পশ্চিমবঙ্গ

নির্যাতিতার বিচারের দাবিতে নয় মিনিট স্তব্ধ থাকলো ধূপগুড়ি

নির্যাতিতার বিচারের দাবিতে নয় মিনিট স্তব্ধ থাকলো ধূপগুড়ি

আরজি করের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ। বছরের নবমতম মাস সেপ্টেম্বরের নয় তারিখ ঠিক রাত নয়টায় নয় মিনিটের জন্য স্তব্ধ থাকলো ধূপগুড়ি। এদিন সন্ধ্যা আটটার মধ্যেই ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনে চলে আসেন অনেকেই। এরপর ঠিক রাত নয়টায় নয় মিনিটের জন্য মানব বন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি। নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলিও। এরপর মায়ের থানের সামনে গান, নৃত্য, কবিতা আবৃত্তি পাঠ, বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানান হয়। রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানান হলো ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে। স্লোগান দেওয়া হয় 'উই ডিমান্ড জাস্টিস'।
Read More
চাপ বাড়ছে অভিষেকের

চাপ বাড়ছে অভিষেকের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সম্প্রতি কয়লা পাচার মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে। ইডি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অভিষেক মামলা ওঠে। অভিষেক ও রুজিরার হয়ে সওয়াল করেন কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ।…
Read More
চিয়ারিখাড়িতে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হল

চিয়ারিখাড়িতে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হল

আজ রাজবংশী জাতির জনক মনীষী পঞ্চানন বর্মার ৯০ তম প্রয়াণ দিবস। এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো রাজগঞ্জের বিভিন্ন স্থানে। পাশাপাশি সোমবার রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগঞ্জ এলাকার ‌ করোতোয়া নদীর পাড়ে চিয়ারিখাড়িতেও পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হয়। ‌ উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এদিন পঞ্চানন বর্মার অবদান ও কৃতিত্বর দিকটিও তুলে ধরা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের সভাপতি করুণাকান্ত অধিকারী, হরদেব অধিকারী, মাটিগাড়া - নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা।…
Read More
খাঁচায় বন্দী হয়েও একজনকে ঘায়েল করে পালিয়ে গেলো চিতাবাঘ, আতঙ্কিত আমবাড়ি চা বাগানের বাসিন্দারা

খাঁচায় বন্দী হয়েও একজনকে ঘায়েল করে পালিয়ে গেলো চিতাবাঘ, আতঙ্কিত আমবাড়ি চা বাগানের বাসিন্দারা

চা বাগানে পাতা খাঁচায় বন্দি হয়েও পালিয়ে গেল চিতাবাঘ। সেই চিতাবাঘের আক্রমনে আহত হলেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এক বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান এলাকায়। জানা গিয়েছে বাগানে চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে চা বাগানে আতঙ্ক ছড়ায়। সেকারনে বাগানে খাঁচা পাতার দাবি জোরালো হয়। স্থানীয়দের দাবি মেনে সপ্তাহখানেক আগে বনদপ্তরের বিন্নাগুরি স্কোয়ার্ড এর পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের ১৬/১৭ ( ১৬ বাই ১৭ ) নম্বর সেকসনে। প্রতিদিন রাতে টোপ হিসেবে ওই খাঁচায় ছাগল রাখা হতো। সোমবার সকালে সেই খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হন। হঠাৎ কমজোরি খাঁচার দরজা ভেঙে…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ।সোমবার এই কাজের প্রকল্পের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। গৌতম দেব জানান, মেডিক্যাল কলেজে ও হাসপাতাল চত্বরে আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে। ক্লিনিক্যাল আবর্জনা গুলি একটি বেসরকারি কোম্পানি দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থেকে পরিবেশকে দূষিত করে। সেই দিক বিবেচনা করে হাসপাতালের আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে…
Read More
কোর্টের নির্দেশ অমান্য করায় দায়ের হলো এফআইআর

কোর্টের নির্দেশ অমান্য করায় দায়ের হলো এফআইআর

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি সুপ্রিম কোর্টও নিহত চিকিৎসকের নাম, ছবি কোনও জায়গায় ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। তবে শীর্ষ আদালতের এই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল। পুরুলিয়া সদর থানায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন বিজেপি সভাপতি বিবেক রাঙা। জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুলচা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, পুঞ্চা কৃষক বাজারের সামনে একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় নির্যাতিতার নাম…
Read More
তদন্তের তাগিদেই খতিয়ে দেখা হচ্ছে হাতের লেখা

তদন্তের তাগিদেই খতিয়ে দেখা হচ্ছে হাতের লেখা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একের পর এক নয়া মোড়। এবার পুলিশের তৈরি সিজার তালিকা সামনে আসতেই বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডায়েরির সাদা পাতায় লেখা ‘খুব আনন্দে থাকো!’ কে লিখলেন এই লেখা? উদ্দেশ্যটাই বা কী? দেখা দিয়েছে এই প্রশ্ন। আরজি কর হাসপাতালে যে রাতে ওই নারকীয় ঘটনা ঘটেছিল, সেই রাতেই এক আত্মীয়কে সংক্ষিপ্ত একটি হোয়্যাটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন মৃতা। রাত ২:০৩ মিনিটে ওই বার্তা পাঠানো হয়। তদন্তকারীদের নজরে সেই বিষয়টিও রয়েছে। একইসঙ্গে ডায়েরির পাতায় যে লেখা রয়েছে সেই বিষয়ে গ্রাফোলজিস্ট তথা হস্তাক্ষর বিশারদেরও সাহায্য নেওয়া হচ্ছে। এই…
Read More
কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে গণেশ পুজোর

কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে গণেশ পুজোর

আমরা কজন গণেশ পূজো কমিটির পক্ষ থেকে আজ কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় গণেশ পুজো করা হল। এ বছর তাঁদের চতুর্থ বছরের পূজো এই পুজোতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আজ পূজোর শেষে সন্ধ্যায় সন্ধ্যাকালীন অনুষ্ঠান হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে লোকদরিয়া ব্যান্ড থাকবে এবং কালকেও অনুষ্ঠান হবে।
Read More
পেটের টানে কাজ করতে গিয়ে ভিন রাজ্য রাজস্থানে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ

পেটের টানে কাজ করতে গিয়ে ভিন রাজ্য রাজস্থানে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ

পেটের টানে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্য রাজস্থানে আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের, সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি,চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের, ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়,মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি,বয়স ৪০ বছর,তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিস্কিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জন কারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গেছে,…
Read More
জাঁকজমকপূর্ণভাবে গণেশ পূজার আয়োজন করল মালদা ভেজিটেবিল বিজনেস …

জাঁকজমকপূর্ণভাবে গণেশ পূজার আয়োজন করল মালদা ভেজিটেবিল বিজনেস …

আজ গণেশ চতুর্থী। এই উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সকাল থেকেই শুরু হয়েছে গণেশ পুজো। ঠিক সেই রকমই প্রতিবছরের ন্যায় এবছর জাঁকজমকপূর্ণভাবে গণেশ পূজার আয়োজন করল মালদা বড় সাঁকো প্রগ্রেসিভ ভেজিটেবিল বিজনেস মেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মালদা শহরের আম বাজার এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে আয়োজন করা হয়েছিল এই গণেশ পুজোর। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পূজোও। এদিন গণেশ পূজো এবং মনসা পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। জানা যায় আজ গনেশ পূজো এবং মনসা পূজো উপলক্ষে তার সঙ্গে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে এক বস্ত্র বিতরণ…
Read More