Durgasree Mitra

820 Posts
মুক্তির অপেক্ষায় অনিন্দিতা-রণজয় অভিনীত থ্রিলার ‘ঘুণ গাঁও’

মুক্তির অপেক্ষায় অনিন্দিতা-রণজয় অভিনীত থ্রিলার ‘ঘুণ গাঁও’

রহস্য, রোমাঞ্চ ও অজানা আতঙ্কের আবহে তৈরি নতুন বাংলা ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের। ছবির কাহিনি ও পরিচালনায় রয়েছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজক হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক আপাত শান্ত ও নিরীহ গ্রামকে ঘিরে, যার প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভয়, রহস্য এবং অজানা অন্ধকার। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের মুখোশের আড়ালে রয়েছে একাধিক গোপন সত্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঘন জঙ্গল। গল্পে মোড় আসে একটি কালো চিতাবাঘের সন্ধানকে কেন্দ্র করে। সেই অনুসন্ধানই সামনে এনে দেয় এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের…
Read More
নি*র্যাতিতার পর বারুইপুরের সেই পুকুর থেকে ফের দে*হ উদ্ধার!

নি*র্যাতিতার পর বারুইপুরের সেই পুকুর থেকে ফের দে*হ উদ্ধার!

বারুইপুরের ধপধপি এলাকায় একটি পুকুর থেকে ফের এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পুকুর থেকে উদ্ধার হয় আরেক ব্যক্তির দেহ। ফলে দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণকান্ত হালদার নামে এক ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর পুকুরে তল্লাশি চালানোর সময় তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, রবিবার সকালে একই পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের…
Read More
রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে বিক্ষো*ভ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে বিক্ষো*ভ, নিরপেক্ষ তদন্তের দাবি

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শনিবার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। বিক্ষোভ থেকে অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, রাম মন্দির দীর্ঘদিন ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে কোটি কোটি মানুষের আবেগের প্রতিফলন ঘটেছে। তাঁর দাবি, সেই মন্দিরে ভক্তদের দান করা অর্থ ও মূল্যবান সামগ্রীর ব্যবস্থাপনা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাম মন্দিরের প্রণামী ও মূল্যবান সামগ্রী সংক্রান্ত প্রায়…
Read More
ড্রোন নজরদারিতে উদ্ধার ১৭ নাবালিকা

ড্রোন নজরদারিতে উদ্ধার ১৭ নাবালিকা

ইসলামপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে চম্পাবাগ এলাকার একটি নিষিদ্ধপল্লি থেকে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার, অসম ও গুজরাত থেকে নাবালিকাদের এনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রোনের সাহায্যে তাদের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযানে নাবালিকাদের উদ্ধার এবং চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার রাকেশ সিং জানান, প্রাথমিক তদন্তে একটি আন্তঃরাজ্য মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং, চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
Read More
ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় প্রেয়সী

ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় প্রেয়সী

আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করলেন শহরের কন্যা প্রেয়সী ঘোষ। প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেপাল- সহ একাধিক দেশের প্রতিযোগীদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও অসাধারণ দক্ষতা প্রদর্শন করে দ্বিতীয় স্থান দখল করে প্রেয়সী। নিজের সাফল্য প্রসঙ্গে প্রেয়সী জানান, যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করাই তার লক্ষ্য। প্রেয়সীর এই কৃতিত্বে আনন্দে উচ্ছ্বসিত তার পরিবার, পাড়া- প্রতিবেশী, শিক্ষক-শিক্ষিকা সহ শুভানুধ্যায়ীরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।…
Read More
বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

বাঁকুড়ায় ফের শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে ফের শুরু হল ১২৫ দিনের কাজের প্রকল্প। বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার-সহ একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক…
Read More
সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

সুপারি ব্যবসায়ীর বাড়ি-গুদামে ইডির হা*না

ভোরের আলো ফোটার আগেই নদিয়ার নবদ্বীপে এক সুপারি ব্যবসায়ীর বাড়ি ও গুদামে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল প্রায় ৫টা নাগাদ নবদ্বীপের মনিপুর এলাকায় ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে পাঁচটি গাড়িতে করে পৌঁছায় ইডির দুইটি তদন্তকারী দল। জানা গেছে, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ব্যাঙ্কের প্রতিনিধিরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানি লন্ডারিং সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ইডি আধিকারিকরা বাড়ি ও গুদামের বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, অশোক অধিকারী সুপারি ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আসাম, গুয়াহাটি ও ত্রিপুরা সহ…
Read More
এক গাড়িতে তিন রাজ্যের নম্বর প্লেট! গ্রে*ফতার ২

এক গাড়িতে তিন রাজ্যের নম্বর প্লেট! গ্রে*ফতার ২

এক গাড়ি, কিন্তু তিনটি আলাদা রাজ্যের নম্বর প্লেট। তার ওপর গাড়ির ছাদের ভিতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হল প্রায় ৪২ কিলোগ্রাম গাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ এশিয়ান হাইওয়ে-২-এর কেষ্টপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহভাজন চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ছাদের ভিতরে তৈরি গোপন চেম্বার থেকে ৪২ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা অসম থেকে এনজেপি হয়ে বিহারের পাটনায় পাচার করা হচ্ছিল। পাশাপাশি তল্লাশিতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। একই…
Read More
শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের দাবিতে স্মারকলিপি ই-রিক্সা ইউনিয়নের

শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের দাবিতে স্মারকলিপি ই-রিক্সা ইউনিয়নের

কোচবিহারের আদলে শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি- সহ তিন দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল CITU দার্জিলিং জেলা ই-রিক্সা চালক ইউনিয়ন। বৃহস্পতিবার এই দাবিকে সামনে রেখে শিলিগুড়ির কোর্টমোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিপুল সংখ্যক টোটো চালক অংশ নেন। পরে মিছিলটি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে ছিল শিলিগুড়ির প্রধান প্রধান রাস্তায় টোটো চলাচলের অনুমতি প্রদান, টোটোর জন্য টোটোর নম্বর প্লেটের ব্যবস্থা সহ চালকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান। ই-রিক্সা চালক ইউনিয়নের নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ…
Read More
ডেডলাইন পেরোতেই বুলডোজারের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল ‘অরণ্যের কূল’ ক্যাফে

ডেডলাইন পেরোতেই বুলডোজারের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল ‘অরণ্যের কূল’ ক্যাফে

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম করার পর অবশেষে বুলডোজারের সাহায্যে ভেঙে ফেলা হল ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বলে পরিচিত ‘অরণ্যের কূল’ ক্যাফে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় ভাঙার অভিযান। প্রশাসনের অভিযোগ, মাতলা নদীর চর ও সরকারি জমি দখল করে বেআইনিভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ২৯ জুন পর্যন্ত স্বেচ্ছায় কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তা না মানায় বুলডোজার দিয়ে কাঠামো ভাঙার কাজ শুরু হয়। অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সকাল থেকেই গোটা এলাকা কড়া নিরাপত্তায়…
Read More