পশ্চিমবঙ্গ

বামেদের ইস্তেহার সামনে এলো পুরসভা ভোটের আগে

বামেদের ইস্তেহার সামনে এলো পুরসভা ভোটের আগে

এই মুহূর্তে রাজ্যের আসন্ন পুরসভা ভোট নিয়ে তৎপর রাজনীতি৷ কলকাতা পুরসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করেছে বামফ্রন্ট৷ তাঁদের ইস্তেহারে জোর দেওয়া হয়েছে জীবন-জীবিকা ও পরিবেশের উপরে৷ সাধারণ মানুষের জন্য যা যা করণীয়, তার সব কিছুই ইস্তেহারে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতারা৷  পুরভোটকে কেন্দ্র করে জোর কদমে প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল৷ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামেরা যে কোনও দলকে সমর্থন করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে৷ কলকাতা পুরভোটে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিতে চাইছেন বাম নেতৃত্ব৷ কলকাতা পুরভোটে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশই নয়, সবার আগে ইস্তেহারও প্রকাশ করেছে তারা৷ প্রতি ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার থেকে শুরু করে পানীয়…
Read More
নতুন নির্দেশ এলো রেশন ডিলারদের জন্য

নতুন নির্দেশ এলো রেশন ডিলারদের জন্য

করোনা আবহ থেকে সাধারণ মানুষের রেশন নিয়ে একাধিক নয়া নির্দেশিকা প্রদান করেছে কেন্দ্র। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় নতুন ব্যবস্থায় রেশনে খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য না মিললেও বিকল্প পদ্ধতিতে তাঁদের রেশন দেওয়া হবে। প্রকৃত গ্রাহকরা যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সমস্ত রেশন ডিলারদের নির্দেশিকা দেওয়া হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, মূলত বয়সজনিত কারণে একাধিক গ্রাহকের আধার নম্বর ই-পস যন্ত্রে যাচাই করা সম্ভব হচ্ছে না। আবার গ্রামীণ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল হওয়ায় আধার কার্ডের নম্বর যাচাই করা নিয়ে সমস্যা হচ্ছে। ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে কোনও গ্রাহক যদি…
Read More
কমতে চলছে স্কুলের ছুটি

কমতে চলছে স্কুলের ছুটি

করোনা আবহে ধীরে ধীরে এবার আগের জায়াগায় ফিরছে শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের জেরে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল৷ বাড়ছে দাবদাহ৷ তাপপ্রবাহের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রীষ্মাবকাশ অনেকটাই বাড়িয়েছেন৷ অথচ এমতাবস্থায় ‘মডেল হলিডে লিস্টে’ গ্রীষ্মের ছুটি কমিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার ছুটির তালিকা প্রকাশ করা হয়৷ তাতে দেখা গিয়েছে, গ্রীষ্মের ছুটি রয়েছে মাত্র ১১ দিন। কিন্তু পুজোতে রয়েছে লম্বা ২৪ দিনের ছুটি। গ্রীষ্মের ছুটি কমানো নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষকরা৷  শিক্ষকরা বলছেন, মোট ৬৫ দিনের ছুটি অপরিবর্তিত রয়েছে। সঙ্গে রয়েছে ৫২টি রবিবার৷ তাছাড়া, পরীক্ষার জন্যেও ফি বছর দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ থাকে। গরমের ছুটি কমানো হলে সিলেবাস শেষ করতে  সুবিধা হওয়ারই কথা। তবে আগামী বছর গ্রীষ্মের…
Read More
শুরু হলো শীতের মরশুম

শুরু হলো শীতের মরশুম

চলতি বছর একের পর নিম্নচাপ, ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলার ওপর। এর জেরে বছর শেষ হতে চললেও দেখা নেই শীতের। রাজ্য জুড়ে চলছিল গরমের আবহাওয়া। তবে এবার মিলতে পারে স্বস্তি। নিম্নচাপ, ঘূর্ণিঝড়, মেঘলা আকাশের বাধা কাটিয়ে অবশেষে নির্বিঘ্নে বাংলায় উত্তুরে হওয়ার আনাগোনা। ইতিমধ্যে শীত জাঁকিয়ে বসেছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। শনিবার রাতে তাপমাত্রার এই পারদ আরও নেমে যায়। রবিবার সকাল থেকে শীত শীত আমেজ অনুভব করতে শুরু করে বঙ্গবাসী। তবে কি বঙ্গে পাকাপাকিভাবে শীতের আমেজ শুরু হল? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে…
Read More
লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

লোকালয়ে ফের বাঘের হানা, আতঙ্কে হোটেলবন্দি সুন্দরবনের পর্যটকরা

ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাব কাটতেই ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আর এই মরশুমে সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়। হোটেলগুলিতেও ভিড় বাড়ছে ক্রমশ। বাঘ দেখার উৎসাহে ম্যানগ্রোভের জঙ্গলে একের পর এক খাঁড়ি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সৌভাগ্যবান কিছু পর্যটক প্রতিনিয়ত দেখা পান বাঘের। কিন্তু এবার আর বাঘ দেখতে জঙ্গলে নয়। বাঘই হাজির হয়েছে পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে থাকলেন ঘরের মধ্যেই। বাঘের ভয়ে পর্যটকদের এভাবে হোটেলে আটকে থাকার ঘটনা বিগত কয়েক বছরে চোখে পড়েনি। যা ঘটল শুক্রবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে পাখিরালয়ের সোনারগাঁ এলাকার লোকালয়বেষ্টিত জঙ্গলে ঢুকে…
Read More
কলকাতা পুরভোটে নিয়ে নয়া নির্দেশিকা

কলকাতা পুরভোটে নিয়ে নয়া নির্দেশিকা

চলতি মাসেই রাজ্যে সম্পন্ন হতে চলছে পুরভোট৷ কলকাতা পুরভোটে আর মাত্র ৯ দিন বাকি৷ কিন্তু এখনও কাটছে না আইনি জটিলতা৷ পুর নির্বাচনে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয় বলে আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন৷  এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্রের কাছে জানতে চান, নির্বাচন কবে কবে হবে এবং তারা কবে গণনা করতে চান? ভিভিপ্যাট নিয়ে কমিশনের অবস্থান কী? গত ৯ই ডিসেম্বর আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচন কমিশনের কাছে যে ৪,৭৮৮টি ইভিএম রয়েছে, তা দিয়ে কলকাতা পুরসভা ভোট হয়ে যাবে? কেনই বা তাঁরা প্রথম দফায় শুধু কলকাতা পুরভোটের নির্বাচন…
Read More
আরো একবার করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত এলো কলকাতায়, বাড়ছে চিন্তা

আরো একবার করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত এলো কলকাতায়, বাড়ছে চিন্তা

ধীরে ধীরে আতঙ্ক বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা৷ নতুন করে চিন্তা বাড়ছে এই সংক্রমণ নিয়ে৷ এই ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷  স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে…
Read More
শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে একটি নতুন রেস্টুরেন্ট খুলছে ফ্রাইডে রিলিজ, যেখানে আছে বলিউডের আকর্ষণ আর পরিচয় হবে কলকাতার জনপ্রিয় স্বাদু খাদ্যের সঙ্গে। ফ্রাইডে রিলিজের খাদ্যতালিকায় অন্যান্য ডিশ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে কলকাতার বিখ্যাত ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। শিলিগুড়ির হিলকার্ট রোডের সেভক মোড়ে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে বড়ো স্বস্তি মিলছিলো দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট শুক্রবার বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন এবং তাদের মধ্যে ২০৬ জন কলকাতার। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৮৪ জন। উদ্বেগজনক…
Read More
রাজ্যপালের নির্দেশ জানানো হলো পুরভোট নিয়ে

রাজ্যপালের নির্দেশ জানানো হলো পুরভোট নিয়ে

এই মুহূর্তে রাজ্যে তৎপর পরিস্থিতি পুরভোট নিয়ে। চলতি মাসেই পুরভোট সম্পন্ন হতে চলছে রাজ্যে, একাধিক টালবাহানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির প্রথম থেকে দাবি করেছিল যে পুরভোট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হোক। সেই একই রকম সুর শোনা গিয়েছিল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলাতেও। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে প্রথম থেকে যে ইঙ্গিত দিয়ে এসেছে সেটাই তারা রাজ্যপালকে জানিয়ে দিল। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্য পুলিশ যথেষ্ট এই নির্বাচনের জন্য। আজ এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দিয়েছে তারা। গতকাল রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুরভোটের প্রস্তুতি এবং…
Read More