পশ্চিমবঙ্গ

শীতের পারদ চড়ছে রাজ্যে

শীতের পারদ চড়ছে রাজ্যে

চলতি বছর একের পর এক নিম্নচাপের বাধা অতিক্রম করে অবশেষে শীত এসেছে রাজ্যে৷ এবার বাংলায় জাঁকিয়ে বসেছে শীত৷ রেকর্ড ভেঙে নামছে পারদ৷ আগামী কয়েকদিনের মধ্যে পারদ আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ বাড়বে শীতের দাপট৷ গত তিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে সকালে হালকা কুয়াশাও রয়েছে বিভিন্ন জেলায়।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে আকাশে শীত অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর৷  দক্ষিণবঙ্গের…
Read More
ওমিক্রনের সংখ্যা বাড়ায় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ওমিক্রনের সংখ্যা বাড়ায় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ধীরে ধীরে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ পুরভোটের প্রচারে গিয়ে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জোড় দিলেন টিকাকরণে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের অবিলম্বে দ্বিতীয় ডোজ নেওয়ার আর্জি জানালেন তিনি৷ সেই সঙ্গে মাস্ক পরার কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে আন্তর্জাতিক বিমানে একজন ওমিক্রন আক্রান্ত ৭ বছরের শিশু বাংলায় এসেছে৷ তাঁর কথায়, হয়তো একজন ধরা পড়ছে৷ কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি যে ফ্লাইটে আসছেন, সেই ফ্লাইটের সহযাত্রীদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছেন৷ সেই সকল যাত্রীরা বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিশছেন৷ ফলে সেই পরিবারেরও সকলে আক্রান্ত হচ্ছেন৷ তবে মুখ্যমন্ত্রীর…
Read More
রাজ্যে এবার সুরক্ষা পেতে চলেছে নারীরা

রাজ্যে এবার সুরক্ষা পেতে চলেছে নারীরা

এবার রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে তৎপর হলো রাজ্য সরকার৷ রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া উদ্যোগ নিল পুলিশ৷ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আলিপুর চিড়িয়াখানার সামনে চালু করা হল সুপার কিয়স্ক। যার নাম দেওয়া হয়েছে ‘শের’। এই কিয়স্কে সর্বদা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন৷ কোনও রকম বিপদ হলেই এখানে অভিযোগ জানানো যাবে৷  দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের সূচনা করেছিলেন। আর এবার কলকাতায় নারীদের সুরক্ষা নিশ্চিত করবে শের৷ প্রসঙ্গত, ক’দিন আগে আসানসোল থেকে কলকাতায় এসে এক পুলিশ কর্মীরই অভব্য আচরণের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে৷ কসবা থানায় এহেন অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে গোটা পুলিশ মহল৷…
Read More
আসন্ন নতুন বছরের উৎসবে ছাড় পেলো করোনার বিধিনিষেধ

আসন্ন নতুন বছরের উৎসবে ছাড় পেলো করোনার বিধিনিষেধ

নতুন সংক্রমনের চিন্তার মাঝেও বিগত বেশ কিছুদিন ধরে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। এরই মাঝে রাজ্যে আসন্ন বড়দিন। এই উপলক্ষ্যে কোভিড সংক্রমনের বিধি-নিষেধ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত সাধারণের গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি থাকবে। তবে বড়দিন এবং নববর্ষের জন্য ২৪ ডিসেম্বর রাত থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে। এই সময়ে সমস্ত দোকান, বার, রেস্তোরাঁ, পানশালা স্বাভাবিক সময় খোলা থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি।…
Read More
নির্ধারিত সময়েই হবে পুরসভা ভোট

নির্ধারিত সময়েই হবে পুরসভা ভোট

অবশেষে স্বস্তি পেল রাজ্য৷ সব বাধা অতিক্রম করে অবশেষে রাজ্যে হতে চলছে কলকাতা পুরভোট৷ নির্দিষ্ট সময়েই হবে কলকাতা পুরভোট৷ নির্বাচনে কোনও স্থগিতাদেশ নয়৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ সেই সঙ্গে বকেয়া পুরভোটগুলি শীঘ্র করানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল পুরভোটের শুনানি৷  এদিন আদালত আরও জানিয়েছে, তারা আশা করছে, বকেয়া পুরভোটগুলিও অতি সত্ত্বর শেষ করবে কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানিও পিছিয়ে বুধবার করা হয়েছে। শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে৷  প্রসঙ্গত, রাজ্যের সবকটি পুরসভায়…
Read More
শীতের পারদ চড়ছে রাজ্য জুড়ে

শীতের পারদ চড়ছে রাজ্য জুড়ে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বছর শেষে শীত এলো রাজ্যে৷ উত্তুরে হাওয়ায় কাঁপুনি ধরছে বেশ৷ বুধবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন৷ এদিকে উত্তর-পশ্চিম ভারতে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ এরই মধ্যে সপ্তাহান্তে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ রাজধানী দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্চাব সহ গোটা উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ হতে পারে সতর্কতা জারি করা হয়েছে৷  আগামী কয়েকদিনের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ৬ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে৷ রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল…
Read More
রাজ্যে শিক্ষক নির্দেশ নিয়ে নতুন নির্দেশ হাইকোর্টের

রাজ্যে শিক্ষক নির্দেশ নিয়ে নতুন নির্দেশ হাইকোর্টের

প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র পাশাপাশি গ্রুপ সি-র কর্মী নিয়োগেও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে৷ নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ্বতা নিয়ে গত ২ ডিসেম্বর বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা করেছেন মামলাকারীরা। ওই রিপোর্ট খতিয়ে দেখে ‘ভুয়ো’ কর্মীদের বেতন বন্ধের নির্দেশও দেয় আদালত। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ তাতে বেশ কিছু প্রশ্ন তুলেছে আদালত- ১) কত জনকে এসএসসি রেকমেন্ডেশন করেছে।২) কত জনকে নিয়োগ করা হয়েছে৷৩) কতজন চাকরিপ্রার্থী এখনও ওয়েটিংয়ে আছে।৪) কত পোস্ট খালি পড়ে রয়েছে৷ বলা হয়েছে, বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে রাজ্য হাফনামা জমা দেবে। তারা কতগুলো রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে নিয়োগ করেছে…
Read More
আজ থেকেই প্রচার শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকেই প্রচার শুরু মুখ্যমন্ত্রীর

চলতি মাসেই আসন্ন কলকাতা পুরসভা ভোট। তার আগে বাকি মাত্র আর কটা দিন। তার আগে তৎপর হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তাই এর আগে আসন্ন কলকাতা পুরনিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে রাস্তায় নামছেন। গোয়া থেকে ফিরেই দলনেত্রী উত্তর কলকাতার জোড়াসাঁকো, চৌরঙ্গী, এন্টালি ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন অয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে ফুলবাগানে একটি সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার দলনেত্রীর দক্ষিণ কলকাতার বাঘাযতীন ও বেহালায় সভা করার কর্মসূচি রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিনই উত্তর কলকাতার প্রার্থীদের নিয়ে একটি মিছিলে অংশ নেবেন।…
Read More
এক বড় সংখ্যা যুক্ত হলো রাজ্যের শাসক শিবিরের সাথে

এক বড় সংখ্যা যুক্ত হলো রাজ্যের শাসক শিবিরের সাথে

যত সময় যাচ্ছে প্রতি নিয়ত যতই শক্তিশালী হয়ে উঠছে রাজ্যের শাসক দল, ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে চারদিকে। ফের গোয়ায় চমক দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। আজ আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আর এই যোগদানের সঙ্গে সঙ্গে একটা গোটা দল ঘাসফুল বাহিনীর সঙ্গে মিশে গেল যা দেশের রাজনীতিতে নজির বটে। কী ভাবে সম্ভব এটা? আসলে আজ আলেমাও চার্চিল তৃণমূলে যোগ দিতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে গেল গোয়ার এনসিপি দল। তিনি গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক ছিলেন। আর এর সঙ্গে সঙ্গেই গোয়া এনসিপি'র…
Read More
আসন্ন কলকাতা পুরসভা ভোটের আগে নয়া নির্দেশ হাই কোর্টের

আসন্ন কলকাতা পুরসভা ভোটের আগে নয়া নির্দেশ হাই কোর্টের

পুরসভা ভোট যত সময় এগোচ্ছে টোটো উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি৷ কলকাতা পুরসভা ভোট সহ বাকি পুরভোটগুলিতে সিসিটিভি বসানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়৷ মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ কলকাতা পুরভোট এবং গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানো বাধ্যতামূলক বলে রায় দিল ডিভিশন বেঞ্চ৷ যার ফলে ৪,৮৪২টি বুথ এবং গণনা কেন্দ্রে বসবে সিসিটিভি৷ এদিন মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, মাত্র ২৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। বাকি বুথগুলিতে অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে৷ ২০১৫ সালে ভোটের সময় বুথের সামনেই এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন৷ এর পর…
Read More