পশ্চিমবঙ্গ

বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন মানিক

বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন মানিক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তারপর থেকে জেলেই বন্দি ছিলেন তিনি। অবশেষে ২০২৪ এ এসে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। জামিন মিললেও বন্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যা থাকায় এখনও জেল থেকে বেরতে পারেননি মানিক। তাই ফের তিনি হাইকোর্টে ছোটেন। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলা শুনানির…
Read More
ক্ষতি পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ক্ষতি পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ৫ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে টানা ৪ দিন আন্দোলনরত তারা। এই আবহে রাজ্যের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভুগি আরও অনেক। নবান্ন সভাঘর থেকে বিনা চিকিৎসায় মৃতদের পরিসংখ্যান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ওই ২৯ জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত এক মাস ধরে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতিতে শামিল হয়েছেন।
Read More
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক

আরজি করের ঘটনার পর হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মিলে একসঙ্গে মিটিং করে সিকিউরিটি বিষয়গুলো খতিয়ে দেখার কথা বলা হয়। শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে হাওড়ার জেলাশাসক ড: পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কিশলয় দত্ত, হাসপাতাল সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলত: হাসপাতালের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। প্রায় তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক। তবে, এই নিয়ে সরকারি তরফে কোনও বক্তব্য জানা যায়নি।
Read More
অবশেষে স্বস্তি, জামিন পেল মানিক

অবশেষে স্বস্তি, জামিন পেল মানিক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ইডি দাবি করেছিল এক সুতোয় বাঁধা পার্থ-মানিক-সুজয়কৃষ্ণ। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর জামিনের আর্জিতে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে পার্থ এখনও জেলে। শিক্ষক নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা যে কয়েকজনকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল তার মধ্যে পার্থ ছাড়াও অন্যতম ছিল মানিক ভট্টাচার্যের নাম। আর এদিন সেই মানিককেই শর্তসাপেক্ষ মুক্তি দিল হাইকোর্ট। এর আগেই এই মামলায় জামিন পেয়েছেন মানিকের স্ত্রী ও ছেলে। পূর্বে…
Read More
ধরনায় বসতে পারবেন, মিললো অনুমতি

ধরনায় বসতে পারবেন, মিললো অনুমতি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নৈহাটিতে এই ইস্যুতে মিছিলের অনুমতি প্রদানের পর নিউটাউনে কারিগরী ভবনের সামনে ধরনার অনুমতি মামলায় বিশেষ মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তিনি বলেন, ‘গোটা রাজ্য জুড়ে মিছিল আর ধরনা, রাজ্যের কী হবে! আরজি করের ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে বুঝতে পারছি। সেই কারণে আদালতও অনুমতি দিচ্ছে’। উচ্চ আদালতের আরও পর্যবেক্ষণ, ‘আরজি করের ক্ষেত্রে নানান জায়গায় হচ্ছে। তবে এখানে কারণটা আলাদা। আর এটা ভিন্ন ইস্যু’। ভরদ্বাজের পর্যবেক্ষণ, নিউটাউনের ওই অঞ্চল একেবারে ফাঁকা। তাই সময় বেঁধে দিয়ে অনুমতি প্রদান করা যায়। আগামী…
Read More
আইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল

আইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল

আরজিকর কান্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগের তির বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে, সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায়। আরজি কর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠাও সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা।
Read More
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আরজিকর এর ঘটনা অত্যন্ত দুঃখ জনক ঠিকই কিন্তু মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতে উঠতে বলেছেন । উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো শোভাবাজার রাজবাড়ি পুজো।আজ্ থেকে শুরু করেদিল। পুজো উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী আরজিকারের ঘটনা অত্যন্ত দুঃখ জনক কিন্তু এই দুর্গ উৎসবের দিকে তাকিয়ে ওপর দিন আনা দিন খাওয়া মানুষ রোজগার করে সারা বছরের জন্য । প্রচুর গরীব হকার আছে যারা এই উৎসবের অপেক্ষায় থাকে ।
Read More
বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এই আবহে শহর কলকাতায় শুরু হতে চলেছে আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ‌্যাল’। তাও আবার দুবাইয়ের আদলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ২০-২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শপিং ফেস্টিভ‌্যাল। তবে বিভিন্ন শপিং মলে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ‌্যাল চলবে। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৫০০-৫৫০ রকমের সামগ্রীর স্টল সেখানে থাকবে। প্রতিবেশি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার-সহ আরও একাধিক দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে। ইতিমধ্যেই পুজোর আগে এই ‘শপিং ফেস্টিভ‌্যাল’ পরিচালনার দায়িত্ব…
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিন জনকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিন জনকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য। বর্তমানে তদন্ত করছে সিবিআই। এরই মাঝে ৩ তরুণের ভূমিকা নিয়ে বাড়ছে সন্দেহ। তিলোত্তমা ধর্ষণ-খুনের ঘটনায় এবার সামনে এল তিন মূর্তির নাম। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পর তিলোত্তমার পরিবার যখন টালা থানায় এফআইআর করতে যায় তখন তাদের পিছু নিয়ে থানায় পৌঁছায় তিন তরুণ। কারা তারা? তিলোত্তমার বিশেষ বন্ধু বলেন, থানায় এফআইআর কপি দেখতে চান তিন আগন্তুক। বলেন, ‘তিনজন ছেলে এসেছিল যারা এসে বলে আমার আর জি কর হাসপাতাল থেকে এসেছি। এফআইআর টা একবার দেখতে চাই। তখন আমি মানসিকভাবে বিপর্যস্ত…
Read More
চিনা মাঞ্জায় গুরুতর আহত বাইক আরোহী

চিনা মাঞ্জায় গুরুতর আহত বাইক আরোহী

ফের বিপজ্জনক চিনা মাঞ্জা সুতোয় আহত হলেন দুই বাইক আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েরে গড়ফা ব্রিজের উপর। চিনা মাঞ্জা সুতোর কারণেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দুই বাইক আরোহী। এদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত বহুদিন ধরেই চিনা মাঞ্জা সুতো নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা স্বত্বেও এই সুতোর ব্যবহার হচ্ছে বেশ কিছু জায়গায়। আর তার মাশুল গুনতে হচ্ছে চালকদের।
Read More