west bengal

সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। করোনার গ্রাফ নিয়ে আবার আশার আলো। যদিও গতকালের তুলনায় আজ সংক্রমণ কিঞ্চিৎ বেড়েছে। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন। এদিকে, রাজ্য আজও মৃত্যুহীন, যা বিরাট স্বস্তির। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জালে ধরা পরে একটি অচেনা সাপ। সেটিকে দেখা মাত্র উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে। বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ ঘন্টায় জলপাইগুড়ির রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউই বলে স্থানীয়রা জানান। বেলাকোবা জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি অচেনা সাপকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ। জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি বিষবিহীন সাপ। বাংলায় যাকে বলে পঙ্খীরাজ সাপ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার…
Read More
ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

রহস্য জনক ভাবে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক সাংবাদিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার ভেটাগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই সাংবাদিকের নাম গোপাল সরকার। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংবাদিক মহলে।
Read More
স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। যদিও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এদিকে, রাজ্যে একদিনে আজ একজনেরও মৃত্যু হয়নি। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০২০ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত…
Read More
বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

বাতিল হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর

পূর্বেই ঘোষণা হয়েছিল যে নভেম্বর মাসে বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বিশেষ কারণে স্থগিত বৈঠক। ফলে আপাতত আর রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। সেই উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করতে নবান্নের সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক ছিল, ওই বৈঠকে পৌরোহিত্য করবেন অমিত শাহ। দেশের পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল৷ একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় আপাতত স্থগিত তাঁর পশ্চিমবঙ্গ…
Read More
শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

দুর্গাপুজো, কালীপুজোর মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ছট পুজো। বিগত দুবছর অন্যান্য উৎসবের মতো ভাটা পড়েছিল ছট পুজোতেও। সংক্রমনের জেরে তেমন কোনও ভিড় লক্ষ্য করা যায়নি ছট ঘাটগুলোতে। বিধি-নিষেধের মধ্য দিয়েই উদযাপন হল ছট পুজো। তবে এ বছর জাঁকজমকের সাথে পালন হল ছটপুজো। রবিবার দুপুর থেকে ছট পুজো দেখতে শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ছট ঘাটগুলোতে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। তেমনি সোমবার ভোর সকাল থেকেই বিভিন্ন ছট ঘাটগুলোতে উৎসাহিত দর্শনার্থীদের কোলাহল লক্ষ্য করা গেল ঠিক আগের মতো। শিলিগুড়ি পুর নিগমের সু-ব্যবস্থাপনা ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সজাগ দৃষ্টির মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ছট। এছাড়াও আপদকালীন পরিস্থিতির কথা মাথায়…
Read More
ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহার প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহার প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

তৃণমূল দলের জন‍্য সব ত‍্যাগ করা সকলের বিষ্ণু চলে গেলেন চির নিদ্রায়। ২৩ নম্বর ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহাকে কেরে নিল "ডেঙ্গু"। কালী পূজোর রাত থেকে জ্বরে আক্রান্ত হয় ডাবগ্রাম নিবাসী বিষ্ণু সাহা। বিষ্ণুবাবু চাপা প্রকৃতির ছিলেন তাই জ্বরের খবর কাউকে দেননি। পরে আস্তে আস্তে শরীরের অবনতি হতে থাকে এবং সকলে বিষয়টি জানাজানি হতেই তাকে কলেজপাড়ার একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করা হয়। শরীরের অবস্থা আরো অবনতি হতে থাকায় বিষ্ণু বাবুকে ঐ রাতেই হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে ডাঃ শেখর চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ডাক্তার সূত্রে জানা যায়, ডেঙ্গু হবার কারনে রক্তের প্লেট রেট ২০ হাজারের নীচে নামার…
Read More
ছট পুজো নিয়ে তড়িঘড়ি, কাজ চলছে জোড় কদমে

ছট পুজো নিয়ে তড়িঘড়ি, কাজ চলছে জোড় কদমে

রাত পোহালেই ছট পুজো। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যায় কাজ চলছে জোড়কদমে। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, নেতাজী পরেশ মিত্র কলোনী করোলার ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে তারই প্রস্তুতি। শহরের কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেটে বাঁশের তৈরি কুলা এবং ডালি সহ ছট পূজার বিভিন্ন সামগ্রী কিনতে দেখা গেল ক্রেতাদের। বাজার ভালো জানালেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় এ বছর কুলার দাম অনেকটাই বেশি বলে তারা জানান।
Read More
সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় ৩১অক্টোবর৷ ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিবসের সূচনা করেছিলেন। বিপ্লবী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই দিনের সূচনা করা হয়। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। এই রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি ফন্টিয়ার হেড কোয়াটার এবং রানিডাঙ্গা এসএসবি সেক্টর হেড কোয়াটার এর পক্ষ থেকে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং এই দিনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়৷ শনিবার রাষ্ট্রীয় ঐকতা দিবসকে সামনে রেখে রানিডাঙ্গা এসএসসবি ক্যাম্প থেকে একটি সাইকেল রেলি বের করা হয়৷ এদিন…
Read More
অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ, বিক্ষোভে শিক্ষক ও শিক্ষাকর্মীরা

অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ, বিক্ষোভে শিক্ষক ও শিক্ষাকর্মীরা

জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ সরব হল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার রাতে দীর্ঘক্ষণ ধরে কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে কলেজে আটকে রেখে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। অভিযোগ, প্রায় রাতেই কলেজে বসে অধ্যক্ষ মদ খান। রাতে পুলিশ অধ্যক্ষকে থানায় নিয়ে গিয়েছে। অধ্যক্ষ মদ খেয়েছে কিনা তা দ্রুত পরীক্ষা করার দাবিতে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক শিক্ষা কর্মীদের একাংশ সহ স্থানীয় বেশকিছু বাসিন্দারা। জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জলপাইগুড়ি শিক্ষানুরাগী মহলে। অতীতের জলপাইগুড়ির কলেজে ছাত্র রাজনীতিতে সুপরিচিত নাম দেবাশিস বিশ্বাস। বর্তমানে দেবাশিস বাবু রায়গঞ্জ…
Read More