পশ্চিমবঙ্গ

আরো এক প্রার্থীর নাম ঘোষিত হলো

আরো এক প্রার্থীর নাম ঘোষিত হলো

আগামী মাসেই আরো দুই কেন্দ্রে ভোট রাজ্যে। আগামী ১২ এপ্রিল রাজ্যে দুই জায়গায় উপনির্বাচন হতে চলেছে। তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আসানসোল এবং বালিগঞ্জে প্রার্থী ঘোষণা আগেই করেছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। এবার করল বিজেপি। আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম, বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়ো। তিনি আসানসোল থেকে বিজেপির সাংসদ ছিলেন। এবার তাঁর জায়গায় বিজেপি নাম ঘোষণা করল অগ্নিমিত্রা পালের। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকেই এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করেছে বিজেপি। বালিগঞ্জে বিজেপির বাজি কেয়া ঘোষ। গত বছর ৪ নভেম্বর মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক…
Read More
পড়ুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর আর্জি

পড়ুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর আর্জি

প্রায় এক মাসের কাছাকাছি পৌঁছাতে চললো যুদ্ধ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ২১ দিন। ইতিমধ্যেই ভারতীয় বহু পড়ুয়া ফিরে এসেছেন দেশে। অনেক বাংলার পড়ুয়াও চলে এসেছেন নিজের নিজের বাড়িতে। তাদের নিয়ে চিন্তার শেষ নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইউক্রেনে পড়াশুনার মাঝেই তাদের চলে আসতে হয়েছে। তাই আপাতত পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত মেডিক্যালের পড়ুয়াদের নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন তিনি এই চিঠিতে এবং দ্রুত পদক্ষেপ আশা করেছেন। তথ্য বলছে, ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত ৩৯১ জন পড়ুয়া রয়েছে। সেই পড়ুয়াদের কথা ভেবেই আজ এই চিঠি লিখেছেন মমতা…
Read More
বড়ো স্বস্তি দিয়ে নিয়ন্ত্রনে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বড়ো স্বস্তি দিয়ে নিয়ন্ত্রনে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন ধরে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.২৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৪৭৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনের মৃত্যু…
Read More
প্রচারে নামছেন সোনাক্ষী

প্রচারে নামছেন সোনাক্ষী

আসন্ন দুই কেন্দ্রের ভোট, ঘোষণা হয়েছে প্রার্থীর নাম৷ আসানসোলে বাবুল সুপ্রিয়র ছেড়ে আসা লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা৷ বাবার হয়ে আসানসোলে প্রচারে আসছেন বলিউড তারকা তথা শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা৷ পূর্ত ভবনে ফোন করে নিজে এ কথা জানিয়েছেন শত্রুঘ্ন৷ তিনি জানিয়েছে, দুই-এক দিনের মধ্যেই আসানসোলে চলে আসবেন তিনি৷ সেখানেই আপাতত থাকবেন৷ মনোনয়ন জমা দিয়েই প্রচারে ঝড় তুলবেন প্রাক্তন মন্ত্রী৷ জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় বাবার সঙ্গে থাকবেন সোনাক্ষীও৷ তবে তিনি কতদিন আসানসোলে থাকবেন তা অবশ্য জানা যায়নি৷  এদিন সকালে ফোন করে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলেন ‘বিহারি বাবু’৷ সেই সময়েই আসানসোলে আসার…
Read More
বাংলা ফের একবার ঝড়ের মুখে

বাংলা ফের একবার ঝড়ের মুখে

বৃষ্টি যেন কিছুতেই থামছেনা৷ গত বছরের মতো চলতি বছরেও ঝড়ের প্রকোপ বাড়তে পারে বাংলায়৷ ফের আবার দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা৷ ফের আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়৷ ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পাড়ে সাইক্লোন৷ কতটা প্রভাব পড়বে বাংলায়?  হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় এ রাজ্যে গভীর নিম্নচাপ তৈরি হবে৷ মূলত ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই তা শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে দুই রাজ্যের উপকূলে৷ আর নিম্নচাপের ধাক্কাতেই পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷  আবহবিদরা…
Read More
এবার বাংলার মাঠে নামতে চলেছে আপ

এবার বাংলার মাঠে নামতে চলেছে আপ

সদ্য সম্পন্ন হয়েছে দেশের চার রাজ্যের বিধানসভা ভোট৷ এই ভোটে বড় জয় লাভ করেছে আপ৷ পঞ্জাবের পর এবার নজরে বাংলা৷ শুধু কথার কথা নয়, বাস্তবে বাংলার রাজনৈতিক জমিতে চাষ শুরু করে দিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ রবিবারের ভোরের আলো ফুটতেই সেটা স্পষ্ট হয়ে গেল কাঁথির বাসিন্দাদের কাছে৷ খোদ শুভেন্দু অধিকারীদের পাড়া কাঁথি থেকে শুরু হল আপের সদস্য সংগ্রহের অভিযান পর্ব৷ আম আদমি পার্টির জেলার যুব সভাপতি রাজেশ প্রধান বলেন, " রবিবার সকালে কাঁথি শহরে একাধিক দোকান ও মানুষদের লিফলেট বিলি করা হয়। পাশাপাশি পার্টির সদস্য পদ গ্রহণ করা হয়। শুরুতেই মানুষের উদ্দীপনা দেখে আমরা নিশ্চিত, বাংলা আমাদেরকে খালি হাতে…
Read More
কলকাতায় প্রথম ‘ডাকঘর ক্যাফে’ (kolkata post office cafe)

কলকাতায় প্রথম ‘ডাকঘর ক্যাফে’ (kolkata post office cafe)

পোস্ট অফিস সম্পর্কিত প্রচলিত ধারণা পরিবর্তন করতে এক অভিনব উদ্যোগ নিলেন কলকাতার জেনারেল পোস্ট অফিস কর্তৃপক্ষ। ডাকঘর বা পোস্ট অফিস মানেই এক প্রাচীন অফিস ঘর। এই ধারণা পরিবর্তন করতে পোস্ট অফিসের ভেতরে চালু করা হয়েছে একটি 'থিম ক্যাফে'। ২০১৫ সালে শিউলি নামে একটি বিভাগ চালু করা হয় ডাকঘরে। এই বিভাগের অধীনে থাকা ৮ জন কর্মচারী নিয়ে শুরু হলো এই 'শিউলী পোস্টাল ক্যাফে'। রয়েছে চা- খাবার থেকে শুরু করে হরেক রকম মুখরোচক খাবার ও নির্দিষ্ট কিছু পানীয়। মিলবে রকমারি ডাকটিকিট, টি-শার্ট, কফি মগ, কিংবা বাহারি ফোটো ফ্রেমও। ডাকঘরের এক শীর্ষ আধিকারিকের থেকে জানা যায় আপাতত সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা…
Read More
নয়া মোড় নিলো আনিস কাণ্ড

নয়া মোড় নিলো আনিস কাণ্ড

জোর গতিতে চলছে আনিস কাণ্ডের তদন্ত৷ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে নয়া মোড়৷ ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ আনিসের মৃত্যু রহস্যের উপর থেকে সরল পর্দা৷ অটোপসি সার্জেন্টরা জানাচ্ছেন, আঘাতের ফলেই মৃত্যু হয়েছে আনিসের৷ ময়নাতদন্তে দেখা গিয়েছে, মাথার খুলির পিছনে গভীর ক্ষত রয়েছে৷ শরীরের একাধিক হাড় ভাঙা৷ আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের উদ্দেশ্য ছিল তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে কেও ফেলে দিয়েছিল, নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া৷ সেই বিষয়টি অবশ্য চিকিৎসকদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷ তবে এই বিষয়ে তাঁরা কিছু জানাননি৷ দ্বিতীয় ময়নাতদন্তের পর চিকিৎসকরা আনিসের মাথার পিছনে গভীর ক্ষত ও শরীরের একাধিক হাড় ভাঙার…
Read More
তদন্ত শেষের নির্দেশ আনিস কাণ্ডে

তদন্ত শেষের নির্দেশ আনিস কাণ্ডে

ঝড়ের গতিতে হচ্ছে তদন্ত৷ হাওড়ার ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে৷ এক মাসের মধ্যে শেষ করতে হবে আনিসের মৃত্যুর তদন্ত৷ এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিটকে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ সেই সঙ্গে আনিস খানের রহস্যমৃত্যুতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর তদন্তকে কোনওরকম প্রভাবিত করা যাবে না বলে মন্তব্য বিচারপতি রাজ শেখর মান্থার৷  এদিন আদালত জানায়, রাজ্য পুলিশই আনিস হত্যা-কাণ্ডের তদন্ক করবে৷ তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে ফরেন্সিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ এদিন মামলার শুনানির সময় আদালতের…
Read More
আগামী সময়ে আরো একাধিক ঝড়ের আশংকা কলকাতার ওপর দিয়ে

আগামী সময়ে আরো একাধিক ঝড়ের আশংকা কলকাতার ওপর দিয়ে

গত বছর একের পর এক ঝড় ধেয়ে গেছে রাজ্যের ওপর দিয়ে৷ ঘনিয়ে আসছে বিপদ! ২০৫০ সালের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে বাড়বে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা৷ বন্যায় ভাসবে তিলোত্তমা৷ জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে এমনই আশঙ্কার কথা শোনাল রাষ্ট্রপুঞ্জে জমা পড়া একটি সমীক্ষার রিপোর্ট৷ বিশেষজ্ঞরা বলছেন, আসু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ অপেক্ষা করছে কলকাতা ও রাজ্যের জন্যে৷  রাষ্ট্রপুঞ্জে পেশ করা আইটিসিসি রিপোর্টে বলা হয়েছে, কলকাতা ও রাজ্যে ক্রমেই আম্পানের মতো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তে পারে৷ আবহাওয়ার পরিবর্তনের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে শহর কলকাতা৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবনাক্ত জলে ডুবে যেতে পারে সুন্দরবন ও…
Read More