27
Oct
ঘোষণা হয়েছিল পূজার আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানিয়েও টাকা পাননি বহু মহিলা৷ ফলে তাঁরা কবে টাকা পাবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছিল৷ এদিন সেই উদ্বেগের অবসান ঘটিয় শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন, যাঁরা এখনও টাকা পাননি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে৷ মুখ্যসচিব আরও জানান, সাতাশ লক্ষ আবেদনকারীর আবেদনে অসম্পূর্ণ তথ্য থাকায় সেগুলি যাচাইয়ের কাজ চলছে। যে সকল জায়গায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল, কালী পুজোর পরেই সেই সকল জায়গায় পুনরায় কাজ চালু হয়ে যাবে৷ পাশাপাশি সই সময় মুর্শিদাবাদ এবং ভবানীপুরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে…
