পশ্চিমবঙ্গ

পুরসভা ভোটের অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ

পুরসভা ভোটের অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ

বহু টালবাহানা অতিক্রম করে অবশেষে পুরভোট সম্পন্ন হলো রাজ্যের মহানগরীতে। কিন্তু এই ভোট নিয়ে সব বিরোধী দলগুলি একজোট হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে। নির্বাচনে বেলাগাম সন্ত্রাস হয়েছে, এই অভিযোগ তুলে আসরে নেমে পড়েছে বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস। ইতিমধ্যেই সিপিএম এবং বিজেপি কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে এই ইস্যুতে। জানা গিয়েছে, হাইকোর্ট এই বিষয় নিয়ে মামলার অনুমতি দিয়েছে। সিপিএম এবং বিজেপি দুই দলই পুরভোটে কারচুপি এবং লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলেছে। ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার এবং বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় পৃথক ভাবে আবেদন করেন হাইকোর্টে। দুটি আবেদনই মঞ্জুর করেন আদালতের প্রধান বিচারপতি প্রকাশ…
Read More
শীতের আমেজ বাড়ছে ধীরে ধীরে

শীতের আমেজ বাড়ছে ধীরে ধীরে

বছর শেষে ধীরে ধীরে চড়ছে শীতের পারদ৷ রাজ্য জুড়ে পড়েছে শীতের পরশ৷ নিম্নচাপের বাধা কাটতেই উত্তুরে হাওয়ায় শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি৷ আজ তা আরও খানিকটা কমল৷ আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়তে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷  আজ পরিষ্কার রোদ ঝলমলে আকাশে বেশ ঠান্ডা অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গত কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির বেশি৷ পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রারও৷ শহরের সর্বনিম্ন চাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হয়, এ যাবৎ আজই শহরের শীতলতম…
Read More
শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

আরো একবার দেশের মধ্যে শীর্ষে উঠলো রাজ্যের নাম৷ প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক৷ প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। জাতীয় ব়্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি সূচকে প্রথম বাংলা৷  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাংলা৷ পাঁচটি প্যারামিটার যথা- শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এই শিরোপা৷ রাজ্যগুলিকে চারটি ভাগে ভাগ করে এই মূল্যায়ন করা হয়েছে৷ যথা- ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য৷ বড়…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্য ছুলো রাজ্য

সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্য ছুলো রাজ্য

গত একবছর ধরে রাজ্যে কোভিড সংক্রমন, লকডাউন, অর্থনতিক সংকট বহু কিছুর ঝড় বয়েছে৷ তবুও এতো ঝড়ের মাঝেও সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আফগারি দফতর৷ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রাখা হয়েছিল৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্র ছুঁয়ে ফেলে আবগারি দফতর৷ ফলে চলতি আর্থিক বছরের শেষে লক্ষ্যের চেয়ে অনেক বেশি আয় হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর৷  চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হলেও তা ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ড ছুঁতে পারবে না। ওই অর্থবর্ষে আবগারি দফতরের সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি করা হয়। কিন্তু…
Read More
ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটেছে মত মুখ্যমন্ত্রীর

ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটেছে মত মুখ্যমন্ত্রীর

গতকাল পুরসভা ভোট সম্পন্ন হয়েছে কলকাতায়৷ প্রতিবারের মতো বেলা একটু গড়াতেই মিত্র ইনস্টিটিউশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোট দিলেন তিনি৷ ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন৷ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই উৎসবে সামিল হয়েছেন৷ শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।" পুরভোটে রিগিং ও ছাপ্পা ভোটের যে অভিযোগ বিরোধীরা সকাল থেকে তুলে আসছেন তা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, লড়াই করতে না পেরে ড্রামা করছে বিরোধীরা৷  এদিন বিকেল চারটে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটে দিয়ে তিনি বলেন, ‘‘১৪৪টি ওয়ার্ডে ভোট হচ্ছে৷ যেখানে যাঁরা লড়াই করতে পারেনি, সেখানেই ড্রামা করছে৷ করতে দিন৷ দু’একটা বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে৷’’ প্রসঙ্গত, এদিন দুপুরে অভিষেক…
Read More
কলকাতা পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীতে না কলকাতা হাইকোর্টের

কলকাতা পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীতে না কলকাতা হাইকোর্টের

এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। চলতি মাসেই আগামী রবিবার রাজ্যে সম্পন্ন হতে চলেছে কলকাতা পুরসভা ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবিতে আদালতে গিয়েছে বিজেপি৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চর পর এবার ডিভিশন বেঞ্চেও খারিজ বিজেপির আর্জি৷ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয় বলে আজ রায় ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছে আদালত। তবে, কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করতে পারে। পুরভোটের নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, তা এখন নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশনের উপর৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দিয়েই হবে কলকাতা পুর নির্বাচন৷ আগেই জানিয়েছিল কমিশন৷ আদালত সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার ক্ষেত্রে যথাযত তথ্য হাতে আসেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে৷…
Read More
স্বস্তি দিয়ে রাজ্যে একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

স্বস্তি দিয়ে রাজ্যে একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷  বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই…
Read More
কড়া নজরদারির নির্দেশ মিললো কলকাতা পুরসভার ভোট নিয়ে

কড়া নজরদারির নির্দেশ মিললো কলকাতা পুরসভার ভোট নিয়ে

এইমুহুর্তে রাজ্যে কলকাতা পুরসভা ভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি পরিস্থিতি৷ হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে বসাতে হবে সিসিটিভি৷ আদালতের এই নির্দেশ মানতে গিয়ে দিশেহার অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের৷ আগামী রবিবার কলকাতা পুরভোট৷ তার আগে সমস্ত বুথে বসিয়ে ফেলতে হবে সিসিটিভি৷ এত অল্প সময়ের মধ্যে এত বড় যজ্ঞ সামাল দিতে দিশেহারা অবস্থা কমিশনের৷  প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুরভোট সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্ট জানায়, প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ আদালতের এই রায় আসতেই পরিকল্পনায় বদল আনতে হয় কমিশনকে৷  কমিশন সূত্রে খবর, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার তথা দক্ষিণ…
Read More
এবার রাজ্যেও ধরা পড়লো ওমিক্রন

এবার রাজ্যেও ধরা পড়লো ওমিক্রন

ধীরে ধীরে সংখ্যা বাড়ছে করোনার নতুন সংক্রমণের৷ নতুন সংক্রমণ নিয়ে দেশের পর এবার চিন্তা বাড়লো রাজ্য নিয়ে৷ এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷  স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর…
Read More