পশ্চিমবঙ্গ

নিজ দলকে কটাক্ষ করলেন সর্বভারতীয় সহ সভাপতির

নিজ দলকে কটাক্ষ করলেন সর্বভারতীয় সহ সভাপতির

এইমুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বঙ্গের গেরুয়া শিবির। জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আদতে দলের দুরাবস্থার কথা স্বীকার করে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ তৃণমূলে যোগ দেওয়ার পর জয়প্রকাশ মজুমদার বলছেন, এই মুহূর্তে বিজেপি আইসিইউতে আছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, ‘‘দল আমরা দাঁড় করিয়েছি। তবে পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।’’ একই সঙ্গে জয়প্রকাশের দল বদল নিয়ে তিনি বলেন, ‘‘কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম । ফুটবল ক্লাব…
Read More
কড়া বার্তা নির্দলদের জন্য

কড়া বার্তা নির্দলদের জন্য

বিধানসভা নির্বাচনে জয় হয়েছে রাজ্যের শাসক শিবির। বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে সমস্যা কিছুটা হয়ে গিয়েছিল। কিছুদিন আগে পর্যন্তও সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। পুরভোটে আবার নির্দল কাঁটায় বিদ্ধ হতে হয়েছে ঘাসফুল শিবিরকে। অনেকেই টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়েছিলেন। আবার অনেকে সেই নির্দলদের নিয়েই মাতামাতি করেছেন। এবার তাদেরই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে এই বার্তা এল তাঁর। এদিন মমতা এই প্রসঙ্গ রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, দু'বার শোকজ হলেই দল থেকে বের করে দেওয়া হবে। দল ক্যাঁচ করে নাম কেটে দেবে। মমতার কথায়, কিছু নেতা আবার এই সব লোকদের নিয়ে ঘুরে…
Read More
বড় স্বস্তি মিলেছে রাজ্যে, করোনায় মৃতের সংখ্যা প্রায় শূন্য

বড় স্বস্তি মিলেছে রাজ্যে, করোনায় মৃতের সংখ্যা প্রায় শূন্য

মাঝে চিন্তা বেড়েছিলো রাজ্যে করোনা সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে। কিন্তু এইমুহুর্তে দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে তবে আজ আক্রান্ত কিঞ্চিৎ বাড়ল। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে, গতকালও শূন্য ছিল। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৩২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায়…
Read More
আসন্ন উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন বদল হলো

আসন্ন উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন বদল হলো

করোনা পরিস্থিতিতে স্থির হয়েছে নিয়মকানুন৷ এই পরিস্থিতিতে ফের একবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে পরীক্ষা৷ এই পরিস্থিতিতে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পরীক্ষার সূচি৷ তবে জয়েন্ট এন্ট্রান্স বা জেইই পরীক্ষার জন্য কিছুটা বদল আনা হল উচ্চমাধ্যমিকের সূচিতে৷ একই দিনে দুটি পরীক্ষা হলে অনেক পরীক্ষার্থীই সমস্যায় পড়বেন৷ সে কথা ভেবেই সূচি বদলের সিদ্ধান্ত৷ সোমবার সাংবাদিক বৈঠক করে নতুন সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷  এদিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,  পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে৷ তবে ৩ দিনের সূচি বদল করা হয়েছে৷ ১৬…
Read More
জামিন মঞ্জুর মীনাক্ষীর

জামিন মঞ্জুর মীনাক্ষীর

এইমুহুর্তে রাজ্যে উত্তাল কান্ড আনিস কাণ্ড নিয়ে। আনিস কাণ্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। অবশেষে সোমবার এদের সকলকে ১ হাজার ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে হাওড়া সিজিএম আদালত। গ্রেফতারির পর ৩ বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। কিন্তু আজ সেই জামিন মঞ্জুর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে, এই শর্তে জামিন দেওয়া হয়েছে মীনাক্ষীদের। গ্রেফতার হওয়ার প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষীরা। গত কয়েক সপ্তাহ ধরে আনিস খান কাণ্ডে তোলপাড়…
Read More
স্বস্তি দিয়ে করোনায় শূন্য হলো মৃত্যুর সংখ্যা

স্বস্তি দিয়ে করোনায় শূন্য হলো মৃত্যুর সংখ্যা

চলতি বছেরের শুরুতেই হুঁ হুঁ করে বেড়েছিলো করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এবার দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্য হয়েছে আজও। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৩৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার…
Read More
মাসের শুরু থেকেই বাড়ছে গরম

মাসের শুরু থেকেই বাড়ছে গরম

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। গরম আবহাওয়া অনুভব করছে রাজ্যবাসী। মার্চ মাস পড়তেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভোর থেকেই গরম অনুভূত হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন দাবদাহের পরিস্থিতি। এখনই এমন মনে হলে আগামী কয়েক সপ্তাহে কী হবে সেই নিয়ে এখন অনেকের চিন্তা। এই কয়েকদিন আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। যদিও পরের সপ্তাহে বৃষ্টি হলেও হতে পারে বলে সম্ভাবনা। শীত বিদায় নিয়ে গরম চলে এলেও বৃষ্টি আছে বৃষ্টির জায়গাতেই। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার কারণেই হতে পারে বৃষ্টি। তবে আগামী ১০ থেকে ১২ দিন উষ্ণতা যে বাড়বে সেটাও স্পষ্ট করে…
Read More
মুকুলের পদ খারিজের দাবিতে সরব হলো গেরুয়া শিবির

মুকুলের পদ খারিজের দাবিতে সরব হলো গেরুয়া শিবির

এইমুহুর্তে বহু জলঘোলা হচ্ছে মুকুলের বর্তমান পদ নিয়ে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানিয়েছেন যে, মুকুল রায় বিজেপিতে আছেন এবং নেতার আইনজীবীও একই দাবি করেছেন। কিন্তু বিজেপি তাঁর পদ কেড়ে নিতে কার্যত অনড়। তাদের বক্তব্য স্পষ্ট, বিজেপিতে মুকুল রায় নেই। তিনি বিজেপি নেতা নন। এই ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে আওয়াজ তুললেন বিজেপির আইনজীবী। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মুকুল রায়ের দুই পদ খারিজের আবেদন করেছেন বিজেপির আইনজীবী। আদালতে আইনজীবীর সাফ বক্তব্য, মুকুল রায় বিজেপিতে নেই তাই তাঁর বিধায়ক পদ এবং বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদও খারিজ করা হোক। এই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নতুন নির্দেশ

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নতুন নির্দেশ

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। SLST, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই জয়েন্ট ডিরেক্টর অথবা ডিজি পদমর্যাদার অধিকারীদের দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনটি উদ্ধৃত করেই এই নির্দেশ দেন বিচারপতি। SLST নবম-দশমের ইতিহাসের শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে আজ। আদালত জানিয়েছে, নিরপেক্ষ সংস্থা যা রাজ্যের নিয়ন্ত্রণে নেই, তা দিয়ে তদন্ত হবে। সিবিআই ডিরেক্টর নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কমিটি কাজ করবে। কার…
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হতে চলেছে পরীক্ষা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হতে চলেছে পরীক্ষা

প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷  বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷  তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে…
Read More