পশ্চিমবঙ্গ

উৎসবের মরশুম শুরুর আগেই সুখবর

উৎসবের মরশুম শুরুর আগেই সুখবর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারর তরফে। রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। অর্থ দফতরের অধীনে থাকা মেডিক্যাল সেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সরকারি হেল্থ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। ১) বজবজের এমজি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল ২) খড়দার শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল ৩) দমদেম থেইসম আলট্রাসাউন্ড সেন্টার, ৪) সরৎ বোস রোডের পাল্স ডায়াগ্নস্টির প্রাইভেট লিমিটেড এবং ৫) শেওড়াফুলির নারসিসাস মেডিক্যাল সেন্টার এই ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্রগুলি নতুন করে…
Read More
একাধিক দাবি মেনে নেওয়া সত্ত্বেও থামছে না আন্দোলন

একাধিক দাবি মেনে নেওয়া সত্ত্বেও থামছে না আন্দোলন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। জুনিয়র চিকিৎসকদের সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান মমতা। তা সত্ত্বেও এখনও কর্মবিরতি ওঠেনি। ফের নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তারদের কথায়, তাঁরা কাজে ফিরতে ভয় পাচ্ছেন। প্রতিবাদকারীরা বলেন, আমরা চাই প্রত্যেকটি মেডিক্যাল কলেজে শৌচালয়, বিশ্রামকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা, প্যানিক বাটন বসানো হোক। সেই সঙ্গেই হাসপাতালের পুলিশ ফাঁড়িতে মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হোক। এর পাশাপাশি দুর্নীতি নির্মূল এবং টাস্ক ফোর্স গঠনের কথাও তাঁরা বলেছেন। জুনিয়র চিকিৎসকরা চান, কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা তৈরি হোক। কোন হাসপাতালে কতগুলি বেড ফাঁকা রয়েছে,…
Read More
বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসবেন না

বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসবেন না

রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। জানা গেছে জুনিয়র ডাক্তারদের অন্যতম মূল দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে রাজ্য সরকার তাদের সবরকম ভাবে আশ্বস্ত করেছে। তবে স্বাস্থ্য সচিবের অপসারণ বা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর ব্য়ারে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়া হয়নি। তাই আপাতত কর্মবিরতি চলবে বলে তারা জানিয়েছেন। বৈঠক শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র  ডাক্তাররা জানিয়েছেন, বৈঠকে কিছু দাবি মানা হলেও কোনও মিনিটস দেওয়া হয়নি। শুধু মৌখিক আশ্বাস মিলেছে। তাই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তাঁরা সরে আসবেন না। আরজি…
Read More
বন্যায় চাষের জমি জলের তলায়

বন্যায় চাষের জমি জলের তলায়

নিম্নচাপ সরে গেছে, বৃষ্টির দেখা নেই- তারপরেও ডিভিসি কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে বড়জোড়ার মানাচর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষের তরফে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার দুপুর ১২ টায় নদীবক্ষে ২ লক্ষ ৫১ হাজার ৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদর তীরবর্ত্তী বড়জোড়ার মানাচর এলাকা প্লাবিত। চাষের জমি জলের তলায়, এমনকি রাস্তাঘাট জল ডুবে আছে, পাশাপাশি বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে।
Read More
ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা

ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর (৭২) হাত ধরে বংশীহারীতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে। জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বংশীহারীর টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি। মাথাপিছু ৫০ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের। এ'বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে। তিনি জানান, 'আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম। ছেলে মেয়ে তো কেউ দেখেনা তাই এখন বয়স হয়ে যাওয়ায়…
Read More
তৃণমূল বিধায়কের বাংলোকে উঠছে একাধিক অভিযোগ

তৃণমূল বিধায়কের বাংলোকে উঠছে একাধিক অভিযোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শোনা যাচ্ছে, ইডির আতশকাঁচের তলায় রয়েছেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সুদীপ্তর বাংলোয় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দাদপুর থানার অধীন বাবনানের হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। শুরু হয় তল্লাশি অভিযান। গণেশ ঘোষ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই বাংলোর মালিক সুদীপ্ত রায়। প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল বানানো হবে। কিন্তু কিছুই হয়নি। বিধায়ক মাঝেমধ্যে আসতেন। একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত। নানান অনুষ্ঠানে তাঁরা এখানে…
Read More
ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি আদালতে দেওয়া সিবিআইয়ের ‘রিমান্ড লেটার’ কপি নিয়ে উঠে এসেছে মারাত্মক তথ্য। অভিযোগ, নির্যাতিতার পরিবারের তরফ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও নিহত চিকিৎসককে দেখতে দেওয়া হয়নি। এর পাশাপাশি, ইচ্ছাকৃতভাবে মৃতার পরিবারকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে। আগেই জানা গিয়েছিল, মৃতার পরিবারকে ফোন করে প্রথমে ‘আত্মহত্যা’র কথা বলা হয়েছিল। অভিযোগ, সন্দীপের নির্দেশেই অ্যাসিস্ট্যান্ট সুপার একথা বলেছিলেন! ‘রিমান্ড লেটারে’ সিবিআইয়ের দাবি, মূলত প্রমাণ লোপাটের জন্যই একাজ করা হয়েছিল।
Read More
পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম

পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম

কাঁসাই নদীতে বাড়ছে জল, পাঁশকুড়ার চাঁপাডালি, গড় পুরুষোত্তমপুর ,জদরায় সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙ্গলো নদী বাঁধ। প্রবল বর্ষণে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে ভাঙলো নদী বাঁধ, সেই ভাঙ্গা নদী বাঁধিয়ে হু হু করে গ্রামে জল ডুকছে। জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি। বাঁধ ভেঙ্গে রীতিমতো গ্রামে জল ডুকছে। সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার,শ্রীকন্ঠা, পূর্ব দোবাধি,পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের। এমনকি অনেক ভগ্নপ্রায় বাড়িতে এখন অব্দি আটকে রয়েছে মানুষজন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে…
Read More
একাধিক আঙুল উঠছে কমিশনারের ভূমিকা নিয়ে

একাধিক আঙুল উঠছে কমিশনারের ভূমিকা নিয়ে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবার জানা যাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে টালা থানার সিবিআই কর্তাদের অনুমান, ইচ্ছা করে এই ‘গাফিলতি’ করেছেন অভিজিৎ। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কার নির্দেশে? আপাতত এমনই নানান প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই টালা থানার ওসিকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। উঠে এসেছে বেশ কিছু তথ্য। ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশ্যালকেও জেরা করেছেন তদন্তকারীরা। দু’জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে…
Read More
তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

আলিপুরদুয়ার: আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় জঙ্গল খুললো। জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি, হাতি সাফারি করতে পর্যটকদের ঢল নামে। এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা।এবার জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতি সংখ্যা বৃদ্ধি হয়েছে। জলদাপাড়ার হলং ও শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে।
Read More