পশ্চিমবঙ্গ

কড়া নির্দেশ সরকারের তরফে

কড়া নির্দেশ সরকারের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আর জি কর ইস্যুতে দফায় দফায় চলছে প্রতিবাদ-আন্দোলন। চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন সরকারি কর্মীরাও। প্রতিবাদে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরা। এই অবস্থায় সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন। গত শনিবারই একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে ঢিমেতালে কাজ আর নয়। নবান্ন তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস…
Read More
আসন্ন পুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন্ন পুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বিচারের দাবিতে নেমেছেন রাজ্যের সকল শ্রেণীর মানুষ। এই আবহেই একের পর এক পুজো ক্লাব মমতা সরকারের দেওয়া অনুদান প্রত্যাখান করেছে। এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যে সব পুজো কমিটি অনুদান নেবেন না তাদের বদলে নতুন ক্লাবকে সেই অনুদান ফেরানোর ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মমতা বলেন, ‘এ বার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে। সবটা হয়তো দিতে পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য।’ এদিকে গত সপ্তাহেই দুর্গাপুজোর অনুদান নিয়ে নয়া জনস্বার্থ মামলা…
Read More
অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা

অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজনৈতিক দল অর রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমাজ বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় প্রতিবাদের শামিল হয়েছে। ঠিক একই সঙ্গে চিকিৎসকরা ও কিন্তু এই প্রতিবাদের শামিল হয়েছে। আজ কোচবিহার পিলখানা শ্মশানের ঠিক সামনেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থাকা সত্ত্বেও অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প চালায়। কোচবিহারে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কর্মবিরতিতে থাকার পরেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের যাতে কোন সমস্যা সম্মুখীন হতে না হয় তাই তারা কুচবিহারের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প আগামী দিনেও চালাবে এমনটাই জানিয়েছেন তারা।
Read More
কোচিং ছাড়াই NEET পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন চা বাগানের রিয়া

কোচিং ছাড়াই NEET পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন চা বাগানের রিয়া

প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। কালচিনি ব্লকের দলসিংপাড়া বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া বিশ্বকর্মা এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে। দলসিংপাড়া মত চা বলয় অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কোঠর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেণ্টার  এমনকি নিট প্রস্তুতি জন্য নেই কোনো সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে।রিয়া বাবা রাজু পেশায় ছোটো ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী। রিয়া জানায় ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘড়ে বসেই প্রস্তুতি নিয়েছে। রিয়া জানায় কোঠোর পরিশ্রম করলে আমাদের…
Read More
আজ থেকে রাজ্যে শুরু হল ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

আজ থেকে রাজ্যে শুরু হল ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

পুজোর মুখে আজ থেকে রাজ্যে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই ভালো প্রভাব উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি গোশালা ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়ে একাধিক ট্রাক।এদিন সকালের দিকে রাস্তায় ট্রাক চলাচল অনেকটাই কম। পুলিশি হেনস্থা শুরু করে মিথ্যে কেসের অভিযোগ সহ সাত দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক ট্রাক মালিক সংগঠনের। দাবি মানা হলে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক বন্ধের হুশিয়ারি। দু - এক নয়, সাত দফা দাবি নিয়ে আজ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ‍্য ট্রাক মালিক সংগঠন। এই তিন দিনই কোনো লরি - ট্রাক চলবে না। মঙ্গলবার জি ২৪ ঘন্টার এর মুখোমুখি হয়ে রাজ‍্য ট্রাক মালিক সংগঠনের তরফে এই…
Read More
বাড়ির আলমারি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ

বাড়ির আলমারি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ

গৃহস্তের বাড়ির আলমারি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। মঙ্গলবার রাতে ধূপগুড়ি পুর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দার অমিত মিত্রের বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে এদিন রাতে বিশালাকার একটি গোখরো সাপ বাড়ির ভিতরে আলমারিতে আস্তানা গেড়ে ছিল। বাড়ির সদস্যরা সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পেয়ে দেখতে পান একটি গোখরা সাপ আলমারিতে ঢুকে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় পশু প্রেমী সংগঠন অ্যানিম্যাল লার্ভাস তথা পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য অনুপম চক্রবর্তীকে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় বিষধর গোখরা সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিকে সাপ…
Read More
গরুমারার জঙ্গল থেকে রক্ষা পেলো দুই যুবকসহ বহু গাড়ি

গরুমারার জঙ্গল থেকে রক্ষা পেলো দুই যুবকসহ বহু গাড়ি

গরুমারার জঙ্গল চিরে চলে গেছে রাজ্য সড়ক। চালসা থেকে এই সড়ক জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে লাটাগুড়ি,ময়নাগুড়ি জলপাইগুড়ি পর্যন্ত। তাই এই রাস্তায় প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। তবে মঙ্গলবার দিন অল্পের জন্য রক্ষা পেলো দুই যুবকসহ বহু গাড়ি। কারন জঙ্গলের এই রাস্তায় হঠাৎ চলে আসে দুটি হাতি। যারফলে হাতির ভয়ে রাস্তার দুধারে আটকে পরলো বহু গাড়ি। এদিন হঠাৎ গাড়ির সামনে চলে আসলো দুটি হাতি, কোনক্রমে রক্ষা পেলেন বাতাবাড়ির ২ যুবক। কিছুক্ষন রাস্তার ওপর ঘুরাঘুরি করে আবার জঙ্গলে চলে যায় হাতি দুটি।
Read More
সোমবার শিলিগুড়িতে 10টি চোরাই সাইকেল এবং টোটো সহ তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ

সোমবার শিলিগুড়িতে 10টি চোরাই সাইকেল এবং টোটো সহ তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ

শিলিগুড়ি:- গত সোমবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর এলাকা থেকে একটি সাইকেল চুরি হয়।এরপর  নিউ জলপাইগুড়ি থানায় সাইকেল চুরির লিখিত অভিযোগ জমা পরতেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।সোর্স মারফত নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এনজেপি রেল হাসপাতাল মোড় থেকে বিভাস দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শিলিগুড়ি টিকিয়াপাড়া থেকে আরো ১০টি সাইকেল উদ্ধার করে পুলিশ।অন্যদিকে ৮ই সেপ্টেম্বর  শিলিগুড়ির ৩৩নম্বর ওয়ার্ডের গেটবাজার এলাকা থেকে একটি টোটো চুরি যায়।অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে গত সোমবার সৌরভ দে ও সুকুমার দাস নামে,দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো টি।জানাগেছে চুরি যাওয়া টোটোটি…
Read More
তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তায় অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তায় অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টার কথা সোমবার সাংবাদিক বৈঠক করে সম্পুর্ণ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের টাকা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেই দাবি জোরালো গলায় করে আসছেন মৃতার পরিবার। আজ মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন মমতা ব্যানার্জি একটা কথাও সত্যি কথা বলে না সেটা সবাই জানে। অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, বাঙালী কী করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জী নয়। এদিন জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে…
Read More
আবারও একাধিক প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার

আবারও একাধিক প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনা অতিক্রান্ত হয়েছে একমাস। মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুনানিতে নির্যাতিতার মৃত্যুর সময় থেকে শুরু করে মৃত্যুর ঘটনা কখন নথিবদ্ধ করা হয়েছিল জানতে চায় আদালত। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে সন্দীপ ঘোষের (তৎকালীন অধ্যক্ষ) বাড়ির দূরত্ব নিয়েও প্রশ্ন করে আদালত। আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ২৭ বছরের দীর্ঘ কেরিয়ারে এমন মামলা তিনি দেখেননি। একইসঙ্গে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখার কথাও বলেন তিনি। এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে কেন্দ্র। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার সিআইএসএফের সিনিয়র অফিসার আলোচনা…
Read More