west bengal

আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হেনস্থার ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কর্মরত আশা কর্মীরা এবং আইসিডিএস কর্মীরা। কিন্তু অভিযোগ, এই সার্ভে করতে গিয়ে তাদের ওপর নানা ভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন হচ্ছে। এমনই অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং শিলিগুড়ি মহাকুমার শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। পরবর্তীতে তাদের প্রতিনিধির একটি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয়। তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় সংগঠনের সম্পাদক জয় লোধ।
Read More
লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটক

সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই ইস্যুতে যা বলার দল বলবে, জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল থেকে নামার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন মন্ত্রী। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না। এবিষয়ে পিএফ দপ্তর কোনও ব্যবস্থাই নিচ্ছে না, এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। অফিসের সামনে মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মন্ত্রী। সেই কর্মসূচিতে যোগ দিতে এদিন জলপাইগুড়ি(Jalpaiguri) এসেছেন মলয় ঘটক।
Read More
টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

টেস্ট পরীক্ষার অকৃতকার্যদের উত্তীর্ণ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফেল। পাশ করানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্কুল পড়ুয়ারা। কিছু অভিভাবকেরাও দাবি তুললেন প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানোর। যাতে করে পড়ুয়ারা বোর্ড পরীক্ষার বসতে পারে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে। এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক। সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে। অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে। কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না। এদিনের পড়ুয়াদের সঙ্গে আসা কিছু…
Read More
ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

শনিবার শিলিগুড়ি পুরসভার "টক টু মেয়র" অনুষ্ঠানে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির গেটের সামনে একটি ভেট পুরনিগম থেকে বসিয়েছে। সেই ভেটের জঞ্জালের দুর্গন্ধে থাকা দায় হয়ে পরেছে। এবং সাথে রাস্তার ধারে থাকা জলের কল দিয়ে জল কম পরছে। এই অভিযোগের পর মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখবেন। সেই মতো সোমবার পুরসভার ২১ নম্বর ওর্য়াডের সেই জায়গায় গিয়ে বিষয়টি দেখে জানান আপাতত এই ভেট এখান থেকে সরানো যাবে না। গৌতমবাবু বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানান দু এক দিনের মধ্যে এলাকার নাগরিকদের সাথে নিয়ে একটি সভা করা হবে। সেখানে নাগরিকদের জানানো…
Read More
বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বিগত বেশ কিছুদিনের অস্বস্তি কাটিয়ে এবার বড় স্বস্তি পেলো রাজ্যের গেরুয়া শিবির। বড় অস্বস্তির মাঝে সব মামলা থেকে সাময়িক ভাবে মুক্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন আর অন্যদিকে চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ বিরোধী দলনেতার করা মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজা শেখার মান্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ১৭ টি মামলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য…
Read More
দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

শীতের মরশুমে শুরু হতেই, রাজ্য জুড়ে চারিদিকে মেলার উৎসব। এই পরিস্থিতিতে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা নিয়ে চলছে জল্পনা। এই পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, এবছর তাঁরা অনুমতি দিতে পারছেন না। কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়েছে আদালতের মারফৎ। জানা গিয়েছে, পৌষমেলা নিয়ে বিশ্বভারতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার করছে কিনা তা আগামী ৩ দিনের মধ্যে আদালতে জানাতে হবে। তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দেবে। এর পাশাপাশি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে অন্য বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আসলে আগামী ২৩ ডিসেম্বরে পৌষমেলা…
Read More
আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অভিযোগের ভিত্তিতে চলছে একাধিক মামলা। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা…
Read More
জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন। শনিবার সকালে এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান,কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় কয়েক হাজার যুবক-যুবতী অংশগ্রহণ করে।
Read More
শীত পড়তেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ঢেকেছে নানা আকারের কমলায়

শীত পড়তেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ঢেকেছে নানা আকারের কমলায়

শীতকালীন ফলের কথা বললেই প্রথমেই মনে আসে কমলালেবুর নাম। শীত পড়তেই চাহিদা বাড়ে কমলালেবুর। আর পাহাড়ে উৎপাদন হওয়া কমলালেবুর চাহিদাই থাকে তুঙ্গে। শীতের শুরুতেই পাহাড়ের বিভিন্ন কমলা গাছ ভোরে থাকে নানা আকারের কমলায়। ওই কমলাই পারি দেয় বিভিন্ন জায়গায়। সেরকমই বিখ্যাত এক কমলা উৎপাদিত হয় মিরিকে। মিরিকের কোলভাটে এলাকায় বিগত প্রায় ২২ বছর ধরে সুস্বাদু কমলালেবু উৎপাদন হয়। প্রতিবছরের মতো এবছরও ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে কমলালেবুর চাষ। এই এলাকায় একটি বাগানে প্রায় ৬৫টি গাছ রয়েছে। প্রতিটি গাছেই ফলেছে সারি সারি কমলালেবু। ওই কমলালেবু পাহাড়ের বিভিন্ন জায়গা সহ সমতলের শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এবছরও সেই চাহিদা থাকবে বলে…
Read More
এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

এবার বগটুইকান্ডে গ্রেফতার আরও এক

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআইয়ের জালে আরও এক চক্রী। জানা গিয়েছে, ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সূত্রের খবর, ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগটুই গ্রামে যে আগুন লাগার ঘটনা তাতে এই ধৃত ব্যক্তি তথা ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর শেখের নাম উঠে এসেছিল। দুজনের সম্পর্ক নাকি অত্যন্ত ভাল ছিল। ভাদু শেখের খুনের পর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত বলেই মনে করছে সিবিআই। তাই জাহাঙ্গিরের হদিশ পেতে তদন্ত শুরু করে তারা…
Read More