02
Aug
অবশেষে অবসান হল সব জল্পনার, নেওয়া হল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। যার নজির হলো গোটা রাজ্য। বহু টালবাহানার পর চলতি মাসে কদিন আগেই প্রকাশিত হয়েছিল উচ্চমাধ্যমিকের ফল। এই পরীক্ষার ফল ঘিরে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের পরিস্থিতি তৈরী হয়েছিল। রাজ্যে বিক্ষোভ অব্যাহত ছিলো আজ পর্যন্ত। অবশেষে এই পরিস্থিতিতে বিক্ষোভের সামনে নতিস্বীকার করে অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ। রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার সব পরীক্ষার্থীকেই পাস করানো হল। অর্থাৎ এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার হল ১০০ শতাংশ। সোমবার সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্য সরকার ‘মানবিক’। তাই করোনাভাইরাস পরিস্থিতির বিবেচনা করে সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।…
