west bengal

পূর্বাভাস অনুযায়ী আগমন ঘটলো ঝড়ের

পূর্বাভাস অনুযায়ী আগমন ঘটলো ঝড়ের

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ আবহাওয়া অফিসের আগাম পূর্বাভাস ছিল যে শনিবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় 'মনদৌস' স্থলভাগে প্রবেশ করবে। সেই আভাস মিল গেল। মধ্য রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্য এবং ঝড়ো হাওয়ার দাপটও বিরাট। শুক্রবার মধ্য রাতে পুদুচেরী ও শ্রীহরিকোটার মধ্য দিয়ে তামিলনাড়ুর মামালাপ্পুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। সেই সময়ে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭০ কিমি। এই মুহূর্তে অবশ্য স্বস্তির খবর দিয়েছে হাওয়া মহল। জানান হয়েছে, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে…
Read More
মানিকের পর এবার নজরে তাঁর ছেলে শৌভিক

মানিকের পর এবার নজরে তাঁর ছেলে শৌভিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ও তাঁর পরিবারের নামে থাকা বিপুল পরিমাণে অস্থাবর সম্পত্তি৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে মানিকের আরও কয়েক কোটির সম্পত্তি৷ এখনও পর্যন্ত ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে৷ মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমেই টেট দুর্নীতির টাকা সরানো হয়েছে বলে দাবি ইডি-র। এই আবহেই এবার ইডির আতস কাঁচে মানিক ভট্টাচার্য ও তাঁর ছেলে শৌভিকের নামে থাকা স্থাবর সম্পত্তি।…
Read More
নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের বিভিন্ন দাবিতে সরব হল ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন

নিরাপত্তারক্ষীদের প্রতিমাসে বেতন, পিএফ, চাকরির সুরক্ষা ও বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়ে ডাবগ্রাম পলিটেকনিক কলেজের অধ্যক্ষের দারস্থ হলেন ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি (সি) ওয়ার্কার্স ইউনিয়ন,দাবি না মানা হলে প্রয়োজনে বন্ধের পথে হাটবে বলে জানান পশ্চিম বঙ্গের পর্যবেক্ষক জয় লোধ। বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে বেতনে কিছুটা সুরাহা হলেও মাঝে মধ্যে একেক মাস বাদ চলে যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের বেতন। এই বিষয় নিয়ে আজ AIUTUC অনুমোদিত ওয়েষ্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সকল সদ‍স‍্যরা ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ দেখাবার পাশাপাশি পলিটেকনিক কলেজের অধ‍্যক্ষকে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক জয় লোধ জানান, অনেক দিন ধরে নিরাপত্তা রক্ষীদের ওপর…
Read More
নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হতেই বাধা এলো শক্তিগড়, অশোকনগরে

শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জমবে না জল। প্রায় ১০ কোটি টাকা খরচ করে নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়েই বাঁধার মুখে পড়তে হল শিলিগুড়ি পুরনিগমকে। পরিকল্পনা অনুযায়ী ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের জল শীতলাপাড়ার ড্রেন হয়ে মহানন্দা নদীতে যাবে। যেকারণে শীতলাপাড়ার কাছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা খরচে নতুন করে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে, আটকে দেয় কাজ। তাঁদের দাবি, সেখান দিয়ে শক্তিগড় এলাকার জল গেলে জলমগ্ন হয়ে পড়বে এলাকা। বাসিন্দারা বলেন, এমনিতেই এলাকায় জল জমে। নতুন ড্রেন হলেই শক্তিগড় এলাকার জলও জমে…
Read More
এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবার পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ এমনটাই দাবি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। তাঁর দাবি, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রুটে এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শিলিগুড়ি জংশন স্টেশনে একটি অনুষ্ঠানে এসে রাজু বিস্ত বলেন, ‘‘শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে৷ এই ট্রেন চলাচল শুরু করলে অনেক কম সময়ের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। যা এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও নয়া অধ্যায়ের সূচনা করবে।’’ শিলিগুড়ি স্টেশনে একটি ফুট ওভারব্রিজ এবং ভিআইপি লাউঞ্জের উদ্বোধনে এসেছিলেন বিজেপি সাংসদ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং রেলের উচ্চপদস্থ…
Read More
আবারো এক ঘূর্ণিঝড়ের আভাস

আবারো এক ঘূর্ণিঝড়ের আভাস

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ যার জেরে ফের চড়তে পারে বাংলায় তাপমাত্রার পারদ৷ ফলে ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীত৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মনদৌহ৷ আজ ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি…
Read More
“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

“বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না”, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার

"বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। তাঁরা বিজেপিকে কোনও দিনই বিশ্বাস করেন না।" শিলিগুড়িতে সভায় বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন সেবক মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হিলকার্ট রোড ঘুরে হাসমি চকে গিয়ে শেষ হয়। মিছিল শেষের পর সেখানে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বকসি সহ দার্জিলিং জেলার নেতৃত্ব। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি। তাদের কটাক্ষ করে সভায় বক্তব্য রাখেন তৃণমূল…
Read More
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই বিষয়ে দোকানের মালিক বলেন, শাটার ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিরা কয়েকটি সিগারেটের প্যাকেট সহ কিছু জিনিস চুরি করেছে। দোকান মালিক আরও বলেন, এদিন সাতসকালে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ইন্ডোর স্টেডিয়াম

স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ইন্ডোর স্টেডিয়াম

করোনা পরিস্থিতি কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম। আধুনিকতার অভাবে ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে না তাই আধুনিক ও বাতানুকুল ইন্ডোর স্টেডিয়াম তৈরীর আর্জি জানান জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায়। শিলিগুড়ি শহরের একমাত্র ইন্ডোর স্টেডিয়াম করোনাকালের সময় স্বাস্থ্য দপ্তর অধিগ্রহণ করে সেফ হোম তৈরী করেছিলেন। আজ করোনা স্বাভাবিক ছন্দে এসেছে তাই প্রায় দুবছর বন্ধের পর আবার ইন্ডোর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তোলা হবে। জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায় আনন্দের সাথে জানান, খুব ভালো খবর। পুনরায় ইন্ডোর স্টেডিয়াম খোলা হচ্ছে। এর সাথে সুব্রতবাবু জানান, আধুনিক মানের স্টেডিয়াম তৈরী হলে ভালো হয়। যার অভাবে নুতন খেলোয়াড় তৈরী হচ্ছে…
Read More
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

কামতাপুর রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামে যৌথভাবে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। মঙ্গলবার নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ছয়টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়। আন্দোলন চলে দীর্ঘ পাঁচ ঘন্টা। অবশেষে আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। জানা গেছে, সংগঠনের মূল দাবিগুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এরপরে সংগঠনের নির্দেশে পুরো রেললাইন চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।…
Read More