west bengal

রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের ঘোষণা রেশন ডিলারদের জন্য

রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের ঘোষণা রেশন ডিলারদের জন্য

রেশন ডিলারদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকার সব রেশন ডিলারকে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় এনে বিজ্ঞপ্তি জারি করেছে। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন কর্মসূচিতে অংশ নিতে হবে বলে খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অসুবিধার কথা…
Read More
ভোটের দিন উত্তপ্ত পরিস্থিতি খড়দহ থেকে শান্তিপুরে

ভোটের দিন উত্তপ্ত পরিস্থিতি খড়দহ থেকে শান্তিপুরে

আজ অর্থাৎ শনিবার ভোট শুরু হয়েছে খড়দহয়৷ নিশ্চিদ্র নিরাপত্তার মাঝেই বিধি ভাঙার অভিযোগ৷ কোথাও বিজেপির বিরুদ্ধে৷ আবার কোথাও শাসকদলের বিরুদ্ধে৷ যার জেরে সকাল থেকেই তপ্ত খড়দহ বিধানসভার কিছু এলাকা৷ শনিবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে৷ যার জেরে শনিবারের সকালে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বিধানসভার যুগবেরিয়া এলাকা৷ স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির প্রতীক (চিহ্ন) নিয়ে ঘুরছিলেন৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন৷ এমনকি প্রার্থীর মুখে ছিল না মাস্কও৷ এরই প্রতিবাদে নিরাপত্তা রক্ষীদের সামনেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন কর্মীরা৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়৷…
Read More
বড় খুশির খবর লোকাল ট্রেনে যাত্রীদের জন্য

বড় খুশির খবর লোকাল ট্রেনে যাত্রীদের জন্য

নিত্যদিনের ট্রেন যাত্রীদের জন্য বড় খুশির খবর। অবশেষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে গ্রীন সিগন্যল দিয়ে দিয়েছে রাজ্য সরকার। রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জানিয়ে দিয়েছে নবান্ন। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে পরিষেবা।  আগামী মাস থেকেই রাজ্যে আবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। স্কুলে শিক্ষক এবং শিক্ষিকারা কী ভাবে যাবেন বা যাদেরকে ট্রেনে করে স্কুলে আসতে হয় সেই সব পড়ুয়ারা কী ভাবে আসবেন, সেই আলোচনার প্রেক্ষিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতেই…
Read More
স্কুল খোলার আগে নতুন নির্দেশিকা রাজ্যের তরফে

স্কুল খোলার আগে নতুন নির্দেশিকা রাজ্যের তরফে

করোনা আবহের মাঝেই অবশেষে স্কুল খোলার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার৷ প্রায় দেড় বছর পর অবশেষে খুলছে স্কুল৷ ১৬ নভেম্বর থেকে ফের শুরু হবে ক্লাস ঘরের পঠন পাঠন৷ নয়া বিধি জারি করল শিক্ষা দফতর৷ কিন্তু ক্লাস শরু হলেও থাকছে একাধিক বিধি নিষেধ৷ কোভিড বিধি মেনে ক্লাস করার জন্য প্রয়োজনে সকাল ও দুপুর দুই ভাগে ভাগ করা হতে পারে স্কুলের সময়৷ স্কুল শুরুর আগে ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে করোনা নিয়ে সতর্ক করার জন্য৷ দূরত্ব বিধি মানা হবে কঠোর ভাবে৷ প্রতি বেঞ্চে বসবে একজন করে পড়ুয়া৷ বলা হয়েছে ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই চলে আসতে হবে পড়ুয়াদের৷  কী ভাবে কোভিড বিধি মেনে শিক্ষকরা…
Read More
দামে পরিবর্তন ঘটছে না পেট্রল ডিজেলের

দামে পরিবর্তন ঘটছে না পেট্রল ডিজেলের

প্রতিনিয়ত চিন্তা বাড়ছে পেট্রল এবং ডিজেলের দাম নিয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাবরাতেও ডিজেলের দাম পার করল ১০০ টাকা। শুক্রবার ডিজেলের দাম ১০০ টাকা ৪৩ পয়সা। আগেই সেঞ্চুরি করেছিল পেট্রল৷ কিছুটা দূরে ছিল ডিজেল৷ তবে শুক্রবার ১০০ পার করলো ডিজেল। যার জেরে, ২২ গজে যে কথা সব সময় প্রচলিত আজ তা পেট্রল পাম্পে গেলে সব সময় শোনা যায়! অন্যদিকে এদিনই কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আবার ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। স্বভাবতই দিনে দিনে পেট্রল-ডিজেলের দাম বাড়াতে থাকায় বিপাকে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক, মালিক পক্ষ সকলেই। একে করোনা পরিস্থিতি…
Read More
এবার জলকে দূষণ মুক্ত করতে নয়া উদ্দ্যোগ রাজ্যের তরফে

এবার জলকে দূষণ মুক্ত করতে নয়া উদ্দ্যোগ রাজ্যের তরফে

বহু অভিযোগের পর এবার দূষিত জলের সমস্যা সমাধান করতে নতুন উদ্যোগ নেওয়া হলো রাজ্যের তরফে। মাঝেমধ্যেই পানীয় জল যথাযথভাবে পরিস্রুত না করার অভিযোগ ওঠে। কখনও পানীয় জলের সঙ্গে দূষিত কিছু মিশে গিয়ে এলাকায় ডায়ারিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়ে। কিন্তু এর কারণ পরীক্ষা করা সময়সাপেক্ষ হয়ে যায়। আর সে কারণে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে রাজ্যে৷ দুয়ারে দুয়ারে জল পরীক্ষার কাজ করবেন আশাকর্মীরা। দুয়ারে গিয়ে জল পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। এই কাজে মাত্র ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের। দিনে যে ক’টি কিট ব্যবহার করা হবে, সেই কিটের হিসেবে অনুযায়ী ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের। বাড়ি…
Read More
ঊর্দ্ধমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ঊর্দ্ধমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা

আবার কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৬ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের! এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ করোনাভাইরাস কেস আছে ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। এদিকে এখনো পর্যন্ত দেশে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন এবং গত ১ দিনে সেই সংখ্যা ১৭ হাজার ০৯৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জন। এখনো পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৪০৯ জন।…
Read More
আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো মুখ্যমন্ত্রীর

আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো মুখ্যমন্ত্রীর

এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷  এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷  খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে…
Read More
এবার পেগাসাস তদন্তে কমিটি গঠনের নির্দেশ

এবার পেগাসাস তদন্তে কমিটি গঠনের নির্দেশ

এই মুহুর্তে রাজ্যের সব চেয়ে বড়ো মামলা হলো পেগাসাস কাণ্ড৷ এই পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠল করল সুপ্রিম কোর্ট৷ ৩ সদস্যের কমিটি গঠন করল শীর্ষ আদালত৷ অবসরপ্রাপ্ত বিচারপতি আর রবীন্দ্রন ও দুই সাইবার বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নজরদারিতেই কাজ করবে এই কমিটি৷ পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করবে বলে ইঙ্গিত ছিল৷ সেই মতোই আজ ৩ সদস্যের কমিটি গঠন করেন প্রধান বিচারপতির বেঞ্চ৷ ৮ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা হয়েছে৷ এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন বলেন, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও কেন্দ্র কোনও জবাব…
Read More
করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা

করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ তার তান্ডব চালিয়েছে গোটা বিশ্বে। যার ফলে বহু পরিযায়ী শ্রমিক দেশে ফিরেছে তাদের কাজ ছেড়ে। দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের হাহাকার ভোলার নয়। পাশাপাশি কাজ হারিয়ে বহু পরিযায়ী শ্রমিক ফিরেছেন রাজ্যেও। লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। আবার সংসার চালানোর তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন নতুন কাজের খোঁজে। রাজ্যে কাজ পাওয়ার সমস্যা রয়েইছে। পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সরব হয়েছেন মমতা। তাঁদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শাসনিক বৈঠকে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যেই থাকুন। বাংলাতেই যাতে তাঁদের কাজের ব্যবস্থা করা যায় সেই…
Read More