পশ্চিমবঙ্গ

বঙ্গের কিছু জায়গায় আজও বৃষ্টির সম্ভবনা

বঙ্গের কিছু জায়গায় আজও বৃষ্টির সম্ভবনা

ঝড়ের আশঙ্কা থাকলেও কিন্তু তা কেটে যায় ধীরে ধীরে। ঘূর্ণিঝড় আসানির প্রভাব কাটিয়ে অবশেষে এবারের মত দুর্যোগের হাত থেকে মুক্তি পেল বাংলা। কিন্তু ঘূর্ণিঝড়ের দুর্যোগ কাটলেও নিম্নচাপ এখনও স্পষ্ট বাংলার আকাশে। ফলে শুক্রবার সকাল থেকেই ফের বাড়ছে ভ্যাপসা গরম। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে শুক্রবারও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানির প্রভাবে একদিকে যখন কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, তখন প্রথমের দিকে উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাত না হলেও বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের পার্বত্য এলাকায় আজ অর্থাৎ শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডুয়ার্স ও সমতল…
Read More
আচমকাই বোমাবাজির কারণে আটক করা হলো ছেলেকে

আচমকাই বোমাবাজির কারণে আটক করা হলো ছেলেকে

দ্বিতীয়বার ঘটলো ঘটনার পুনরাবৃত্তি৷ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি৷ উদ্ধার তাজা বোমা৷ এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র আধিকারিকরা৷ মাস দু’য়েক আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনাটি ঘটে৷ উদ্ধার করা হয় প্রায় ৪৫টি তাজা বোমা৷ সেই ঘটনাত তদন্তে নেমেই তৃণমূল কাউন্সিলরের ছলেকে আটক করা হল৷  গত মার্চ মাসে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ৪৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ৷ কী ভাবে এতগুলি তাজাবোমা একটি বাড়িতে মজুত রাখা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ৷ গত কয়েকদিন ধরেই তদন্ত চালাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা৷ বৃহস্পতিবার…
Read More
আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

গতিপথ বদলে হয়েছে ঝড়ের, এর ফলে নিম্নচাপে পরিণত হয়েছে ঝড়। বিগত কদিন ধরেই বৃষ্টির আবহাওয়া দক্ষিনবঙ্গে। আজও সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা খনিকের অতিথি। আসানি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেলেও বৃষ্টির হাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ রেহাই পাবে না। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।…
Read More
রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক কি বললেন দলের উত্তরাধিকারী নিয়ে

রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক কি বললেন দলের উত্তরাধিকারী নিয়ে

বিগত বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে৷ ‘২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পর মুখ্যমন্ত্রীর পদে শপথ নেমেন অভিষেক৷’ তৃণমূল কংগ্রেসের তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তির দিন ফেসবুক পোস্টে এমনই দাবি করে শোরগোল ফেলেছিলেন কুণাল ঘোষ৷ এর পর একই ভবিষ্যদ্বাণী করেন অপরূপা পোদ্দার৷ এদিন অসমে সফররত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তৃণমূলের উত্তরাধিকার কে? জবাবে অভিষেক বলেন, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে৷ আমি সেই দায়িত্ব পালন করছি৷ বাংলায় সার্বিকভাবে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি বিধানসভায়, ব্লকে, জেলায় আরও শক্তিশালী করে ভারতের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দেওয়াই লক্ষ্য৷ যাঁরা এ কথা বলছেন, এটা একান্তই তাঁদের…
Read More
সম্পন্ন হলো বিধায়কের শপথ গ্রহণ

সম্পন্ন হলো বিধায়কের শপথ গ্রহণ

সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জল্পনার অবসান ঘটিয়ে সমাপ্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠা নের। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি কিছু জটিলতার জন্য। কিছুতেই দিনক্ষণ ঠিক হচ্ছিল না। তবে ২৪ দিন পর বুধবার অবশেষে সব জল্পনা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করালেন। এদিন ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়। এর আগে রাজ্যপাল…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

চলতি বছরের শুরু থেকেই বেশ খানিকটা স্বস্তি ছিল রাজ্যের সংক্রমনের সংখ্যায়। কিন্তু এই মুহুর্তে দেখতে দেখতে বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই এই চতুর্থ ডেউয়ের আশঙ্কার মাঝেই কোন পথে করোনা মোকাবিলা করবে রাজ্য, তার উপায় খুঁজতেই বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে এদিন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনার চতুর্থ ঢেউ এলেও রাজ্যবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে বিষয়েই বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্য নিয়ে দিলেন কড়া বার্তা৷  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
বদলে এল ঝড়ের গতিপথ

বদলে এল ঝড়ের গতিপথ

বদলে যাচ্ছে গতিপথ, সত্যি হলো পূর্ব ঘোষণা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকেই সঠিক প্রমাণিত করে গতিপথ বদল করল ঘূর্ণিঝড় আসানি। মঙ্গলবারই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় হিসাবেই অবস্থান করবে আসানি। এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের সম্ভাবনা নেই। কিন্তু মঙ্গলবার রাতেই পূর্বাভাস বদল করে জানানো হয়, কিছুক্ষণের জন্য হলেও অন্ধ উপকূলের কাঁকিনাড়ার কাছে স্থলে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। কিছুক্ষণ পর সেটা আবার ফিরে যাবে সমুদ্রে। এরপরেই বুধবার সকাল থেকে অন্ধপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। আপাতত অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম এবং তামিলনাড়ুর চেন্নাইয়ের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় চল্লিশটি ট্রেন। এছাড়াও পূর্বনির্ধারিত বোর্ডের পরীক্ষাও এই ঝড়ের কারণে পিছিয়ে দিয়েছে অন্ধ্র সরকার। যদিও হাওয়া অফিসের খবর এই ঝড়ের…
Read More
প্রতীক্ষা আরো এক ঝড়ের

প্রতীক্ষা আরো এক ঝড়ের

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর, পূর্ব আশঙ্কা মতো চলতি মাসের শুরুতেই বলা হয়েছিল জোড়া ঝড়ের কথা৷ একই মাসের মধ্যে আছড়ে পড়বে দুটি ঝড়৷ ‘আসানি’র চোখ রাঙানি থেকে এখনও নিস্তার মেলেনি৷ স্থলভাগে আছড়ে না পড়লেও আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আসানি’র জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বাংলা৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে একটুর জন্য রক্ষা পেলেও, চোখ রাঙাচ্ছে আরও একটি সাইক্লোন৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘করিম’। যেটি হ্যারিকেন ২ ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে৷ এখনই ‘করিম’ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি দিল্লির মৌসম ভবন৷ তবে করিম তৈরি হলে নিশ্চিতভাবেই বেশ কয়েকটি…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে আজই শপথ গ্রহণ করতে চলেছেন তিনি

জল্পনার অবসান ঘটিয়ে আজই শপথ গ্রহণ করতে চলেছেন তিনি

অবশেষে সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো প্রতীক্ষিত সময়। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে কিছু জটিলতার জন্য। অবশেষে সেই জটিলতা কেটেছে। কিঞ্চিৎ টালবাহানার পর জানা গিয়েছে আজই হতে চলেছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে…
Read More
সরকারের ওপরই অভিযোগ রাজ্যপালের তরফে

সরকারের ওপরই অভিযোগ রাজ্যপালের তরফে

গত বছরের ভোট পর্বের পরে বরংবার অভিযোগ উঠেছে দুর্নীতির। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়েছে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিল তারা। বঙ্গ বিজেপি দাবি ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যদিও বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু এই ইস্যু দাবিয়ে রাখতে কিছুতেই চায় না গেরুয়া ব্রিগেড। তাই আজ ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে গিয়ে কার্যত ধর্না দিল রাজ্যের বিরোধী নেতারা। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতরা, নিহতদের পরিবারের সদস্যরা। তাঁকে বিস্তর অভিযোগ জানান হয় এবং ন্যায়ের…
Read More