Durgasree Mitra

820 Posts
দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত, হাওয়া বদলের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত, হাওয়া বদলের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…
Read More
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান

আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান

অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি যোগ্য মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পাঠানো হল। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থ কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো উচিত এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের…
Read More
ফ্যাটি লিভার হলে বেছে নিন এই পুষ্টিকর স্ন্যাক্স

ফ্যাটি লিভার হলে বেছে নিন এই পুষ্টিকর স্ন্যাক্স

নতুন প্রজন্মের অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা, কম কায়িক শ্রম, ওজন বৃদ্ধি এবং বিভিন্ন বিপাকীয় সমস্যার কারণে ফ্যাটি লিভার রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। একসময় বিরল বলে বিবেচিত হলেও বর্তমানে এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে।চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। দুপুর বা রাতে মেপে খাওয়া হলেও সন্ধ্যায় ভাজাভুজি বা ফাস্ট ফুড খেতে ইচ্ছে হয় বৈকি। কিন্তু এই খাবারগুলি লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ফ্যাটি লিভার রোগীদের জন্য উপযোগী কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স বাদাম ও বীজ: আখরোট, আমন্ড, সূর্যমুখীর বীজ, চিয়া বীজ ও তিসির বীজ…
Read More
পার্কিং সং*কট মোকাবিলায় কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

পার্কিং সং*কট মোকাবিলায় কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

শহরের কেন্দ্রস্থলে প্রতিদিন বাড়তে থাকা যানজট ও পার্কিং সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠকে আধুনিক পার্কিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার পার্কিং জোনের উপযুক্ততা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কুন্তল গোস্বামী, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি রাজু সাহা- সহ প্রশাসনের একাধিক আধিকারিক। প্রশাসনের মতে, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে পর্যাপ্ত পার্কিংয়ের অভাবে রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর প্রবণতা বাড়ছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই কাঞ্চনজঙ্ঘা মেলা…
Read More
ভর্তি প্রক্রিয়ায় উ*ত্তেজনা, কলেজে এবিভিপি ও এসএফআই সং*ঘর্ষের জেরে বন্ধ সব সহায়তা কেন্দ্র

ভর্তি প্রক্রিয়ায় উ*ত্তেজনা, কলেজে এবিভিপি ও এসএফআই সং*ঘর্ষের জেরে বন্ধ সব সহায়তা কেন্দ্র

নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার ফিজিক্যাল ভেরিফিকেশনের দিনেই উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজ চত্বর। কলেজে সহায়তা কেন্দ্র খোলাকে কেন্দ্র করে এবিভিপি ও এসএফআই-র সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কলেজ সূত্রে জানা যায়, নতুন পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য দুই ছাত্র সংগঠনই আলাদা সহায়তা কেন্দ্র খুলেছিল। অভিযোগ, কেন্দ্র খোলাকে ঘিরেই দুই পক্ষের মধ্যে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রথমে তর্ক-বিতর্ক, পরে তা সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। কলেজের অধ্যক্ষ দেবাশীষ দাস ও শিক্ষক- শিক্ষিকারাও হস্তক্ষেপ করেন। এরপর…
Read More
ইসলামপুরে আধুনিক ইনডোর স্টেডিয়াম গড়ার ঘোষণা বিধায়কের

ইসলামপুরে আধুনিক ইনডোর স্টেডিয়াম গড়ার ঘোষণা বিধায়কের

ইসলামপুরের সার্বিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল। তিনি জানান, এলাকার ক্রীড়াবিদদের জন্য আগামী দিনে ইসলামপুরে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। বিধায়ক বলেন, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত ইসলামপুরও। পাশাপাশি একটি সুইমিং পুল, নতুন সেতু নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নের কাজও পর্যায়ক্রমে করা হবে। তিনি আরও জানান, সরকার যে হারে অর্থ বরাদ্দ করবে, সেই অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ বাস্তবায়িত হবে। ইসলামপুরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে…
Read More
পার্ক স্ট্রিটে পুলকার বি*পর্যয়, হাসপাতালে দুই পড়ুয়া

পার্ক স্ট্রিটে পুলকার বি*পর্যয়, হাসপাতালে দুই পড়ুয়া

সপ্তাহের শুরুতেই কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি স্কুল পুলকার দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে আসার সময় একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় পুলকারে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাড়ি থেকে বের করে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পড়ুয়াকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত…
Read More
সরকারি অর্থে নির্মিত পার্ক গুঁড়িয়ে দিল পুরনিগম

সরকারি অর্থে নির্মিত পার্ক গুঁড়িয়ে দিল পুরনিগম

সরকারি অর্থে নির্মিত প্রায় ১০ লক্ষ টাকার একটি পার্ক শেষ পর্যন্ত ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় নির্মিত ওই পার্কটি ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রশ্ন তোলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই। তিনি জানতে চান, সরকারি ড্রেন, ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপরই কমিশনার অবিলম্বে পার্কটি ভেঙে ফেলার নির্দেশ দেন। নির্দেশ মিলতেই পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে পুরো পার্কটি গুঁড়িয়ে দেয়। ঘটনাকে ঘিরে…
Read More
মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তায় পথে পুলিশ- শিক্ষার্থীরা

মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তায় পথে পুলিশ- শিক্ষার্থীরা

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এবার একসঙ্গে পথে নামল পুলিশ, শিক্ষক ও পড়ুয়ারা। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার উদ্যোগে আমবাড়ি বাজার এলাকায় আয়োজিত হয় এক বৃহৎ সচেতনতামূলক পদযাত্রা। এই কর্মসূচিতে অংশ নেন আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ ভোরের আলো থানার পুলিশকর্মীরা। হাতে মাদকবিরোধী বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে ও সচেতনতামূলক স্লোগান দিতে দিতে তারা আমবাড়ি বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিশেষ করে যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।…
Read More
বকেয়া বিদ্যুৎ বিলের জেরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

বকেয়া বিদ্যুৎ বিলের জেরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকার একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘ সময় ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। এর ফলে লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া হয়ে পড়ে। সেই কারণেই বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানান, বকেয়া বিল আদায়ের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন ইসলামপুরের ছৌচিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বকেয়া বিদ্যুৎ বিল…
Read More