west bengal

সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

সময় মতোই দেওয়া হবে ডিএ, জানালেন শোভনদেব

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। এই ইস্যুতে রাজ্য সরকারের চাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে বৃহৎ আন্দোলনের। তবে বিতর্কের মাঝেই ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আশার বাণী, সঠিক সময় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন। মন্ত্রীর কথায়, রাজ্য সরকার যে প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের মানুষকে স্বাবলম্বী করে তুলেছে সেগুলো বন্ধ করে রাখা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নিজেও চান সকল সরকারি কর্মীরা ভাতা পান। কিন্তু রাজ্যের বাকি মানুষের কথাও তাঁকে ভাবতে হয়। এই মুহূর্তের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এগোতে হচ্ছে। তাই এখন রাজ্যের গরিব মানুষদের কথাই আগে ভাবা হচ্ছে। শোভনদেবের কথায়, মুখ্যমন্ত্রী…
Read More
ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু এই মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে। গত মে মাসের ২০ তারিখ হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ মোতাবেক রাজ্যের…
Read More
অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। চলতি বছরের শুরুতেই নাগাল্যান্ড স্টেট লটারিজের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে, লটারিতে এক কোটি টাকা জিতেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই খবরে হইচই শুরু হয়। এই লটারি জেতা নিয়েই সিবিআই-এর সন্দেহ। তার জন্যই বোলপুরের লটারি বিক্রেতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বীরভূমের বোলপুরে লটারির দোকানে যান সিবিআই আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরে সব নথি নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান লটারি বিক্রেতা। সেখান থেকে বেরিয়েই ওই যুবকের দাবি, তিনি অনুব্রত মণ্ডলকে কোনও লটারির টিকিট বিক্রি করেননি!…
Read More
ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি, উলটে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছিল আদালত। এই ইস্যুতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। এদিকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে তারা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দাবি করেছে যে, ডিএ না দেওয়ার ইচ্ছাই বারবার প্রকাশ করছে রাজ্য সরকার। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প…
Read More
প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ মানসীকে

প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ মানসীকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরমাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। এবার প্রতারণার অভিযোগে কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। গুছাইতদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তমলুকের বাসিন্দা বিকাশ বেরা৷ অভিযোগ, অতনু গুছাইত, তার ভাই শান্তনু গুছাইত এবং অতনুর স্ত্রী মানসী গুছাইত তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন। তাঁর কাছে বাড়ি বিক্রি করেছিলেন অতনুরা। অভিযোগ, বাড়ি বিক্রির পুরো টাকা মিটিয়ে দেওয়ার পরেও কিছুতেই বাড়ির রেজিষ্ট্রেশন করছিলেন না অতনু। বিকাশ জানতে পারেন, ওই বাড়িটি আগে…
Read More
দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

ঘটনার পর প্রায় কয়েক মাস অতিক্রম করলেও এতদিন গ্রেফতার হয়নি মাস্টারমাইন্ড। তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা এবং তার পরবর্তী ঘটনা এখনও আতঙ্কিত করে বাংলার মানুষকে। তাঁর খুনের পর রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আনারুল আগে গ্রেফতারি হলেও এখন আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তার নাম ফয়জল শেখ ওরফে পলাশ। জানা গিয়েছে, তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। তবে তার খোঁজ বহুদিন থেকেই করছে তদন্তকারী অফিসাররা। শেষ মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখে বগটুই গ্রাম থেকেই তাকে গ্রেফতার করা গিয়েছে। এও জানা গিয়েছে,…
Read More
চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

বিগত কয়েক বছর কেটে গেলোও টাকা ফেরত পাইনি প্রতারকরা। চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সারদা কর্তা সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়-সহ অনেকেই সেই কেলেঙ্কারির পর থেকেই জেলে রয়েছেন।‌ ঘটনার পর নয় বছর কেটে গেলেও এখনও অভিযুক্তদের শাস্তি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে চিটফান্ড সংস্থা সারদার সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলছে সেবি। আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ ও‌ তার ডিরেক্টরদের সম্পত্তি নিলামে তোলা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি'র কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যারা ওই সম্পত্তি নিলামের…
Read More
স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। যদিও গত দু'দিনে হালকা হলেও বেড়েছে সংক্রমণ। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৮৩ জন। এদিকে, রাজ্য আজ ফের এক জনের মৃত্যু হয়েছে। মোট…
Read More
নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

মেয়রের নির্দেশ পাওয়া মাত্রই ডেঙ্গু মোকাবিলায় সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলররা। গতকাল মেয়র জানিয়েছিলেন ডেঙ্গু মোকাবিলায় আলাদা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে কাউন্সিলরদের। মেয়রের নির্দেশ মতো আজ পয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীর উদ্যোগে বিশেষ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন,স্বনির্ভর গোষ্ঠী, ভিসিটি টীম, আশাকর্মী, ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন কাউন্সিলর শম্পা নন্দী, চার নম্বর বোরোর স্যানিটারি ইন্সপেক্টার সৌরভ সাহা ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
Read More
করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজি‌রও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু। বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হ‌ইচ‌ই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছ‌ও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা‌রা জানান, যুবকটি‌কে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই…
Read More