পশ্চিমবঙ্গ

পেশ করা হলো বাজেট

পেশ করা হলো বাজেট

শুরু হয়েছে বিধানসভায় বাজেট পেশ প্রক্রিয়া। পূর্ণমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের নানা প্রকল্প চলছে৷ সেগুলি সবকটাই চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ সেই সঙ্গে  তোপ দেগে বলেন, “সারা ভারতবর্ষে একমাত্র বাংলাই সরকারি কর্মচারিদের পেনশন দেয়। ওরা বড় বড় কথা বলে। বিজেপির সরকার যেসব রাজ্যে আছে, সেখানে কোথাও তো পেনশন দেওয়া হয় না।” এর পরেই মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বৃদ্ধি পয়েছে৷ কোভিডের মতো মহামারী, যশ-আম্পানের মতো প্রাকৃতির দুর্যোগের মধ্যেও রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হয়েছে৷ সামাজিক পরিষেবায় বরাদ্দ ১০.৭ গুণ বেড়েছে৷…
Read More
মূল্যবৃদ্ধি হচ্ছে আলুর

মূল্যবৃদ্ধি হচ্ছে আলুর

প্রতিনিয়ত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলু চাষের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে এই চাষে। কৃষকরা জানাচ্ছেন, অন্যান্য বছর দুর্গা পুজোর সময় বাজারে চলে আসে নতুন আলু, কিন্তু এখনও সেই আলু তাঁরা এই বছর ফসল ঘরে তুলছেন এখন। তার কারণ, কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু। কিন্তু ধারদেনা করে চাষিরা ভেবেছিলেন তাঁরা হয়তো আবার ঘুরে দাঁড়াবেন। তাই নতুন করে আবার তাঁরা আলু লাগিয়েছেন নাবি করে। অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশ খানিকটা বেশি থাকলেও দেরিতে চাষের জন্য ফলন একেবারেই কম। বর্তমানে মাঠ থেকে কৃষক দাম পাচ্ছেন ৮০০ টাকা প্রতি…
Read More
খারিজ হলো অনুব্রতর আবেদন

খারিজ হলো অনুব্রতর আবেদন

বড় ধাক্কা খেলেন তিনি৷ গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ আদালত জানায়, এই মুহূর্তে অনুব্কত মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই৷ বারবার আদালত কেন হস্তক্ষেপ করবে? তবে বিকল্প আইনি ব্যবস্থা রয়েছে৷ চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত৷  গত ৭ মার্চ গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠায় সিবিআই৷ তাঁকে বলা হয়, ১৪ মার্চ সকাল ১১টার সময় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে৷ ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ কিন্তু, আদালত জানায়, অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করা হয়েছে৷ এই মামলায় আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না বিচারপতিরা৷…
Read More
জটিল হচ্ছে শিক্ষক নিয়োগ মামলা

জটিল হচ্ছে শিক্ষক নিয়োগ মামলা

ক্রমেই আরো বেশি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা। এসএলএসটি নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ক্রমেই জটিলতা বাড়ছে৷ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার মেডিক্যাল সার্টিফিকেট বিতর্ক দূর করতে ডেকে পাঠানো হল চিকিৎসক দেবাশিস রায়কে৷ কেন তিনি মেডিক্যাল সার্টিফিকেট লিখে দিয়েছেন, তা জানতে চেয়ে বুধবারই দেবাশিস রায়কে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার পর বিচারপতি যাচাই করে দেখেন কমিশন কর্তার মেডিক্যাল সার্টিফিকেটে যে স্বাক্ষর রয়েছেন, সেটি প্রকৃত পক্ষেই দেবাশিস রায়ের কি না।  বিচারকের নির্দেশে আদালতের সামনেই একটি সাগজে সাক্ষর করেন চিকিৎসক দেবাশিস রায়৷  তিনি জানান, ৪ মার্চ এসএসসি কর্তা তাঁকে…
Read More
মাস পড়তেই চড়ছে গরম

মাস পড়তেই চড়ছে গরম

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহেই। শহর কলকাতার তাপমাত্রা ছোঁবে ৩৫° সেলসিয়াস। শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলার আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দাবদাহ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° কম। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,…
Read More
কিঞ্চিৎ ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

কিঞ্চিৎ ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তি দিয়েছিলো বিগত এক সপ্তাহের রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে তবে আজ আক্রান্ত কিঞ্চিৎ বাড়ল। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে, গতকালও শূন্য ছিল। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ০৯৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজও…
Read More
দল বদলের সিদ্ধান্ত মেনে নিলেননা লকেট

দল বদলের সিদ্ধান্ত মেনে নিলেননা লকেট

জল্পনার সূত্রপাত বিগত কয়েক মাস ধরে। বেশ কিছুদিন ধরেই নিজের দলের বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে। এরপরই পূর্ব আশংকা অনুযায়ী দেখা গেলো বদল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কার্যত অসাধ্য সাধন ঘটিয়ে ফেলেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গতকাল। বিজেপি তাঁকে সাময়িক বহিষ্কার করেছিল এবং তারপর থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন জয়। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তনু ঠাকুর, সায়ন্তন বসুর মতো বিক্ষুব্ধ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তাই এখন যেহেতু তিনি নিজেই তৃণমূলে এসেছেন তাই বাকি বিক্ষুব্ধদের নিয়েও জল্পনা বৃদ্ধি হয়েছে। কিন্তু লকেট এই দল বদল মেনে নেননি একেবারেই। বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় সদ্য…
Read More
তাকে মেরে ফেলার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী

তাকে মেরে ফেলার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী

গত বছর একটু অন্যভাবে শুরু হয়েছিল বিধানসভা নির্বাচন। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে চিরাচরিত ভবানিপুরে না দাঁড়িয়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া, তাঁর চোট পাওয়ার মতো ঘটনাও ঘটে। পুরো ভোটের সময় মমতাকে হুইল চেয়ারে দেখা যায়। এবার সেই নন্দীগ্রাম ইস্যুতেই আরও বিস্ফোরক দাবি করলেন তিনি। মমতার অভিযোগ, নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা জানান, তাঁকে ভোটে প্রচার করতে দেওয়া হয়নি। নন্দীগ্রামে তাঁকে হারাতে সমঝোতা করা হয়েছিল। এমনকি তাঁকে লক্ষ্য করে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা নিয়ে পর্যবেক্ষনের ঘোষণা হাই কোর্টের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা নিয়ে পর্যবেক্ষনের ঘোষণা হাই কোর্টের

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। নবম-দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। জানান হল, নবম-দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে। দোষীদের খুঁজে বের করতে হবে বলেই জানিয়েছে আদালত। এই প্রেক্ষিতেই এসএসসি চেয়ারম্যানের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১১ মার্চ বেলা সাড়ে ১২ টার মধ্যে এই হলফনামা পেশ করতে হবে। আসলে এই ইস্যুতে মূল অভিযোগ ছিল, সংরক্ষিত আসনে গণিত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এদিকে সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে বলে স্বীকার করেছে এসএসসি। আগে  রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ উভয়েরই দাবি ছিল, তারা কেউই রেকমেন্ডেশন লেটার দেয়নি৷ তাহলে কী ভাবে…
Read More
বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড দুই বিধায়ক

বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড দুই বিধায়ক

তুমুল পরিস্থিতির সৃষ্টি বিধানসভায়। নেওয়া হলো কড়া পদক্ষেপ। বিধানসভায় বিক্ষোভ দেখানোর জের৷ চলতি বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে৷ রাজ্যপালের ভাষণে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও বিধানসভার কাজ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিন অধিবেশনের শুরুতেই তাঁদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সোমবার অধিবেশনের শুরুর দিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা৷ যার জেরে  ভাষণই দিতে পারেননি রাজ্যপাল৷ বারবার তিনি কক্ষ ছাড়ার জন্য উদ্যত হন৷ তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন গ্রহণ করেন৷ অবশেষে প্রথম ও শেষ লাইন পড়ে ভাষণ শেষ করেন তিনি৷ অভিযোগ, সেদিন সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামী৷ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে বিধানসভায়…
Read More