west bengal

তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ

তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের উচশিক্ষিত করতে নেওয়া হল উদ্যোগ

উচ্চশিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাস চালু করল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসের চালু করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। শনিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের সাহাপুর হাইস্কুলে এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মূলত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন বিসিডব্লিউডি'র উদ্যোগে এই স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। সাহাপুর হাইস্কুলের পরিবেশ দেখেও খুব ভালো লেগেছে। এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন…
Read More
শিলিগুড়িতে পরিত্যক্ত প্লাস্টিক সরঞ্জামের পরিবর্তে মিলবে চাল, ঘোষণা কাউন্সিলারের

শিলিগুড়িতে পরিত্যক্ত প্লাস্টিক সরঞ্জামের পরিবর্তে মিলবে চাল, ঘোষণা কাউন্সিলারের

ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও চিপসের পাউচ এর পরিবর্তে এক কেজি করে চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয়া বসুর। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওর্য়াড কমিটি পথে নামেন। শনিবার ২০ নম্বরের অধীন নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের সামনে থেকে সচেতনতা মূলক পদযাত্রায় মিলিত হন মেয়র পারিষদ মানিক দে, বোরো চেয়ারম্যান মিলি সিনহা এবং ওর্য়াডের নাগরিক বৃন্দ। একই সাথে এদিন ব্লিচিং ও মশা মারার তেল স্প্রে করা হয়। একটি ইকোব্রিক তৈরী করতে ১১৯টি জলের প্লাস্টিকের বোতল ও পরিত‍্যক্ত প্লাস্টিকের রেপার প্রয়োজন। তাই কাউন্সিলর অভয়া বসু জানান ২০ নম্বর ওর্য়াডের একটি বড় অংশ দরিদ্র সীমার নীচে…
Read More
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার গ্রাম অঞ্চলের বাসিন্দারা

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার গ্রাম অঞ্চলের বাসিন্দারা

এবার ডেঙ্গি জলপাইগুড়ি জেলার গ্রাম অঞ্চলের বাসিন্দাদের ভাবাচ্ছে। নতুন করে ডেঙ্গির হদিশ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকায়। একই বাড়ির দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। শুক্রবার পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার জানান, ডেঙ্গুতে আক্রান্ত নতুন করে দুজন। তবে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে। ময়লা আবর্জনা ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা এবং মাইকিং করে সচেতনতা বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
Read More
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী

পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী

পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কল সেন্টার,খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। শিলিগুড়ি সেবক রোডের এক বিল্ডিং এ সাইওয়ান ট্রেনিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামেই এক সংস্থা এই কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা যায়, এই কল সেন্টার থেকে দেশ বিদেশের গ্রাহকদের ফোন করে প্রতারণা করা হতো, যার জন্য ব্যবহার করা হতো সেখানে কর্মরত মেয়েদের। এর আগেও শিলিগুড়ি শহরে একাধিক অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ঠিক ১০০ মিটারের মধ্যে এই অবৈধ কল সেন্টারের কারবার চলায় অবাক শহরবাসী। থানার এতো কাছে হওয়া সত্ত্বেও কি করে তিন বছর ধরে এই কল সেন্টার চলছিল প্রশ্ন সাধারন নাগরিকের।…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। একের পর এক অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই বিষয়টি নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, রাজ্যের বাইরে থেকে অস্ত্র আনা হচ্ছে বাংলায়। অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ডিসেম্বর মাস থেকে অশান্তি ছড়াতে পারে রাজ্যে এমন ভাবনা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই তিনি দলের সকলকে তো বটেই, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেছেন। এই ক্ষেত্রেও তাঁর নিশানায় আছে বিরোধীরা। আর অস্ত্র ইস্যুতে তাঁর…
Read More
মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কয়লা পাচার কাণ্ডে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিক বার তলব করে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি ব্যাঙ্কক যাওয়ার সময়…
Read More
চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অবস্থায় ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার এক্সাইড মোড়। নিয়োগের দাবিতে পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু তাঁদের বিক্ষোভ স্থলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে বিরাট উত্তেজনা ছড়ায় উক্ত স্থানে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে জানা গিয়েছে, আন্দোলনকারী এবং পুলিশি ধ্বস্তাধস্তির মাঝে মাথা ফেটে যায় এক চাকরিপ্রার্থীর। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের প্রিজন ভ্যানের তলায় শুয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, হয় নিয়োগ, না হয় মৃত্যু। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। প্রতিবাদ দেখানো প্রায় সকলকে পুলিশ…
Read More
আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা…
Read More
লটারির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে

লটারির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমে সিবিআই-এর হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একটি নয়, তদন্তে নেমে তিনটি লটারির টাকার হদিশ পেয়েছেন তাঁরা৷ অনুব্রত-কন্য সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’-দু’বার লটারির টাকা ঢুকেছে৷ টাকার অঙ্কটাও বেশ মোটা৷ তাঁর অ্যাকাউন্টে দু’দফায় প্রায় ৫১ লক্ষ টাকা ঢুকেছে বলে দাবি সিবিআই-এর৷ এর আগে ২০১৯ সালে অনুব্রতর একটি অ্যাকাউন্টে লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছিল বলে জানতে পেরেছে সিবিআই৷ কাকতালীয় ভাবে বারবার লটারির টাকা ঢুকেছে একই পরিবারে৷ উত্তর খুঁজছে কন্দ্রীয়…
Read More
চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা একাধিক অভিযোগের মাঝেই রাজ্যের সরকারের বকেয়া মেটাল কেন্দ্র সরকার। দীর্ঘ পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অধিকাংশ রাজ্যই ‘আর্থিক সংকটে’ রয়েছে। বহু রাজ্যের ঘাড়েই বিপুল ঋণের বোঝা। এটা তো সর্বভারতীয় সমস্যা। সব রাজ্যে অর্থের অভাব। বকেয়া তো মেটাতেই হবে।’ সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে এখনও চলছে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভের সঞ্চার ঘটবে। এর প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে৷ ভোট পরিস্থিতি বিচার করে সম্ভবত…
Read More