পশ্চিমবঙ্গ

তাপমাত্রার পারদ চড়ছে দিনপ্রতিদিন

তাপমাত্রার পারদ চড়ছে দিনপ্রতিদিন

শীত যেতেই পারদ চড়ছে তারমাত্রার। মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার বৃদ্ধি হয়েছিল। সেই রেশ এখনও মোটামুটি বজায় আছে। মাঝে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস আছে তবে তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না বলেই স্পষ্ট করে দিল হাওয়া অফিস। জানান হল, আগামী এক সপ্তাহ কার্যত একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়। উত্তরবঙ্গের দুটি জেলায় সামান্য বৃষ্টি হওয়ার কথা থাকলেও বাকি জেলাগুলিতে গরমের প্রভাবই থাকবে। রাজ্যে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন -চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আগামী কয়েক দিনে তার বিশেষ কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে গরম থাকবে…
Read More
নয়া ঘোষণা, বদলে যেতে চলেছে স্কুলের পোশাক

নয়া ঘোষণা, বদলে যেতে চলেছে স্কুলের পোশাক

করোনা সংক্রমণের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে পাল্টাতে চলেছে স্কুলের পোশাক! প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পোশাকে থাকবে মুখ্যমন্ত্রীর পছন্দের রংয়ের ছোঁয়া৷ জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রস্তুতি শুরু হয়েছে৷ সেই পোশাকে থাকবে ব্র্যান্ড ‘বিশ্ব বাংলা’ লোগো৷ এ মর্মে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই পোশাক তৈরি করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী৷  সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে বলে সমগ্র শিক্ষা মিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগের মতই পড়ুয়ারা স্কুল ব্যাগ এবং জুতোও পাবে৷ প্রত্যেকটি ব্যাগের উপরেও বসানো থাকবে সরকারি লোগো।  কিছুদিন আগেই…
Read More
আবার বাড়ছে বঙ্গের সংক্রমনের সংখ্যা

আবার বাড়ছে বঙ্গের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন বেশ খানিকটা স্বস্তি মিলেছিল। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৩৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৭৩৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু…
Read More
ঘোষিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সময়

ঘোষিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সময়

আগামী মাসেই আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা। জল্পনা মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদলে গেল। নবান্ন থেকে সেটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ি করলেন তিনি। ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা…
Read More
চলতি বছরেও আগুন শুশুনিয়া পাহাড়ে

চলতি বছরেও আগুন শুশুনিয়া পাহাড়ে

আবার একবার প্রাকৃতিক দুর্যোগের কবলে শুশুনিয়া৷ ফের শুশুনিয়া পাহাড়ে আগুন। হু হু করে পাহাড়ে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা৷ শনিবার সন্ধ্যায় শুশুনিয়া পাহাড়ের চূড়ায় আগুনের শিখা নজরে আসে স্থানীয় মানুষের৷ পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে৷    বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড় নানান ধরণের ওষধি গাছে সমৃদ্ধ৷ এদিন পাহাড়ের উপরে আগুন লেগে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কররা হচ্ছে৷ শনিবার সন্ধ্যা নাগাদ পাহাড়ে প্রথম আগুনের শিখা দেখতে পান এলাকার মানুষ। তার কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাহাড়ের বড় একটা অংশে ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। প্রতি বছর নিয়ম করে এই পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।…
Read More
রাজ্য সরকারের তরফে স্কুলে পৌঁছে যাবে টিকা

রাজ্য সরকারের তরফে স্কুলে পৌঁছে যাবে টিকা

গতকাল থেকে রাজ্য শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করা হচ্ছে। জেলায় জেলায় এখনও পর্যন্ত অনেকেই টিকা পেয়েছেন। কিন্তু প্রথম থেকেই টিকার পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কত টিকা, কোন কোন জেলা বা স্কুল পাবে, সেই নিয়ে চর্চা হয়েছে। তবে এবার এই ইস্যুতে স্পষ্ট তথ্য দিয়ে দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে পর্যাপ্ত টিকা। এদিন এই নিয়ে ফিরহাদ বলেন, ৩৭টি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া চলছে। এর পর প্রয়োজনে আরও স্কুলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে টিকা। গতকাল তিনি নিজেই চেতলা গার্লস স্কুলে যান টিকাকরণ শুরু হওয়ার…
Read More
আছড়ে পড়তে চলেছে নতুন ঝড়

আছড়ে পড়তে চলেছে নতুন ঝড়

চলতি বছরের শুরুতেই আবার একবার নতুন ঝড়ের আশংকা। নতুন বছরের মাত্র ৩ মাস হয়েছে, ইতিমধ্যেই আবার এক ঘূর্ণিঝড়ের আতঙ্ক গ্রাস করছে বাংলাকে। এর আগে আমফান, ইয়াস, বুলবুলের দাপট সামলাতে হয়েছে রাজ্যবাসীকে। এবার আরও এক ঘূর্ণিঝড় 'সিত্রাং' আসতে চলেছে। তবে কি আরও একবার প্রাকৃতিক তাণ্ডবের সাক্ষী থাকবে বাংলা? 'সিত্রাং' নিয়ে এই মুহূর্তে তুঙ্গে চর্চা। আর তা নিয়েই বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহেই তা আছড়ে পড়তে পারে বাংলাতে। হাওয়া অফিসের পূর্বাভাস, ইতিমধ্যেই ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নতাপ তৈরি হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১৯ মার্চ দক্ষিণ উপকূলের সংলগ্ন অঞ্চলে এটি গভীর নিম্নচাপে পরিণত…
Read More
মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় ঘোষিত হলো

মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় ঘোষিত হলো

চলতি মাসের শুরুতেই তৈরী হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা যা নির্বিঘ্নে শেষ হয়েছে। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷ তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তাই এবার ফল প্রকাশ নিয়ে আলাদা উত্তেজনা। তবে কবে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল? জানিয়ে দিল পর্ষদ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরীক্ষা ফল প্রকাশ করতে হয়। সেই নিয়মেই এবার ফল প্রকাশ হবে বলে স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০…
Read More
তৈরী হয়েছে দ্বন্দ্ব ভোটের দিন নিয়ে

তৈরী হয়েছে দ্বন্দ্ব ভোটের দিন নিয়ে

আসন্ন ভোট নিয়ে দন্ধে রাজ্য৷ আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ কিন্তু চলতি সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে তাই ভোট এবং পরীক্ষা দুই নিয়েই সংশয় তৈরি হয়েছে। অনেকে মনে করছে আবার হয়তো পরীক্ষার দিন বদলাবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ জানান হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা জানিয়ে দুই কেন্দ্রে উপনির্বাচনের দিন বদল করার আর্জি করেছিল নবান্ন। কিন্তু সূত্রের খবর, ভোট পিছোচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার যে অনুরোধ রাজ্য সরকার করেছিল তা মান্যতা পায়নি। ভোট পিছোচ্ছে না বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফে। কমিশন জানিয়েছে যে, ভোট পিছোনো সম্ভব…
Read More
তলব করা হলো রুজিরাকে

তলব করা হলো রুজিরাকে

কয়লা পাছার কাণ্ডে ফের একবার তলব পড়লো তাদের। সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়েক মাস আগেই দিল্লি তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার একবার ফের অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করল তারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে আবার তলব করা হয়েছে তাদের। আগামী সপ্তাহে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে গিয়ে তলবে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছিল যে, ইডির দফতরে গিয়েই হাজিরা দিতে হবে। আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই ইডি আবার তাদের দিল্লিতেই তলব করেছে। এই প্রেক্ষিতে তাদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা…
Read More