপাক ক্রিয়া সবেতেই এর গুরুত্ব অপরিসীম। তবে বছর ৪০ পেরোতে না পেরোতেই অনেকেই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন না।পুষ্টিবিদদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ‘অ্যানাবলিক রেজিস্ট্যান্স’ তৈরি হয়। অর্থাৎ, কম বয়সে যে পরিমাণ প্রোটিন শরীর সহজে শোষণ করে পেশি গঠন করতে পারত, চল্লিশের পর সেই একই ফল পেতে বেশি প্রোটিন প্রয়োজন হয়। ফলে দৈনিক খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ানো জরুরি হয়ে দাঁড়ায়।সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের জন্য ০.৮ গ্রাম প্রোটিন প্রয়োজন বলে ধরা হয়। তবে ৪০ বছরের পর এই মাত্রা…
Read More
দিনহাটায় ভোটগণনায় তৃণমূল-বিজেপি সং*ঘর্ষ, উ*ত্তেজনা চ*রমে

দিনহাটায় ভোটগণনায় তৃণমূল-বিজেপি সং*ঘর্ষ, উ*ত্তেজনা চ*রমে

দিনহাটায় ভোটগণনার আবহে উত্তেজনা চরমে পৌঁছায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে। সোমবার বেলা বাড়তেই দু’পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উত্তেজনা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটগণনার দিন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
Read More
মালদায় আগাম উচ্ছ্বাসে বিজেপি শিবির

মালদায় আগাম উচ্ছ্বাসে বিজেপি শিবির

এখনও ভোট গণনার সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও মালদায় ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকার ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। মালদহের বিভিন্ন এলাকায় দেখা যায়, দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে, আবির খেলায় মেতে ওঠেন তারা। অনেক জায়গায় মিষ্টি বিলিও করতে দেখা যায় বিজেপি শিবিরকে। দলীয় কর্মীদের বক্তব্য, বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলে ‘অভয়া’-র বিচার মিলবে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমবে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাদের দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ও সেই ফলাফলেই এই উচ্ছ্বাস। যদিও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা…
Read More
ভুয়ো পাসে ওয়ার্ডে ঢোকার চেষ্টা, বাধা দিতেই হা*মলার অভিযোগ!

ভুয়ো পাসে ওয়ার্ডে ঢোকার চেষ্টা, বাধা দিতেই হা*মলার অভিযোগ!

ভুয়ো টিকিট দেখিয়ে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বাধার মুখে পড়তেই নিরাপত্তারক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, গেট পাস দেখিয়ে একে একে তিনজন মহিলা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে। সেই সময় অতিরিক্ত একজনকে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তারক্ষী দেবাশিষ মণ্ডল। তাঁর টিকিট যাচাই করতে গেলে হঠাৎই বচসা বাধে। এরপর অভিযুক্তদের আরও কয়েকজন এসে দেবাশিষ মণ্ডলের ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসে অন্যান্য নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাঁদেরও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট চারজন নিরাপত্তা…
Read More
গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে। এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা…
Read More
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

গণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে। গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের…
Read More
এক্সিট পোল নয় – বাস্তব ফলাফলের অপেক্ষায় গোলাম রব্বানী

এক্সিট পোল নয় – বাস্তব ফলাফলের অপেক্ষায় গোলাম রব্বানী

ভোট শেষ হলেও স্বস্তি নেই গোয়ালপোখরের মানুষের। ঝড়-বৃষ্টিতে ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে চাষিদের মাথায় হাত। এই পরিস্থিতিতেই রাজনৈতিক মন্তব্যে ভিন্ন সুর শোনা গেল গোয়ালপোখর বিধানসভার বিদায়ী বিধায়ক গোলাম রব্বানীর গলায়। তিনি জানান, ভোট মিটতেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। ফলে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়েছে। তবে রাজনৈতিক ফলাফল নিয়ে এখনই কোনো অনুমানে যেতে নারাজ তিনি। এক্সিট পোল প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, “আগেও এক্সিট পোল ভিন্ন ছবি দেখিয়েছিল, কিন্তু বাস্তব ফল আলাদা হয়েছে।” তাই এসব পূর্বাভাসে গুরুত্ব না দিয়ে চূড়ান্ত ফলাফলের দিকেই নজর রাখছেন তিনি। তাঁর দাবি, রাজ্যে আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস ও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা…
Read More
পুরনিগমের বোর্ড মিটিংয়ে উ*ত্তেজনা, সভা ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

পুরনিগমের বোর্ড মিটিংয়ে উ*ত্তেজনা, সভা ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

শিলিগুড়ি পুরনিগমের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ৫০তম বোর্ড মিটিং। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠক চলাকালীন এসআইআর সংক্রান্ত প্রশ্ন উঠতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিজেপি কাউন্সিলররা সভাকক্ষ ত্যাগ করে। যদিও তাঁদের দাবি, এটি কোনো ওয়াকআউট নয়। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় অনুমতি নিয়েই তাঁরা সভা ছেড়েছেন বলে জানান। এদিনের বৈঠকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে জলনিকাশি, রাস্তাঘাটের পরিস্থিতি সহ নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব…
Read More
ভুট্টার জমি থেকে র*ক্তাক্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগে চাঞ্চল্য

ভুট্টার জমি থেকে র*ক্তাক্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগে চাঞ্চল্য

ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি হাট ডুবকল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকার বাসিন্দারা ভুট্টার জমির মধ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে মৃতকে।   যদিও ঠিক কী কারণে এই খুন, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, বুধবার রাতেও তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।…
Read More