পশ্চিমবঙ্গ

রাজ্যের একাধিক বিধায়কে তলব

রাজ্যের একাধিক বিধায়কে তলব

ঘটনার জেরে রাজ্যের শাসক দলের একাধিক বিধায়কে তলব। খেজুরি বিস্ফোরণ কাণ্ডের তদন্তের স্বার্থে এবার তৎপরতা বাড়াতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। সেই প্রেক্ষিতেই একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের তলব করল তারা। তাদের সকলকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে নোটিশ গিয়েছে। তবে কারা পেয়েছেন এই নোটিশ? সূত্রের খবর, পটাশপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক উত্তম বারিক নোটিশ পেয়েছেন। কাঁথি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকেও নোটিশ দিয়েছে গোয়েন্দা সংস্থা। এছাড়াও পূর্ব মেদিনীপুরের একাধিক শাসক দলের নেতাদের নোটিশ পাঠানো হয়েছে। যদিও তৃণমূল অভিযোগ করছে যে, পুরসভা ভোটে বিরাট হারের পর বিজেপি হতাশ হয়ে পড়েছে। শাসক দলের…
Read More
বিস্ফোরক মন্তব্য করলেন জয়প্রকাশ

বিস্ফোরক মন্তব্য করলেন জয়প্রকাশ

সদ্য মাত্রই দল বদল করেছেন তিনি৷ জার্সি বদল করেই বোমা ফাটালেন জয়প্রকাশ মজুমদার৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন তিনি৷ জয়প্রকাশ বললেন, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাঠি করে জিতেছিলেন শুভেন্দু৷ একথা নাকি শুভন্দুই তাঁকে বলেছিলেন৷ দাবি জয়প্রকাশের৷ নন্দীগ্রামে শুভেন্দুর জয় নিয়ে এর আগে একই সুর শোনা গিয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলাতেও৷  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন বলে নিজে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ পরে কী ভাবে তিনি জিতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর প্রাক্তন দুই সতীর্থ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার৷ এদিন জয়প্রকাশ বলেন, “২০২১ সালের ২ মে বিকেল পাঁচটার সময় নির্বাচনের ফল নিয়ে হেস্টিংসে…
Read More
সুখবর সরকারি কর্মচারীদের জন্য

সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বড় খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ নিয়ম মেনেই জুলাই মাসে হচ্ছে বাৎসরিক বেতনবৃদ্ধি৷ শুক্রবার বিধানসভায় ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ রাজ্য বাজেটে বেতন খাতে প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ বরাদ্দ বৃদ্ধিতেই মিলেছে বেতন বৃদ্ধির ইঙ্গিত।  গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাজেট প্রস্তাবের চেয়ে বাস্তবে সরকারের খরচ হয় অনেক বেশি৷ তাই বাৎসরিক বেতন বৃদ্ধির জন্যে বরাদ্দের থেকে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে সরকারের তরফে তা দেওয়া হবে বলেই সূত্রের খবর। চলতি বছর এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি। এই বিষয়টি তুলে ধরেই বাৎসরিক বেতন বৃদ্ধির…
Read More
ঘোষিত হলো তিন প্রার্থীর নাম

ঘোষিত হলো তিন প্রার্থীর নাম

একের পর এক প্রার্থী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কলকাতার বালিগঞ্জ বিধানসভা এবং পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক টুইটে জানিয়েছেন, এবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। নির্বাচন কমিশন গতকালই বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার বালিগঞ্জ বিধানসভা ও পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে৷ আগামী ১৭ মার্চ এই দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ২৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের…
Read More
বাংলায় এবার নজর আপের

বাংলায় এবার নজর আপের

বড় জয় লাভ করেছে আপ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জিতেছে বিজেপি। কিন্তু সেই জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে পঞ্জাবে আম আদমি পার্টির জয় নিয়ে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে কোনও বড় নির্বাচনে জিতেছে কেজরিওয়ালের দল। আর এই জয় পাওয়ার পর থেকে অন্যান্য রাজ্যেও নজর দিতে শুরু করেছে তারা। যে সব রাজ্যে 'আপ'-এর নজর আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ। পরবর্তী নির্বাচন তারা এখানে লড়াই করবে বলেও জানা গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে তা হল, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মাটিতে লড়াই করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান…
Read More
ঘোষিত হলো আরো দুই কেন্দ্রের ভোটের প্রার্থীর নাম

ঘোষিত হলো আরো দুই কেন্দ্রের ভোটের প্রার্থীর নাম

আগামী মাসেই আরো দুই কেন্দ্রে হবে ভোট৷ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ১২ এপ্রিল ভোট হবে এই দুই কেন্দ্রে৷ রবিবার সকালেই এই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আসানসোলে বাবুলের ছেড়ে যাওয়া কেন্দ্রে লড়বেন ‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিনহা৷ অন্যদিকে, বালিগঞ্জ দলের মুখ বাবুল সুপ্রিয়৷ দুই নেতাই একসময় বিজেপি’তে ছিলেন৷ এখন তাঁরা তৃণমূলে৷ তবে তৃণমূলের প্রার্থী নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ তাঁদের কথায়, অন্যদল ছেড়ে আসার উপহার এটা৷  এদিকে, বালিগঞ্জ পেয়েই তৃণমূল সুপ্রিমোকে কৃতজ্ঞতা জানান বাবুল৷ তিনি টুইটে লেখেন, ‘‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনি আমাকে বাংলার…
Read More
এবার নজরে গুজরাট

এবার নজরে গুজরাট

পচিমবঙ্গে নিজ অধিপত্য বিস্তৃত না করতে পারলেও, রাজ্যের বাইরে ক্ষমতা প্ৰতিষ্ঠিত করছে গেরুয়া শিবির। বাংলার বিধানসভা নির্বাচন হারের পর তাঁর 'ম্যাজিক' নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপির নেতৃত্বের কি খামতি দেখা গিয়েছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বাংলার পরপর নির্বাচনে ভালো ফল করতে পারছে না বিজেপি তাই গেরুয়া বাহিনী হতাশ ছিল। কিন্তু গতকাল পাঁচ রাজ্যের ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মারাত্মকভাবে অক্সিজেন পেয়েছে মোদী বাহিনী। আবার যেন ফিরে এসেছে তাঁর ম্যাজিক। তাই এবার গুজরাটের দিকে নজর ঘোরালেন তিনি। আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদতে সেখানের মানুষকে বোঝাতে চাইছেন যে, এখন বিজেপিই আছে, বিজেপিই থাকবে। বাংলার ভোটের সময়…
Read More
খুলতে চলছে স্কুল

খুলতে চলছে স্কুল

অবশেষে মিলল স্বস্তি। খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। এদিন বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। আগামী ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে স্কুল। এমনটাই জানা গিয়েছে। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলতে চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, jkkরাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে। রাত্রীকালীন কার্ফু রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে শুরু হবে, চলবে ভোর ৫ টা পর্যন্ত। স্কুল খোলা ছাড়াও সব আইসিডিএস সেন্টারও খোলা হচ্ছে আগামী বুধবার থেকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী…
Read More
অনেকটাই কম হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

অনেকটাই কম হলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি মিলছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগের তুলনায় মৃত্যুও কমেছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.১৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ…
Read More
আসন্ন দোলে বাড়বে উষ্ণতা

আসন্ন দোলে বাড়বে উষ্ণতা

মাসের শুরু থেকেই উষ্ণতা বাড়ছে চরমে। গত বছরের শেষ থেকে একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝার সম্মুখিন হতে হয়েছে বাংলার মানুষকে। শীতের পারদ নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসেছে এবং আবহাওয়ার দফারফা করেছে। তবে এখন শীত পেরিয়ে বসন্ত এবং আগামী কয়েকদিনেই খাতায়-কলমে গরম পড়বে। কিন্তু এখন থেকেই পারদ চড়ছে, বাড়ছে তাপমাত্রা। এদিকে আগামী সপ্তাহে দোল। তখন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তাই এখন যেমন গরমের আবহ রয়েছে সেটাই থাকতে চলেছে। আগামী সপ্তাহে ১৮ এবং ১৯ তারিখ যথাক্রমে দোল এবং হোলি। সেই সময়েও আবহাওয়া একই রকম থাকবে বলেই…
Read More